সংবাদ শিরোনামঃ
কয়রায় বীজ বাড়ির উপকরণ বিতরণ ও অনুদানের চেক হস্তান্তর শ্যামনগরে জলবায়ু সহনশীল জনগোষ্ঠী তৈরি প্রকল্পের অংশগ্রহণমূলক শিখন ও অভিজ্ঞতা বিনিময় সভা কালিগঞ্জের উত্তর শ্রীপুর আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে দুধর্ষ চুরিঃ খোয়া গেছে মূল্যবান কাগজপত্র ও মালামাল  দুর্নীতি ও মাদকমুক্ত গড়ার ইউনিয়ন গড়ার অঙ্গীকার ব্যাক্ত করলেন চেয়ারম্যান পদপ্রার্থী শেখ আলমগীর হোসেন শ্যামনগরে সুপেয় পানির সংকট নিরসনে গণতান্ত্রিক সংলাপ অনুষ্ঠিত কয়রায় সংবাদ প্রকাশের জের ধরে সাংবাদিক রিয়াজুলকে হত্যার হুমকি, থানায় জিডি বিশ্ব বাঘ দিবস উপলক্ষে বুড়িগোয়ালিনীতে লির্ডাসের আয়োজনে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত সাতক্ষীরা তে নানা আয়োজনে পালিত হলো বিশ্ব বাঘ দিবস মাদকের বিরুদ্ধে কোস্ট গার্ডের অভিযান নীলডুমুর ১৭ বিজিবি কতৃক আটককৃত ৩১ কোটি ৯৪ লক্ষ ৩৪ হাজার ৩৫০ টাকা মূল্যের মাদকদ্রব্য ধ্বংস করেছে 
দ্বীপ ইউনিয়ন গাবুরাতে পরিবারে আয় বৃদ্ধি করতে ফেইথ ইন এ্যাকশন ১৪ জনকে গরু বিতরণ করেছে 

দ্বীপ ইউনিয়ন গাবুরাতে পরিবারে আয় বৃদ্ধি করতে ফেইথ ইন এ্যাকশন ১৪ জনকে গরু বিতরণ করেছে 

শ্যামনগর প্রতিনিধি।

বেসরকারি উন্নয়ন সংস্থা ফেইথ ইন এ্যাকশন গাবুরা ইউনিয়নের ৯টি ওয়ার্ড এর ১৫টি গ্রামে কানাডিয়ান দাতা সংস্থা ওয়ার্ল্ড রিনিউ এর আর্থিক সহযোগিতায় জলবায়ু সহনশীল জনগোষ্ঠী তৈরি প্রকল্প বাস্তবায়ন করছে।

(৪ জুন ২০২৬ ) দুপুর ১:০০ টায় ৭১নং বুড়িগোয়ালিনী ফরেস্ট প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন মাঠে প্রশিক্ষণপ্রাপ্ত ১৪ জন নারী-পুরুষকে(নারী-৯, পুরুষ-৫) গরু বিতরণ করার জন্য এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

উক্ত বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১২ নং গাবুরা ইউনিয়নের চেয়ারম্যান জিএম মাছুদুল আলম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপকূলীয় প্রেসক্লাবের সভাপতি মো: আব্দুল হালিম, শ্যামনগর উপজেলা প্রাণিসম্পদ অফিসের এআইটি উত্তম কুমার গায়েন, ফেইথ ইন এ্যাকশনের হেড অফিসের হিসাব কর্মকর্তা পলাশ হাওলাদার, উক্ত প্রকল্পের হিসাব কর্মকর্তা লরেন্স ঢালী, মিল অফিসার প্রিন্স মার্ক বিশ্বাস, প্রজেক্ট অফিসার পরিতোষ কুমার বৈদ্য, কমিউনিটি ফ্যাসিলিটেটর রব কুমার দাস, পতিরাম গায়েন, হৈমী মন্ডল প্রমূখ।

উকূলীয় প্রেসক্লাবের সভাপতি বলেন, “গাবুরা ইউনিয়নে ফেইথ ইন এ্যাকশনের কাজ চোখে পড়ার মতো। ফেইথ ইন এ্যাকশন যে সহযোগিতা করছে সেগুলো নিজেদের সম্পদ মনে করে লালন পালন করতে হবে। আজ ফেইথ ইন এ্যাকশন পরিবারে আয় বাড়ানোর জন্য আপনাদের গরু বিতরণ করছে সেগুলো যত্ন করে রাখবেন, নিজেদের সম্পদ মনে করে লালন পালন করবেন।”

প্রধান অতিথি বলেন, “গাবুরা ইউনিয়নে ফেইথ ইন এ্যাকশনের কাজে আমি সন্তুষ্ট। সংস্থার এই ধরণের উন্নয়নের কাজে আপনারা সব সময় সহযোগিতা করবেন। ফেইথ ইন এ্যাকশনের অব্যহত সহযোগিতা করার জন্য আমি ফেইথ ইন এ্যাকশন কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাচ্ছি। ফেইথ ইন এ্যাকশন যে গরু বিতরণ করছে তার রিপোর্ট প্রতিবছর আমাকে দিবেন, তাহলে তার অবস্থা আমি বুঝতে পারব। ফেইথ ইন এ্যাকশনের গরু বিতরণে সদস্য নির্বাচন প্রক্রিয়ায় আমার কোন ভূমিকা নেই। তারা দলের মাধমে সদস্য নির্বাচন করেছেন, যেটা আমার কাছে স্বচ্ছ মনে হয়েছে।”

দয়া করে নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *