সংবাদ শিরোনামঃ
কয়রায় কিশোরী ও তাদের অভিভাবকদের উদ্বুদ্ধ করণ সচেতনতামূলক প্রশিক্ষণ ও প্রশিক্ষণ সামগ্রী এবং চেক ও ফলজ বৃক্ষ বিতরণ দেবহাটায় শারদীয় দুর্গাপূজা উদযাপনে প্রস্তুতিমূলক সভা বুধবার*স্মার্ট হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে যে সকল বিশেষজ্ঞ ডাক্তারগণ রোগী দেখবেন— বড়কুপুটে ২৫ ফুট উচ্চতার প্রতিমায় দক্ষযজ্ঞ ও শিবের মহাতাণ্ডব মাটি ও ফাইবারে ফুটিয়ে তোলা হচ্ছে পুরাণের হৃদয়স্পর্শী দৃশ্যপট কালিগঞ্জে বিশ্ব শিক্ষক দিবসে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত নলতায় চেয়ারম্যান প্রার্থী হারুন অর রশিদের নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত শ্যামনগর গাবুরায় বনদস্যুদের সহযোগিতা ও চাঁদাবাজির অভিযোগে মানববন্ধন করেছে স্থানীয়রা মঙ্গলবার*স্মার্ট হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে যে সকল বিশেষজ্ঞ ডাক্তারগণ রোগী দেখবেন সহকারী কমিশনার মাইনুল ইসলাম খানকে কালিগঞ্জ প্রেসক্লাবে সংবর্ধনা প্রদান দেবহাটায় খামার থেকে ৬৫০ মুরগি লুটের ঘটনায় মূলহোতা গ্রেপ্তার
দেশের স্বাস্থ্যসেবে অনেক দূর এগিয়েছেঃ স্বাস্থ‍্যমন্ত্রী

দেশের স্বাস্থ্যসেবে অনেক দূর এগিয়েছেঃ স্বাস্থ‍্যমন্ত্রী

ডেস্ক রিপোর্টঃ
স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, শেখ হাসিনার নেতৃত্বে দেশের স্বাস্থ্যসেবা অনেক দূর এগিয়েছে। আমাদের টিকাদান কর্মসূচি বিশ্বব্যাপী প্রশংসিত হয়েছে। ভিটামিন এ ক্যাপসুল সফলতা পেয়েছে। এর মাধ্যমে দেশে অনেক রোগ-বালাই কমে আসছে। গতকাল শুক্রবার সকালে বরিশাল থেকে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে ভোলা জেনারেল হাসপাতালের নবনির্মিত ভবনের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, আমাদের সংক্রমণ রোগ-বালাই কমে গেছে। দেশে গড় আয়ু বৃদ্ধি পেয়েছে। শিশু ও মাতৃ মৃত্যু হার কমাতে সক্ষম হয়েছি আমরা। স্বাস্থ্যসেবার মান উন্নয়নে হাসপাতালগুলোতেও রোগীর সংখ্যা বাড়ছে। তিনি বলেন, ২৫০ শয্যার হাসপাতাল পর্যায়ক্রমে প্রত্যেক জেলায় স্থাপনের পরিকল্পনা রয়েছে সরকারের। ইতোমধ্যে অর্ধেকেরও বেশি হয়ে গেছে। আমাদের উপজেলাগুলোতে ৫০ শয্যা রয়েছে। কিছু কিছুতে ১০০ বেড রয়েছে। আগামীতে ১৯৯ বেডের কার্যক্রম চলমান থাকবে।
এসময় ভোলা সিভিল সার্জন ডাঃ কেএম শফিকুজ্জামান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মইনুল হোসেন বিপ্লব, ভোলা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাঃ মোঃ লোকমান হাকিম ও অতিরিক্ত জেলা প্রশাসক তামিম আল ইয়ামিন প্রমুখ উপস্থিত ছিলেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *