সংবাদ শিরোনামঃ
অপারেশন ম্যানগ্রোভ শিল্ড; সুন্দরবনের কুখ্যাত ডাকাত ‘মেজ জাহাঙ্গীর বাহিনী’র প্রধানকে অস্ত্র ও গোলাবারুদসহ আটক করেছে কোস্ট গার্ড। নলতায় ইউপি চেয়ারম্যানের জনপ্রিয়তা ক্ষুণ্নের ষড়যন্ত্রের প্রতিবাদে মানববন্ধন সাজিদা হত্যার বিচার দাবিতে কালিগঞ্জে মানববন্ধনঃ দ্রুত ওসি’র অপসারণের দাবি কালিগঞ্জে চলাচলের রাস্তায় বিঘ্নের ঘটনায় এলাকাবাসীর মানববন্ধন  শ্যামনগরে দলিত নারী, কিশোরী ও প্রতিবন্ধীদের মাঝে আর্থিক সহায়তা প্রদান  শ্যামনগর বুড়িগোয়ালিনী-মুন্সিগঞ্জ সড়কের ভগ্ন কালভার্ট মেরামতে বিএনপি নেতৃবৃন্দের উদ্যোগ দেবহাটার কোমরপুর দাখিল মাদ্রাসার নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি আব্দুল খালেক শ্যামনগরে নিরাপত্তাহীনতায় দু’ই হিন্দু পরিবার, থানায় লিখিত অভিযোগ দেবহাটা উপজেলার বসুখালী খাল পুনঃখনন কর্মসূচীর শুভ উদ্বোধন এখন অর্ডার নেওয়া হচ্ছে সুস্বাদু গোবিন্দভোগ আমের।
নলতায় ইউপি চেয়ারম্যানের জনপ্রিয়তা ক্ষুণ্নের ষড়যন্ত্রের প্রতিবাদে মানববন্ধন

নলতায় ইউপি চেয়ারম্যানের জনপ্রিয়তা ক্ষুণ্নের ষড়যন্ত্রের প্রতিবাদে মানববন্ধন

হাফিজুর রহমান শিমুলঃ

কালিগঞ্জ উপজেলার নলতায় ইউনিয়ন পরিষদ কর্তৃক অনুমোদিত রাস্তা নির্মাণ কাজে বাঁধা প্রদান, জনসাধারণের চলাচলের রাস্তা দখলের চেষ্টা এবং পরিকল্পিতভাবে ইউনিয়ন পরিষদের জনপ্রিয় চেয়ারম্যানের জনপ্রিয়তা ক্ষুণ্ন করার অভিযোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৩ মে-২৬) বেলা সাড়ে ১১টায় অনুষ্ঠিত মানববন্ধনে বক্তারা অভিযোগ করে বলেন নলতা ইউনিয়ন পরিষদের অনুমোদিত উন্নয়ন প্রকল্পের আওতায় রাস্তা নির্মাণ কাজ চলমান থাকলেও একটি স্বার্থান্বেষী মহল বিভিন্নভাবে কাজে বাধা সৃষ্টি করছে। একই সঙ্গে জনসাধারণের ব্যবহৃত রাস্তা দখলের চেষ্টা এবং বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের ভাবমূর্তি ক্ষুণ্ন করার অপচেষ্টা চালানো হচ্ছে বলে দাবি করেন তারা। এ সময়ে বক্তারা বিশেষভাবে ৬নং নলতা ইউনিয়নের সদস্য আহম্মদ আলী গাজী (আব্দুল্লা মেম্বর)-এর বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম, ষড়যন্ত্রমূলক কর্মকাণ্ড ও উন্নয়ন কাজে প্রতিবন্ধকতা সৃষ্টির অভিযোগ তুলে ধরেন। তারা বলেন, ইউনিয়নের উন্নয়ন কর্মকাণ্ডকে বাধাগ্রস্ত করে সাধারণ মানুষের দুর্ভোগ বাড়ানো হচ্ছে, যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।মানববন্ধনে অংশগ্রহণকারীরা দ্রুত এসব কর্মকাণ্ড বন্ধে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন এবং চলমান উন্নয়ন কাজ নির্বিঘ্নে সম্পন্ন করার দাবি জানান। পাশাপাশি তারা ইউনিয়নের সার্বিক উন্নয়ন ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। বক্তা ছিলেন- ইউপি সচিব মোঃ শহিদুল ইসলাম, ইউপি প্যানেল চেয়ারম্যান হাবিবুর রহমান, ইউপি সদস্য আব্দুল কাদের, ইউপি সদস্য আব্দুল গফুর, ইউপি সদস্য ইব্রাহীম খলিল, সদস্যা খদিজা বেগম প্রমুখ।

দয়া করে নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *