সংবাদ শিরোনামঃ
নারীঘটিত কেলেঙ্কারির অভিযোগে বুড়িগোয়ালিনী গাজিবাড়ি জামে মসজিদের ইমাম অপসারিত বিশ্ব পরিবেশ দিবসে শ্যামনগরে ‘ইয়ুথ ফর সুন্দরবন’-এর বৃক্ষরোপণ কর্মসূচি কুলিয়ায় জমিজমা সংক্রান্ত কেন্দ্র করে পূর্ব শত্রুতার জেরে প্রতিপক্ষের হামলায় আহত, থানায় অভিযোগ  মুরুব্বীদের দোয়া মাথায় নিয়ে এগিয়ে চলছে আমাদী ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী ইঞ্জিঃ এস,এম জাহিদুর রহমান শোভন পাইকগাছা উপজেলা সূশীল সমাজ সংগঠন(সিএসও)র অর্ধ-বার্ষিক সভা অনুষ্ঠিত শ্যামনগরে বৃদ্ধা মায়ের মুখে লাথি মেরে দাঁত ভাঙার অভিযোগে মাদ্রাসা শিক্ষক ছেলে গ্রেপ্তার  শুকনা পাতায় মর মরো করে ধুকছে ছয় লক্ষ ৬৬ হাজার টাকার গাছ,সরকারি খাল খননে অর্ধ কোটি টাকার প্রকল্পে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ কালিগঞ্জে জিয়া পরিষদের কমিটি গঠন অলিউল সভাপতি, নুরুজ্জামান সম্পাদক ও শিমুল সাংগঠনিক  মায়ের ওপর নির্যাতনের অভিযোগ: ছেলের লাথিতে বৃদ্ধার দাঁত ভাঙল, থানায় মামলা বুড়িগোয়ালিনী ইউনিয়ন ছাত্রশিবিরের অফিস সম্পাদকের দায়িত্ব থেকে অব্যাহতি
নারীঘটিত কেলেঙ্কারির অভিযোগে বুড়িগোয়ালিনী গাজিবাড়ি জামে মসজিদের ইমাম অপসারিত

নারীঘটিত কেলেঙ্কারির অভিযোগে বুড়িগোয়ালিনী গাজিবাড়ি জামে মসজিদের ইমাম অপসারিত

উপকূলীয় অঞ্চল (শ্যামনগর) প্রতিনিধি:

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনী ইউনিয়নের গাজিবাড়ি জামে মসজিদের ইমাম হাফেজ আহসান উল্লাহকে নারীঘটিত কেলেঙ্কারির অভিযোগে দায়িত্ব থেকে অপসারণ করেছে মসজিদ কমিটি। সোমবার (২২ জুন) দুপুরে জোহরের নামাজের আগে মসজিদ কমিটির সিদ্ধান্ত অনুযায়ী তাকে অব্যাহতি দেওয়া হয়।

অপসারিত ইমাম আহসান উল্লাহ গাবুরা ইউনিয়নের ডুমুরিয়া গ্রামের বাসিন্দা বলে জানা গেছে।

মসজিদ কমিটির সাধারণ সম্পাদক জানান, ইমামের বিরুদ্ধে ওঠা অভিযোগের বিষয়ে খোঁজখবর ও যাচাই-বাছাই শেষে তারা অভিযোগের সত্যতা পেয়েছেন। তিনি বলেন, “যে ঘটনা ঘটেছে তা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। মসজিদের ইমাম হিসেবে তার আচরণ মুসল্লিদের কাছে গ্রহণযোগ্যতা হারিয়েছে। তাই কমিটির সর্বসম্মত সিদ্ধান্তে তাকে দায়িত্ব থেকে অপসারণ করা হয়েছে।”

মসজিদ কমিটির সহ-সভাপতি আব্দুল বারিক গাজী বলেন, “আমরা ঘটনাটি যাচাই করে অভিযোগের সত্যতা পেয়েছি। এরপর সোমবার দুপুরে জোহরের নামাজের আগে তাকে বিদায় করে দেওয়া হয়েছে। আমরা চাই না এমন বিতর্কিত ব্যক্তির পেছনে মুসল্লিরা নামাজ আদায় করুক। বিষয়টি তার পরিবারকেও জানানো হয়েছে। পরিবারের সদস্যদের মঙ্গলবার সকালে মসজিদে আসতে বলা হয়েছে।”

এদিকে স্থানীয় একটি মাদ্রাসার দায়িত্বশীল ব্যক্তি দাবি করেন, আহসান উল্লাহ পূর্বে বুড়িগোয়ালিনী এলাকার একটি মাদ্রাসায় অধ্যয়নকালে অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে প্রতিষ্ঠান থেকে বহিষ্কৃত হয়েছিলেন। তবে এ বিষয়ে স্বাধীনভাবে তথ্য যাচাই করা সম্ভব হয়নি।

অভিযোগের বিষয়ে বক্তব্য জানার জন্য একাধিকবার চেষ্টা করেও আহসান উল্লাহর সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। ফলে তার বক্তব্য পাওয়া যায়নি।

ঘটনাটি এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনার জন্ম দিয়েছে। স্থানীয় মুসল্লি ও বাসিন্দাদের মধ্যে এ নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। তবে মসজিদ কমিটি জানিয়েছে, ধর্মীয় প্রতিষ্ঠানের মর্যাদা রক্ষা এবং মুসল্লিদের আস্থা বজায় রাখতেই তারা এ সিদ্ধান্ত নিয়েছেন।

(বিঃদ্রঃ সংবাদ প্রকাশের আগে অভিযোগের বিষয়ে অভিযুক্ত ব্যক্তির বক্তব্য নেওয়ার চেষ্টা করা হয়েছে, তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত অভিযুক্ত র বক্তব্য পাওয়া যায়নি।

দয়া করে নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *