সংবাদ শিরোনামঃ
জুলাই শহীদ দিবস-২০২৬” উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত  কালিগঞ্জের গোবিন্দকাটিতে শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসবে বিএনপি নেতা কাজী আলাউদ্দিন কালিগঞ্জে জুলাই শহীদ দিবসে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে শ্যামনগরে পরিবারে আয় বৃদ্ধির লক্ষ্যে ৭২ জনকে ১৮০০ মুরগির বাচ্চা ও মুরগির খাদ্য বিতরণ কালিগঞ্জে রথযাত্রা সফল করতে বিএনপির প্রস্তুতি সভা অনুষ্ঠিত কালিগঞ্জে হামলা চাঁদাবাজি ছিনতাই ও প্রাণনাশের হুমকির অভিযোগে আদালতে মামলা কয়রার খেওনা গ্রামে মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে মানববন্ধন  কালিগঞ্জে ড্রেন সংস্কার কাজের উদ্বোধন করলেন জেলা জামায়াতের সেক্রেটারী  কালিগঞ্জ ছাত্রদলের উদ্যোগে বিশুদ্ধ পানি, স্যালাইন, পরীক্ষা উপকরণ বিতরণ ​প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে শ্যামনগরে জি. এম আব্দুল ওহাব এর চারা বিতরণ
নীলডুমুর বিজিবির অভিযানে বালুর নৌকাসহ একজন আটক, ভ্রাম্যমান আদলাতে জরিমানা দিয়ে মুক্তি 

নীলডুমুর বিজিবির অভিযানে বালুর নৌকাসহ একজন আটক, ভ্রাম্যমান আদলাতে জরিমানা দিয়ে মুক্তি 

জহিরুল ইসলাম শ্যামনগর প্রতিনিধি:

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার উপকূলীয় কপোতাক্ষ নদ থেকে অবৈধভাবে বালু উত্তোলনের সময় অভিযান চালিয়ে একটি বালু উত্তোলন কার্গো জব্দ এবং একজনকে আটক করেছে নীলডুমুর ১৭ ব্যাটালিয়ন বিজিবি।

শনিবার (১১ জুলাই) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির একটি টহল দল কপোতাক্ষ নদে অভিযান পরিচালনা করে। এ সময় নদ থেকে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে ব্যবহৃত একটি বালু উত্তোলন কার্গোজব্দ করা হয় এবং ঘটনাস্থল থেকে একজনকে আটক করা হয়।

বালুর কার্গো ও ধৃত ব্যক্তিকে উপজেলার সহকারী কমিশনার (ভূমি) রাশেদ খানের নেতৃত্বে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ২০ হাজার টাকা জরিমানা করে মুক্তি দিয়েছে।

 

বিজিবি সূত্র জানায়, কপোতাক্ষ নদ থেকে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত রয়েছে।

স্থানীয়রা দীর্ঘদিন ধরে অভিযোগ করে আসছেন, কপোতাক্ষ নদের বিভিন্ন স্থান থেকে দিনের পাশাপাশি রাতেও অবৈধভাবে বালু উত্তোলন করা হচ্ছে। এতে নদ-নদীর তীর ভাঙনের ঝুঁকি বাড়ছে এবং পরিবেশের ওপর বিরূপ প্রভাব পড়ছে। তারা অবৈধ বালু উত্তোলন বন্ধে প্রশাসনের নিয়মিত অভিযান ও কঠোর নজরদারির দাবি জানিয়েছেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *