সংবাদ শিরোনামঃ
কালিগঞ্জে সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যোগদান করলেন সুমনা পারভীন মিতা শ্যামনগর জামায়াতের উপজেলা কর্মপরিষদ গঠন, শপথ গ্রহণ অনুষ্ঠিত গাবুরায় তিন বন্ধুর সঙ্গে নদীতে গোসলে নেমে নিখোঁজ, জাল ফেলে উদ্ধার মরদেহ  শ্যামনগরে ‘আমাদের আশ্রয়কেন্দ্র, আমাদের অধিকার’ শীর্ষক ক্যাম্পেইন অনুষ্ঠিত যুবদলের কেন্দ্রীয় দায়িত্বপ্রাপ্ত নেতৃত্বের তালিকায় স্থান পেয়েছেন যুবদলের কেন্দ্রীয় নেতা শ্যামনগরের কৃতি সন্তান শাজাহান রনি রাস পূজা উপলক্ষে দূবলার চরের উদ্দেশ্যে ১৮১ তীর্থযাত্রী নিয়ে ৬টি ট্রলারের যাত্রা রাস পূজায় সুন্দরবনে নিরাপত্তার বেষ্টনী’ বনজ সম্পদ রক্ষায় মাঠে একাধিক টিমপুণ্যার্থীদের চলাচলে নির্ধারিত পাঁচ রুট, অন্য কোথাও অবস্থানে নিষেধাজ্ঞা জেলা জজ আদালতের পিপি ও এডিশনাল পিপি ও অতিরিক্ত পিপি মনোনীত হওয়ায় কালিগঞ্জ প্রেসক্লাবের সংবর্ধনা রাত পোহালেই রাস পূজা উপলক্ষে সুন্দরবনের উদ্দ্যশে ছেড়ে যাবে পূর্ণার্থীবাহী ট্রলার, বনবিভাগের সকল প্রস্তুতি সম্পন্ন দেবহাটায় পুলিশের বিশেষ অভিযানে দুই আসামি গ্রেপ্তার
দ্বীপ ইউনিয়ন গাবুরা টেকসই করার লক্ষে হাজার কোটি টাকা ব‍্যয় করলেও এক সময় বিলীন হয়ে যাবে গাবুরা অভিযোগ স্থানীয়দের 

দ্বীপ ইউনিয়ন গাবুরা টেকসই করার লক্ষে হাজার কোটি টাকা ব‍্যয় করলেও এক সময় বিলীন হয়ে যাবে গাবুরা অভিযোগ স্থানীয়দের 

উপকূলীয় অঞ্চল(শ‍্যামনগর) প্রতিনিধিঃ

 সাতক্ষীরা শ্যামনগর উপকূলের শেষ জনপদের নাম দ্বীপ ইউনিয়ন গাবুর, বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর ডিজিটাল ইউনিয়ন গড়ার লক্ষ্যে এক হাজার বিশ কোটি ৪২ লক্ষ টাকা বাজেট ঘোষণা করার পরে বিরতিহীন ভাবে চলছে বেড়িবাঁধের কাজ।
৪৭ টি প‍্যাকেজের ম‍্যাধমে ৬ টি ঠিকাদার করছে এ কাজ, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের তত্ত্বাবধানে চলছে এই প্রকল্পটি। লক্ষ লক্ষ জিও বালু ভর্তি বস্তা দিয়ে বেড়িবাঁধের ভাঙন রোধকরা হচ্ছে।
সরকারি ভাবে বালু মহল ঘোষণা করা হয়েছে গাবুরার দুটি চর, তবে ঠিকাদার প্রতিষ্ঠান দ্বীপ ইউনিয়ন গাবুরার চারধার দিয়ে অবৈধভাবে বা অপরিকল্পিত ভাবে বালু উত্তোলন করার কারণে এক সময় এই হাজার কোটি টাকার বেড়িবাঁধ নদী গর্ভে বিলীন হয়ে যাবে বলে অভিযোগ করেন গাবুরার সচেতন মহল।
গাবুরা জেলেখালী এলাকার সাবেক ইউপি সদস্য বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শ্যামনগরের শেষ জনপদ গাবুরা ইউনিয়নকে মডেল ইউনিয়ন গড়ার লক্ষ্যে যে উদ্যোগ নিয়েছে আমরা গাবুরাবাসী মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।
তবে গাবুরা ইউনিয়ন কে নদী গর্ভে বিলীন করতে এক ধরনের সার্থনেসী বালু খাদক গণ উঠেপড়ে লেগেছে।
প্রতিদিন এ এলাকা থেকে লক্ষাধিক ফুট বালু উত্তোলন করছে অপরিকল্পিত ভাবে গাবুরা ইউনিয়নের চার ধারদিয়ে।
 এবিষয়ে উপজেলা সহকারি কমিশনার (ভূমি) আসাদ্দুজ্জামানের কাছে জানতে চাইলে, তিনি বলেন বালু মহল ইজারা দেওয়া হয়েছে, বেড়িবাঁধ করতে ঠিকাদারদের বালু প্রয়োজন হলে বালু মহল থেকে বালু ইজারাদারের নিকট থেকে বালু নিতে পারবে। বালু মহলের বাইরে থেকে বালু উত্তোলন করলে সেটা অবৈধ।
তিনি আরো বলেন  অবৈধভাবে বালু উত্তোলন করলে তাদের বিরুদ্ধে আইন গত ব‍্যবস্থা নেওয়া হবে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *