সংবাদ শিরোনামঃ
যুবদল নেতার নেতৃত্বে প্রেসক্লাবে ঢুকে সভাপতির উপর হামলায় উপকূলীয় প্রেসক্লাবের নিন্দা  সুন্দরবনে জেলেদের অনুমতি পত্র বিতরণ শুরু, প্রথম দিনেই বুড়িগোয়ালিনী স্টেশন থেকে ২০২টি পাস সংগ্রহ করেছে জেলেরা শ্যামনগর প্রেসক্লাব সভাপতিকে মারধরের ঘটনায় আহত মনিরকে দেখতে এমপি গাজী নজরুল ইসলাম সুন্দরবন দিবসে গাবুরায় প্লাস্টিক-পলিথিন দূষণ প্রতিরোধে মানববন্ধন ও ভিডিও প্রদর্শনী ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুতে জামায়াতের আমিরের গভীর শোক ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজা কোথায় ও কেমন হবে — বিস্তারিত খবর ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত — ৪০ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা সাংবাদিক আবুল বাসার এর জন্মদিন মারকাজুল আতা ফাউন্ডেশনের ইফতার সামগ্রী বিতরণ কালিগঞ্জ প্রেসক্লাবের আয়োজনে ইফতার মাহফিল ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত 
দেবহাটা উপজেলা সাহিত্য পরিষদের মহান বিজয় দিবস উপলক্ষ্যে আলোচনা ও কবিতা পাঠ

দেবহাটা উপজেলা সাহিত্য পরিষদের মহান বিজয় দিবস উপলক্ষ্যে আলোচনা ও কবিতা পাঠ

আব্দুল্লাহ আল মামুন দেবহাটাঃ সাতক্ষীরা দেবহাটা উপজেলা সাহিত্য পরিষদের আয়োজনে মহান বিজয় দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ও কবিতা পাঠ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার ৫ ডিসেম্বর ২৫ বিকাল ৪ টায় দেবহাটা উপজেলা সাহিত্য পরিষদের পারুলিয়া অস্থায়ী কার্যালয়ে উক্ত আলোচনা সভা ও কবিতা পাঠ অনুষ্ঠিত হয়।

দেবহাটা উপজেলা সাহিত্য পরিষদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা কবি শেখ হাবিবুল বাশারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ডাঃ আমিরুল ইসলাম এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রভাষক মোহাম্মদ বাহাউদ্দীন, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন যথাক্রমে ডাঃ বাসনা কুমার মন্ডল, কানাইলাল মৃধা, ডাঃ সালেক রেজা, ফয়জুল্লাহ,কবি ছাবিলা ইয়াসমিন মিতা।

১৯৭১ এর শহীদদের স্মরণে আলোচনা সভা ও কবিতা পাঠ করেন কবি রিপন হোসেন,আক্তার ঢালী , আবুল কালাম আজাদ, আব্দুস সামাদ, আনিসুর, আব্দুল্লাহ আল মামুন, আসমা খাতুন, সিনথিয়া, মহিদুল ইসলাম, রিয়াজুল, সাদিয়া, আঃ রশিদ ,জামাল‌উদ্দীন ফারুক, দীপঙ্কর, ডাঃ আইয়ুব,হারান সরকার ও দুলাল চন্দ্র প্রমূখ।

আলোচনা শেষে সবার জন্য দোয়া ও মাগফিরাত কামনা করে দোয়া পরিচালনা করেন দেবহাটা উপজেলা সাহিত্য পরিষদের কার্যনির্বাহী সদস্য ফিরোজ হোসেন। সভায় ১৭ ডিসেম্বর ২০২৫ দেবহাটা উপজেলা সাহিত্য পরিষদের ৩০ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন ও শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে এই সিদ্ধান্ত গৃহীত হয়।

দয়া করে নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *