সংবাদ শিরোনামঃ
কালিগঞ্জে সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যোগদান করলেন সুমনা পারভীন মিতা শ্যামনগর জামায়াতের উপজেলা কর্মপরিষদ গঠন, শপথ গ্রহণ অনুষ্ঠিত গাবুরায় তিন বন্ধুর সঙ্গে নদীতে গোসলে নেমে নিখোঁজ, জাল ফেলে উদ্ধার মরদেহ  শ্যামনগরে ‘আমাদের আশ্রয়কেন্দ্র, আমাদের অধিকার’ শীর্ষক ক্যাম্পেইন অনুষ্ঠিত যুবদলের কেন্দ্রীয় দায়িত্বপ্রাপ্ত নেতৃত্বের তালিকায় স্থান পেয়েছেন যুবদলের কেন্দ্রীয় নেতা শ্যামনগরের কৃতি সন্তান শাজাহান রনি রাস পূজা উপলক্ষে দূবলার চরের উদ্দেশ্যে ১৮১ তীর্থযাত্রী নিয়ে ৬টি ট্রলারের যাত্রা রাস পূজায় সুন্দরবনে নিরাপত্তার বেষ্টনী’ বনজ সম্পদ রক্ষায় মাঠে একাধিক টিমপুণ্যার্থীদের চলাচলে নির্ধারিত পাঁচ রুট, অন্য কোথাও অবস্থানে নিষেধাজ্ঞা জেলা জজ আদালতের পিপি ও এডিশনাল পিপি ও অতিরিক্ত পিপি মনোনীত হওয়ায় কালিগঞ্জ প্রেসক্লাবের সংবর্ধনা রাত পোহালেই রাস পূজা উপলক্ষে সুন্দরবনের উদ্দ্যশে ছেড়ে যাবে পূর্ণার্থীবাহী ট্রলার, বনবিভাগের সকল প্রস্তুতি সম্পন্ন দেবহাটায় পুলিশের বিশেষ অভিযানে দুই আসামি গ্রেপ্তার
নেত্রকোণার দুর্গাপুরে মাদ্রাসার পিকনিক বাস উল্টে নিহত ১, আহত অর্ধশত

নেত্রকোণার দুর্গাপুরে মাদ্রাসার পিকনিক বাস উল্টে নিহত ১, আহত অর্ধশত

নেত্রকোণা প্রতিনিধি:নেত্রকোণার দুর্গাপুরে বিরিশিরি-শ্যামগঞ্জ সড়কের লক্ষীপুর নামক স্থানে একটি পিকনিক বাস উল্টে ১ জন নিহত ও অন্তত ৪০ জন আহত হয়েছে। বুধবার সকালে এ দূর্ঘটনা ঘটে।

আহত ও নিহতরা ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলার দারুল উলুম আল ইসলামীয়া হিফজুল কুরআন মাদ্রাসার শিক্ষার্থী, শিক্ষক। নিহত মাদ্রাসার ছাত্র হিমেল শেখ (১২) বলে নিশ্চিত করেছেন পুলিশ।

স্থানীয়রা জানান, ময়মনসিংহের মুক্তাগাছা নন্দীবাড়ির দারুল উলুম আল ইসলামিয়া হাফিজুল কোরআন মাদ্রাসার শিক্ষক শিক্ষার্থী সহ ৭৩ জন যাত্রী নিয়ে একটি বাস সকালে দুর্গাপুরের উদ্দেশ্যে রওনা দেন। এদের মধ্যে বেশিরভাগই শিশু।

পথে বিরিশিরি-শ্যামগঞ্জ সড়কের লক্ষীপুর নামক স্থানে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে ধানক্ষেত উল্টে যায়। এ-সময় স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে লক্ষীপুর মাদ্রাসায় চিকিৎসার ব্যবস্থা করেন। এদের মধ্যে গুরুতর আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। তবে এদের মধ্যে ঘটনাস্থলে মৃত্যু হয় হিমেলের।

এদিকে ঘটনাস্থলে ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা উদ্ধার ও চিকিৎসা পরিচালনা করছেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *