সংবাদ শিরোনামঃ
লবণাক্ততার সংকটে উপকূলের মাটি, জল ও জীবন: টেকসই সমাধানের খোঁজে কর্মশালা নাবিকের অর্থ সহায়তায় গাবুরার ৪০০ ছিন্নমূল শিশুর মুখে স্বস্তির হাসি কালিগঞ্জে অসুস্থ গরু জবাইয়ের মাংস বিক্রি ও দায়িত্বে থাকা কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ সুন্দরবনে অবমুক্ত সেই বাঘিনীর সন্ধান নেই, ৪০ ক্যামেরাতেও এক মাসে ধরা পড়েনি তার কোন ছবি  চাম্পাফুল আপ্রচ হাইস্কুলে বিধি বহির্ভুত ভাবে অনুমোদিত অ্যাডহক কমিটি বাতিলের আবেদন সুন্দরবন থেকে মাছ শিকার করে ফেরার পথে চার জেলে আটক শ্যামনগরে বিশ্ব বাঘ দিবস উপলক্ষে মানববন্ধন, র‍্যালি ও আলোচনা সভা দেবহাটায় নিষিদ্ধ ছাত্রলীগের প্রকাশ্যে কার্যক্রম পরিচালনার প্রতিবাদে বিক্ষোভ মিছিল জাতীয় মৎস্য পদক-২০২৬’-এর স্বর্ণপদক পেয়েছেন সাতক্ষীরার শ্যামনগরের উদ্যোক্তা মো. সহিদুল ইসলাম জুয়েল শুরু হতে যাচ্ছে নীলডুমুর প্রিমিয়াম লীগ ফুটবল সিজন-২, ২০২৬,উপকূলীয় প্রেসক্লাবের আয়োজনে জমে উঠছে ফুটবল উৎসব
নাবিকের অর্থ সহায়তায় গাবুরার ৪০০ ছিন্নমূল শিশুর মুখে স্বস্তির হাসি

নাবিকের অর্থ সহায়তায় গাবুরার ৪০০ ছিন্নমূল শিশুর মুখে স্বস্তির হাসি

নিজস্ব প্রতিবেদক।

দুর্যোগপ্রবণ ও অবহেলিত জনপদ সাতক্ষীরার শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের ৪০০ ছিন্নমূল ও সুবিধাবঞ্চিত শিশু পরিবারের পাশে দাঁড়িয়েছে ব্রতী সমাজ কল্যাণ সংস্থা। নর্থ আমেরিকান বাংলাদেশী ইসলামিক কমিউনিটি (নাবিক)-এর আর্থিক সহায়তায় বাস্তবায়িত ‘শিশু সুরক্ষা প্রকল্প’-এর আওতায় শুরু হয়েছে এসব পরিবারের জন্য নগদ অর্থসহ বিভিন্ন সহায়তা কার্যক্রম।

মঙ্গলবার (১৮ আগস্ট) বুড়িগোয়ালিনীতে ব্রতীর প্রকল্প কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে নগদ অর্থ বিতরণ কার্যক্রম শুরু হয়। প্রতিটি পরিবারকে মাসে ১ হাজার ২০০ টাকা হিসেবে দুই মাসের জন্য এককালীন ২ হাজার ৪০০ টাকা দেওয়া হচ্ছে। এ সহায়তা কার্যক্রম ধারাবাহিকভাবে তিন বছর চলবে। এর পাশাপাশি শিশুদের জন্য পোশাক ও শিক্ষাসামগ্রীও প্রদান করা হচ্ছে।

অর্থ সহায়তা পেয়ে সুবিধাবঞ্চিত পরিবারগুলো যেমন সাময়িক স্বস্তি পাচ্ছে, তেমনি শিশুদের শিক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রেও তৈরি হচ্ছে নতুন সুযোগ।

কার্যক্রমে ব্রতীর সাতক্ষীরা এরিয়া ম্যানেজার সাইফুর রহমান, সুপারভাইজার মনিরুল ইসলাম, শাহনাজ আক্তার, মাহমুদুল হাসান, সুমাইয়া আক্তারসহ সংস্থাটির কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

শুধু নগদ অর্থ সহায়তাতেই সীমাবদ্ধ নয় ব্রতীর এই উদ্যোগ। প্রকল্পের আওতায় শিশু পুনর্বাসনের পাশাপাশি অসহায় পরিবারের গৃহনির্মাণ ও গৃহসংস্কার, গবাদিপশু পালন, ক্ষুদ্র ব্যবসা, দর্জির কাজ এবং নিরাপদ খাবার পানির ট্যাংক বিতরণ করা হচ্ছে। একই সঙ্গে খাবার পানির পুকুর খনন, পিএসএফ নির্মাণ ও সংস্কার এবং ভাসমান স্বাস্থ্যসেবা কেন্দ্রের কার্যক্রমও চলমান রয়েছে।

এ ছাড়া রমজানে খাদ্যসামগ্রী এবং কোরবানির সময় মাংস বিতরণের মাধ্যমে প্রতিবছর সহস্রাধিক পরিবারকে সহায়তা করে আসছে ব্রতী।

ব্রতীর প্রধান নির্বাহী কর্মকর্তা শারমীন এস মুরশিদের উদ্যোগে নাবিকের সহযোগিতায় প্রায় ১৬ বছর ধরে গাবুরায় এসব মানবিক ও উন্নয়নমূলক কার্যক্রম পরিচালিত হয়ে আসছে। দীর্ঘদিনের এসব উদ্যোগের ফলে এলাকার বহু সুবিধাবঞ্চিত ও নিম্নআয়ের পরিবার আর্থ-সামাজিকভাবে ঘুরে দাঁড়ানোর সুযোগ পেয়েছে।

ব্রতী সমাজ কল্যাণ সংস্থা বাংলাদেশের বিভিন্ন জেলায় মানবাধিকার, সুশাসন, নিরাপদ পানি, পরিবেশ ও সামাজিক উন্নয়নসহ নানা ক্ষেত্রে উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে।

 

দয়া করে নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *