সংবাদ শিরোনামঃ
সুন্দরবনের বাঘ, সাপ ও বনদস্যুর ভয় মাথায় নিয়েই জীবিকার সন্ধানে উপকূলের মানুষ আশাশুনিতে জলবায়ু পরিবর্তন এবং পরিবেশগত অবক্ষয়ের গণতান্ত্রিক সংলাপ অনুষ্ঠিত দেবহাটায় র‍্যাবের ভেজাল বিরোধী অভিযানে দুই ব্যবসায়ীকে জরিমানা  অপারেশন ম্যানগ্রোভ শিল্ড; সুন্দরবনের কুখ্যাত ডাকাত ‘মেজ জাহাঙ্গীর বাহিনী’র প্রধানকে অস্ত্র ও গোলাবারুদসহ আটক করেছে কোস্ট গার্ড। নলতায় ইউপি চেয়ারম্যানের জনপ্রিয়তা ক্ষুণ্নের ষড়যন্ত্রের প্রতিবাদে মানববন্ধন সাজিদা হত্যার বিচার দাবিতে কালিগঞ্জে মানববন্ধনঃ দ্রুত ওসি’র অপসারণের দাবি কালিগঞ্জে চলাচলের রাস্তায় বিঘ্নের ঘটনায় এলাকাবাসীর মানববন্ধন  শ্যামনগরে দলিত নারী, কিশোরী ও প্রতিবন্ধীদের মাঝে আর্থিক সহায়তা প্রদান  শ্যামনগর বুড়িগোয়ালিনী-মুন্সিগঞ্জ সড়কের ভগ্ন কালভার্ট মেরামতে বিএনপি নেতৃবৃন্দের উদ্যোগ দেবহাটার কোমরপুর দাখিল মাদ্রাসার নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি আব্দুল খালেক
দেবহাটায় র‍্যাবের ভেজাল বিরোধী অভিযানে দুই ব্যবসায়ীকে জরিমানা 

দেবহাটায় র‍্যাবের ভেজাল বিরোধী অভিযানে দুই ব্যবসায়ীকে জরিমানা 

আব্দুল্লাহ আল মামুন দেবহাটাঃ

দেবহাটায় র‍্যাবের ভেজাল বিরোধী পৃথক অভিযানে ২ আইসক্রিম ব্যবসায়ীকে ২ লক্ষ টাকা জরিমান করা হয়েছে। মঙ্গলবার দুপুর ২ টার দিকে র‍্যাব- ৬ এর সিপিসি ১ এর ভারপ্রাপ্ত অতিরিক্ত পুলিশ সুপার জায়েন উদ্দিন মোহাম্মদ যিয়াদের নেতৃত্বে একটি আভিজনিক দল উত্তর সখিপুর শিলা আইসক্রিম ফ্যাক্টরিতে অভিযান পরিচালনা করেন। এ সময় বিএসটিআই অনুমোদন না থাকায় এবং আইসক্রিমে ক্ষতি কারক ক্যামিক্যাল মেশানোর অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪১ ও ৪২ ধারা মোতাবেক ব্যবসায়ী সুজিত বিশ্বাসকে ১ লক্ষ টাকা ও একই এলাকায়র মদিনা আইসক্রিম ফ্যাক্টরিতে অভিযান চালিয়ে একই অপরাধে মদিনা আইসক্রিম ফ্যাক্টরি পরিচালক আব্দুল খালেকে ১ লক্ষ টাকা জরিমানা প্রদান করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম। এ সময় উভয় ফ্যাক্টরি বন্দের নির্দেশনা প্রদান করেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *