সংবাদ শিরোনামঃ
শ্যামনগরে ‘আমাদের আশ্রয়কেন্দ্র, আমাদের অধিকার’ শীর্ষক ক্যাম্পেইন অনুষ্ঠিত যুবদলের কেন্দ্রীয় দায়িত্বপ্রাপ্ত নেতৃত্বের তালিকায় স্থান পেয়েছেন যুবদলের কেন্দ্রীয় নেতা শ্যামনগরের কৃতি সন্তান শাজাহান রনি রাস পূজা উপলক্ষে দূবলার চরের উদ্দেশ্যে ১৮১ তীর্থযাত্রী নিয়ে ৬টি ট্রলারের যাত্রা রাস পূজায় সুন্দরবনে নিরাপত্তার বেষ্টনী’ বনজ সম্পদ রক্ষায় মাঠে একাধিক টিমপুণ্যার্থীদের চলাচলে নির্ধারিত পাঁচ রুট, অন্য কোথাও অবস্থানে নিষেধাজ্ঞা জেলা জজ আদালতের পিপি ও এডিশনাল পিপি ও অতিরিক্ত পিপি মনোনীত হওয়ায় কালিগঞ্জ প্রেসক্লাবের সংবর্ধনা রাত পোহালেই রাস পূজা উপলক্ষে সুন্দরবনের উদ্দ্যশে ছেড়ে যাবে পূর্ণার্থীবাহী ট্রলার, বনবিভাগের সকল প্রস্তুতি সম্পন্ন দেবহাটায় পুলিশের বিশেষ অভিযানে দুই আসামি গ্রেপ্তার সাতক্ষীরায় ইউপি নির্বাচন: প্রার্থী ঘোষণায় বিলম্বে মাঠ হারানোর শঙ্কায় বিএনপি, দ্রুত মনোনয়নের দাবি সাংবাদিক মোস্তাফিজুর রহমানের মৃত্যুতে দেবহাটা রিপোর্টার্স ক্লাবের শোক উপকূলে বৃষ্টিতে জনজীবনে দুর্ভোগ, বিপাকে নিম্ন আয়ের মানুষ
পরিবার পরিকল্পনা কর্মকর্তাদের সাথে অর্ধ-বার্ষিক পরামর্শ সভা অনুষ্ঠিত

পরিবার পরিকল্পনা কর্মকর্তাদের সাথে অর্ধ-বার্ষিক পরামর্শ সভা অনুষ্ঠিত

সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় শনিবার সকালে বুড়িগোয়ালিনী ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে কৈশোর বান্ধব স্বাস্থ্য সেবার মান উন্নয়নে জেলা পর্যায়ের পরিবার পরিকল্পনা কর্মকর্তাদের সাথে অর্ধ-বার্ষিক পরামর্শ সভার আয়োজন করা হয়।

উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয়ে পরামর্শ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন পরিবার পরিকল্পনা অধিদপ্তর ঢাকার পরিচালক ও এমআইএসের লাইন ডাইরেক্টর মো. শাহাদাৎ হোসেন।

প্রধান অতিথি বক্তব্যে স্বাস্থ্যসেবা কেন্দ্রের সেবা, অবকাঠামোগত উন্নয়নসহ অন্যান্য বিষয়ে স্থানীয় সরকারের সাথে সমন্বয়করা, উপজেলার স্বাস্থ্যসেবা কেন্দ্রের বিভিন্ন উন্নয়ন বিষয়ে তুলে ধরেন।

পরিবার পরিকল্পনা দপ্তর সাতক্ষীরার উপ-পরিচালক দীপক কুমার সাহার সভাপতিত্বে সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন পরিবার পরিকল্পনা দপ্তর সাতক্ষীরার সহকারী পরিচালক গাজী বশির আহম্মেদ, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা শাকির হোসেন, বুড়িগোয়ালিনী ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আঃ রউফ, শিক্ষক রনজিৎ বর্মন, পরিত্রাণ কর্মকর্তা উজ্জল কুমার দাস, নয়ন কুমার গাইন, জিল্লুর রহমান প্রমুখ।

দয়া করে নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *