সংবাদ শিরোনামঃ
কালিগঞ্জে সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যোগদান করলেন সুমনা পারভীন মিতা শ্যামনগর জামায়াতের উপজেলা কর্মপরিষদ গঠন, শপথ গ্রহণ অনুষ্ঠিত গাবুরায় তিন বন্ধুর সঙ্গে নদীতে গোসলে নেমে নিখোঁজ, জাল ফেলে উদ্ধার মরদেহ  শ্যামনগরে ‘আমাদের আশ্রয়কেন্দ্র, আমাদের অধিকার’ শীর্ষক ক্যাম্পেইন অনুষ্ঠিত যুবদলের কেন্দ্রীয় দায়িত্বপ্রাপ্ত নেতৃত্বের তালিকায় স্থান পেয়েছেন যুবদলের কেন্দ্রীয় নেতা শ্যামনগরের কৃতি সন্তান শাজাহান রনি রাস পূজা উপলক্ষে দূবলার চরের উদ্দেশ্যে ১৮১ তীর্থযাত্রী নিয়ে ৬টি ট্রলারের যাত্রা রাস পূজায় সুন্দরবনে নিরাপত্তার বেষ্টনী’ বনজ সম্পদ রক্ষায় মাঠে একাধিক টিমপুণ্যার্থীদের চলাচলে নির্ধারিত পাঁচ রুট, অন্য কোথাও অবস্থানে নিষেধাজ্ঞা জেলা জজ আদালতের পিপি ও এডিশনাল পিপি ও অতিরিক্ত পিপি মনোনীত হওয়ায় কালিগঞ্জ প্রেসক্লাবের সংবর্ধনা রাত পোহালেই রাস পূজা উপলক্ষে সুন্দরবনের উদ্দ্যশে ছেড়ে যাবে পূর্ণার্থীবাহী ট্রলার, বনবিভাগের সকল প্রস্তুতি সম্পন্ন দেবহাটায় পুলিশের বিশেষ অভিযানে দুই আসামি গ্রেপ্তার
দেবহাটায় ইয়ুথ অ্যাম্পাওয়ার্ড প্রোজেক্টের কর্মশালা

দেবহাটায় ইয়ুথ অ্যাম্পাওয়ার্ড প্রোজেক্টের কর্মশালা

দেবহাটা প্রতিনিধি:

বর্তমান করোনাকালীন পরিস্থিতি ও সচেতনতা, বাল্যবিবাহ ও নারী-শিশু নির্যাতন প্রতিরোধ বিষয়ক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। রবিবার দেবহাটা উপজেলা ইসলামিক ফাউন্ডেশনের হল রুমে ইয়ুথ অ্যাম্পাওয়ার্ড প্রোজেক্টের উদ্যোগে গ্লোবাল অ্যাফেয়ার্স কানাডা এর আর্থিক সহযোগিতায়, উত্তরণ এর বাস্তবায়নে এবং ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের কারিগরি সহায়তায় এ কর্মশালা অনুষ্ঠিত হয়। উপস্থিত থেকে কর্মশালার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার এবিএম খালিদ হোসেন সিদ্দিকী। উপস্থিত থেকে বিষয় ভিক্তিক আলোচনা করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আব্দুল লতিফ। অন্যান্যদের মধ্যে ইসলামিক ফাউন্ডেশনের উপজেলা ফিল্ড সুপারভাইজার আজিজুর রহমান, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের পক্ষে প্রোজেক্ট ম্যানেজার ফ্রান্সিস মন্ডল ও পাবলিক হেলথ কো-অডিনেটর রাইয়ান কবির, উত্তরণ এর পক্ষে প্রোজেক্ট অফিসার আবু এমরান, বীরমুক্তিযোদ্ধা আব্দুল ওহাব প্রমুখ বক্তব্য দেন। উক্ত কর্মশালায় ধর্মীয় নেতৃবৃন্দ, শিক্ষক, সাংবাদিক অংশগ্রহণ করেন। ইয়ুথ অ্যাম্পাওয়ার্ড প্রোজেক্টের মাধ্যমে উপজেলার সকল ইউনিয়নে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। বিশেষ করে শিক্ষা প্রতিষ্ঠানে স্যানিটারি প্যাড ও হাইজিন সামগ্রী বিতরণ, সচেতনতামূলক মাইকিং প্রচারনা, শিশু সুরক্ষা, বাল্যবিবাহ ও নারী-শিশু নির্যাতন প্রতিরোধ, যৌন-প্রজনন স্বাস্থ্য বিষয়ক বিভিন্ন গ্রুপে প্রশিক্ষণ কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *