সংবাদ শিরোনামঃ
পারুলিয়ায় শিশুশ্রম তথ্য সংগ্রহ ও পর্যালোচনা সভা মিসেস নুরজাহান পারভীন ঝর্ণার পক্ষ থেকে সাতক্ষীরা বাসী ও জাতীয়তাবাদী দলের জন্য শুভেচ্ছা বার্তা শ্যামনগরের ০৮ নং ইশ্বরীপুর ইউনিয়ন পরিষদে গণশুনানী অনুষ্ঠিত সুন্দরবনে হরিণ শিকারের ৪১টি ফাঁদ উদ্ধার করেছে বনবিভাগ শ্যামনগরে সুপেয় পানির সংকট তুলে ধরতে দৌড়ে অংশ নিল ২ শতাধিক মানুষ দেবহাটার পারুলিয়ায় অসহায় পরিবারকে জামায়াতে ইসলামীর ভ্যান উপহার দেবহাটায় নবাগত ওসির সাথে ছাত্রদলের শুভেচ্ছা বিনিময় তেলের জন্য লম্বা লাইনে শিক্ষক,ক্লাস বন্ধ চাপে শিক্ষা কার্যক্রম শ্যামনগরে চিংড়িতে পুশ করায় ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা : চিংড়ি আগুনে পুড়িয়ে বিনষ্ট অপারেশন ম্যানগ্রোভ শীল্ড
নলতা আহছানিয়া মিশনের সভাপতি নির্বাচিত হলেন এ এইচ এম মাহফুজুল হক

নলতা আহছানিয়া মিশনের সভাপতি নির্বাচিত হলেন এ এইচ এম মাহফুজুল হক

হাফিজুর রহমান শিমুলঃ

নলতা কেন্দ্রীয় আহ্ছানিয়া মিশন পরিচলনা কমিটি গঠন সম্পন্ন হয়েছে। বিশিষ্ট শিক্ষা ও সমাজ সংস্কারক, অবিভক্ত বাংলার শিক্ষা বিভাগের সহকারী পরিচালক, সাহিত্যিক, দার্শনিক, সুফী-সাধক পীরে কামেল হজরত শাহছুফী আলহাজ্জ খানবাহাদুর আহ্ছানউল্লা (র.) এঁর হাতে গড়া প্রতিষ্ঠান ‘নলতা কেন্দ্রীয় আহ্ছানিয়া মিশন-এর কার্যকরী পরিষদ গঠন নিয়ে শুক্রবার (২৬ ডিসেম্বর) নলতা শরীফ শাহী জামে মসজিদের দ্বিতীয় তলায় বিশেষ সাধারণ সভায় নলতা কেন্দ্রীয় আহ্ছানিয়া মিশনের ভারপ্রাপ্ত সভাপতি ডাঃ আফতাবুজ্জামান এর সভাপতিত্বে এবং নির্বাহী সদস্য মোঃ ইকবাল মাসুদের সঞ্চালনায় সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভায় আহছানিয়া মিশরের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, হজরত খানবাহাদুর আহছানউল্লা (র.) পরিবারের সদস্য ও মিশরের নীতি নির্ধারকরা উপস্থিত ছিলেন।
এ সাধারণ সভায় নলতা কেন্দ্রীয় আহ্ছানিয়া মিশনের পূর্বের পরিচালনা কমিটি বিলুপ্ত ঘোষণা করে আগামী ২০২৬-২৭ (২ বছর মেয়াদে) সর্বসম্মতিক্রমে ৩০ সদস্য বিশিষ্ট কমিটি গঠিত হয়েছে। সদ্য নব কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন বিশিষ্ট শিল্পপতি আলহাজ্ব জাহিদুল হকের গর্বিত পিতা বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব এ.এইচ.এম মাহফুজুল হক। সাধারণ সম্পাদক ডাঃ মোঃ নজরুল ইসলাম ও কোষাধক্ষ্য প্রাক্তন শিক্ষক আলহাজ্ব মোঃ ইউনুস আলী নির্বাচিত হয়েছেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *