সংবাদ শিরোনামঃ
কালিগঞ্জে সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যোগদান করলেন সুমনা পারভীন মিতা শ্যামনগর জামায়াতের উপজেলা কর্মপরিষদ গঠন, শপথ গ্রহণ অনুষ্ঠিত গাবুরায় তিন বন্ধুর সঙ্গে নদীতে গোসলে নেমে নিখোঁজ, জাল ফেলে উদ্ধার মরদেহ  শ্যামনগরে ‘আমাদের আশ্রয়কেন্দ্র, আমাদের অধিকার’ শীর্ষক ক্যাম্পেইন অনুষ্ঠিত যুবদলের কেন্দ্রীয় দায়িত্বপ্রাপ্ত নেতৃত্বের তালিকায় স্থান পেয়েছেন যুবদলের কেন্দ্রীয় নেতা শ্যামনগরের কৃতি সন্তান শাজাহান রনি রাস পূজা উপলক্ষে দূবলার চরের উদ্দেশ্যে ১৮১ তীর্থযাত্রী নিয়ে ৬টি ট্রলারের যাত্রা রাস পূজায় সুন্দরবনে নিরাপত্তার বেষ্টনী’ বনজ সম্পদ রক্ষায় মাঠে একাধিক টিমপুণ্যার্থীদের চলাচলে নির্ধারিত পাঁচ রুট, অন্য কোথাও অবস্থানে নিষেধাজ্ঞা জেলা জজ আদালতের পিপি ও এডিশনাল পিপি ও অতিরিক্ত পিপি মনোনীত হওয়ায় কালিগঞ্জ প্রেসক্লাবের সংবর্ধনা রাত পোহালেই রাস পূজা উপলক্ষে সুন্দরবনের উদ্দ্যশে ছেড়ে যাবে পূর্ণার্থীবাহী ট্রলার, বনবিভাগের সকল প্রস্তুতি সম্পন্ন দেবহাটায় পুলিশের বিশেষ অভিযানে দুই আসামি গ্রেপ্তার
দেবহাটা ইউসিসিএ নির্বাচনে সভাপতি পদে মিজানুর রহমানের জয়

দেবহাটা ইউসিসিএ নির্বাচনে সভাপতি পদে মিজানুর রহমানের জয়

আব্দুল্লাহ আল মামুন : দেবহাটা উপজেলা কেন্দ্রীয় সমবায় অ্যাসোসিয়েশন (ইউসিসিএ) লিমিটেডের ব্যবস্থাপনা কমিটির ২০২৬ সালের নির্বাচনে সভাপতি পদে মিজানুর রহমান ১৪ ভোটের ব্যবধানে নির্বাচিত হয়েছেন। সোমবার (২১ সেপ্টেম্বর) অনুষ্ঠিত নির্বাচনে সভাপতি পদে দুইজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এর মধ্যে মিজানুর রহমান ছাতা প্রতীকে ৩৮ ভোট পেয়ে নির্বাচিত হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী হাফিজুর রহমান আনারস প্রতীকে ২৪ ভোট পেয়ে পরাজিত হন। এছাড়া নির্বাচনের ফলাফল ঘোষণা করে নির্বাচন পরিচালনা কমিটি জানায়, ব্যবস্থাপনা কমিটির সহ-সভাপতি পদে নজরুল ইসলাম, সদস্য আব্দুর রশীদ মিস্ত্রী, এসাকুল ইসলাম, আফজাল হোসেন, কাদের মোল্যা, মোস্তফা মোল্যা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। আরো জানা যায়, ৬৪ জন ভোটারের মধ্যে ৬২ জন সদস্য উপস্থিত থেকে ভোট প্রদান করেন। নির্বাচন কমিটির সভাপতির দায়িত্ব পালন করেন তালা উপজেলা সমবায় অফিসার রফিকুল ইসলাম, সদস্য ছিলেন জেলা সমবায় কার্যালয়ের প্রশিক্ষক আশরাফ আলী, জেলা সমবায় কার্যালয়ের পরিদর্শক জাফর ইকবাল।

দয়া করে নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *