সংবাদ শিরোনামঃ
শ্যামনগরে আন্তর্জাতিক বর্ণ বৈষম্য বিলোপ দিবস পালিত নীলডুমুর বাজারে স্বর্ণকারের দোকানে দুঃসাহসিক চুরি সুন্দরবনের কুখ্যাত ডাকাত ছোট সুমন বাহিনীর আস্তানা ধ্বংস ও মালামাল জব্দ করেছে কোস্ট গার্ড গাবুরা খাদ্যবান্ধব ডিলার বিরুদ্ধে প্রশ্নের ঝড় উঠছে, অনুসন্ধানী প্রতিবেদনের প্রথম পর্ব সুন্দরবনে জিম্মি জেলে উদ্ধার অভিযান: কোস্ট গার্ডের ব্যাপক তল্লাশি  পহেলা এপ্রিল থেকে সুন্দরবনে শুরু হচ্ছে মধু আহরণ মৌসুম,প্রস্তুত করা হচ্ছে নৌকা সুন্দরবনে জেলে অপহরণ: মুক্তিপণ দাবির অভিযোগ ‘নানা ভাই বাহিনী’র বিরুদ্ধে কালিগঞ্জে র‍্যাব ও পুলিশের অভিযানে দুধর্ষ ডাকাত ইয়ার আলী অস্ত্রসহ গ্রেপ্তার কালিগঞ্জে মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত গাবুরা ইউনিয়নে জ্বালানি সংকট: ড্রামে তেল সরবরাহের দাবি ব্যবসায়ীদের
নীলডুমুর বাজারে স্বর্ণকারের দোকানে দুঃসাহসিক চুরি

নীলডুমুর বাজারে স্বর্ণকারের দোকানে দুঃসাহসিক চুরি

বুড়িগোয়ালিনী (শ্যামনগর) প্রতিনিধি:
শ্যামনগর উপজেলার নীলডুমুর বাজারে উত্তম স্বর্ণকারের দোকানে রবিবার(২৯মার্চ) গভীর রাতে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে। এতে বাজারের ব্যবসায়ীদের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
ভুক্তভোগী দোকান মালিক উত্তম স্বর্ণকার জানান, “রাতের আঁধারে কে বা কারা আমার দোকানের চাল কেটে ভিতরে প্রবেশ করে। পরে দোকানের ড্রয়ারের তালা ভেঙে অল্প কিছু মালামাল চুরি করে নিয়ে যায়।”
তিনি আরও বলেন, “সোমবার সকালে দোকান খুলতে এসে দেখি চাল কাটা এবং ভেতরে এলোমেলো অবস্থা। তখনই বুঝতে পারি চুরি হয়েছে।”
ঘটনার পরপরই তিনি বিষয়টি নীলডুমুর বাজার ব্যবসায়ী কমিটির সদস্যদের অবহিত করেন। ব্যবসায়ী কমিটির সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করে চুরির ঘটনায় উদ্বেগ প্রকাশ করেন এবং দ্রুত দোষীদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান।
স্থানীয় ব্যবসায়ীরা জানান, সম্প্রতি বাজার এলাকায় রাতের নিরাপত্তা ব্যবস্থা না থাকায় মাঝেমধ্যে এমন চুরি হচ্ছে।
এ বিষয়ে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে এবং ব্যবসায়ীদের মধ্যে নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *