সংবাদ শিরোনামঃ
কালিগঞ্জে সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যোগদান করলেন সুমনা পারভীন মিতা শ্যামনগর জামায়াতের উপজেলা কর্মপরিষদ গঠন, শপথ গ্রহণ অনুষ্ঠিত গাবুরায় তিন বন্ধুর সঙ্গে নদীতে গোসলে নেমে নিখোঁজ, জাল ফেলে উদ্ধার মরদেহ  শ্যামনগরে ‘আমাদের আশ্রয়কেন্দ্র, আমাদের অধিকার’ শীর্ষক ক্যাম্পেইন অনুষ্ঠিত যুবদলের কেন্দ্রীয় দায়িত্বপ্রাপ্ত নেতৃত্বের তালিকায় স্থান পেয়েছেন যুবদলের কেন্দ্রীয় নেতা শ্যামনগরের কৃতি সন্তান শাজাহান রনি রাস পূজা উপলক্ষে দূবলার চরের উদ্দেশ্যে ১৮১ তীর্থযাত্রী নিয়ে ৬টি ট্রলারের যাত্রা রাস পূজায় সুন্দরবনে নিরাপত্তার বেষ্টনী’ বনজ সম্পদ রক্ষায় মাঠে একাধিক টিমপুণ্যার্থীদের চলাচলে নির্ধারিত পাঁচ রুট, অন্য কোথাও অবস্থানে নিষেধাজ্ঞা জেলা জজ আদালতের পিপি ও এডিশনাল পিপি ও অতিরিক্ত পিপি মনোনীত হওয়ায় কালিগঞ্জ প্রেসক্লাবের সংবর্ধনা রাত পোহালেই রাস পূজা উপলক্ষে সুন্দরবনের উদ্দ্যশে ছেড়ে যাবে পূর্ণার্থীবাহী ট্রলার, বনবিভাগের সকল প্রস্তুতি সম্পন্ন দেবহাটায় পুলিশের বিশেষ অভিযানে দুই আসামি গ্রেপ্তার
নলতায় রমজানকে সামনে রেখে খাদ্য সামগ্রী ও কাপড় প্রদান করলেন জাহিদুল হক

নলতায় রমজানকে সামনে রেখে খাদ্য সামগ্রী ও কাপড় প্রদান করলেন জাহিদুল হক

নিজস্ব প্রতিনিধিঃ

কালিগঞ্জের নলতায় পবিত্র মাহে রমজানকে সামনে রেখে হত- দরিদ্র ৪’শ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী ও কাপড় প্রদান করা হয়েছে। সোমবার (২০ মার্চ) বেলা ১১ টায় নলতা বাজাজ মার্কেটে নলতার কৃতি সন্তান, বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব মোঃ জাহিদুল হকের ব্যক্তিগত উদ্যোগে এ খাদ্য সামগ্রী প্রদান করা হয়েছে।

প্রত্যেককে ২০ কেজি চাউল, ৫ কেজি আলু, ৩ কেজি ডাল ও একটি করে শাড়ি কাপড় প্রদান করা হয়।আলহাজ্ব জাহিদুল হক এর সভাপতিত্বে ও কালিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাছু’র সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু, বাংলাদেশ সাংবাদিক সমিতির সভাপতি শেখ আনোয়ার হোসেন, কালিগঞ্জ প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক এম হাফিজুর রহমান শিমুল, তথ্য ও সাংস্কৃতিক সম্পাদক এস এম আহমদ উল্লাহ বাচ্চু, কালিগঞ্জ থানার সাব- ইন্সপেক্টর আলী আজম, প্রেসক্লাবের সদস্য শেখ আব্দুল করিম মামুন হাসান, সাংবাদিক শেখ আতিকুর রহমান, আলমগীর হোসেন প্রমুখ। অত্যন্ত সু-শৃংখলভাবে ৪ শতাধিক পরিবারের মাঝে খাদ্য সামগ্রী ও কাপড় বিতরণ অনুষ্ঠানের পর দোয়া মোনাজাত পরিচালনা করেন নলতা জামে মসজিদের খতিব মাওলানা হাবিবুর রহমান।

দয়া করে নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *