সংবাদ শিরোনামঃ
নওয়াপাড়ায় শিশুশ্রম তথ্য সংগ্রহ ও পর্যালোচনা সভা সুন্দরবনের হরিণ ধরার ৪২ টি মালা ফাঁদ উদ্ধার করেছে মুন্সিগঞ্জ বনটহল ফাঁড়ির সদস্যরা নওয়াপাড়ায় শিশুশ্রম তথ্য সংগ্রহ ও পর্যালোচনা সভা শ্যামনগরে লিডার্সের সহযোগিতায় সমাজসেবা অফিসের গণশুনানি অনুষ্ঠিত অপারেশন ম্যানগ্রোভ শিল্ড; সুন্দরবনের কুখ্যাত ডাকাত ছোট সুমন বাহিনীর সেকেন্ড ইন কমান্ড কে অস্ত্র ও গোলাবারুদসহ আটক করেছে কোস্ট গার্ড পারুলিয়ায় শিশুশ্রম তথ্য সংগ্রহ ও পর্যালোচনা সভা মিসেস নুরজাহান পারভীন ঝর্ণার পক্ষ থেকে সাতক্ষীরা বাসী ও জাতীয়তাবাদী দলের জন্য শুভেচ্ছা বার্তা শ্যামনগরের ০৮ নং ইশ্বরীপুর ইউনিয়ন পরিষদে গণশুনানী অনুষ্ঠিত সুন্দরবনে হরিণ শিকারের ৪১টি ফাঁদ উদ্ধার করেছে বনবিভাগ শ্যামনগরে সুপেয় পানির সংকট তুলে ধরতে দৌড়ে অংশ নিল ২ শতাধিক মানুষ
দেবহাটার ভাতশালা উত্তর পাড়ায় কার্পেটিং রাস্তায় ব্যাপক অনিয়ম যেন তেন কাজ শেষ করে রাতে আধারে পালিয়ে গেলেন ঠিকাদার!

দেবহাটার ভাতশালা উত্তর পাড়ায় কার্পেটিং রাস্তায় ব্যাপক অনিয়ম যেন তেন কাজ শেষ করে রাতে আধারে পালিয়ে গেলেন ঠিকাদার!

দেবহাটা প্রতিনিধি:

দেবহাটার ভাতশালা গ্রামের উত্তরপাড়া এলাকায় কার্পেটিং রাস্থার কাজে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে ঠিকাদারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে। রাস্তার আধারে দায় সারা কাজ করে তপলি তপলা নিয়ে কেটে পড়েছেন সংশ্লিষ্টরা।

সরেজমিনে দেখা যায়, উপজেলার সদর ইউনিয়নের ভাতশালা গ্রামের চলাচলের সুবিধার্থে উত্তর পাড়া হতে কোমপুরগামী ৫৪৫ মিটার রাস্তা কার্পেটিং করার বরাদ্ধ দেয় উপজেলা প্রকৌশলী অধিদপ্তর। আর এ কাজের বাস্তবায়ন সহযোগী হিসাবে টেন্ডার পায় তালার আকবর আলীর ঠিকাদারী প্রতিষ্ঠান। কিন্তু প্রতিষ্ঠানটি গত ২০ জুন গভীর রাত পর্যন্ত তড়িঘরি করে কাজ শেষ করে। এ কাজে নিম্নমানের সামগ্রী ব্যবহার করায় সঠিক ভাবে কার্পেটিং সম্পন্ন হয়নি। এমনকি অতি সামান্য পরিমান বিটুমিন ব্যবহার করায় সঠিক ভাবে জমাট বাধেনি। অনেক স্থানে কার্পেটিং উঠে যেতে শুরু করেছে। তাছাড়া রাস্তায় রোলিং ব্যবহার না করায় কোথাও উঁচু আবার কোথাও নিচু হয়ে আছে। শক্ত কোন যানবহন গেলে কার্পেটিং উঠে যাওয়ার উপক্রম হয়েছে। কয়েকটি জায়গায় বড় আকারে কাপের্টিং উঠে গেছে।
স্থানীয়রা অভিযোগ করেন, কার্যাদেশ পাওয়া ঠিকাদারি প্রতিষ্ঠান নিম্নমানের সামগ্রী দিয়ে সড়কটির কাজ করেছেন। শুরু থেকেই এলাকাবাসী উন্নতমানের উপকরণ দিয়ে কাজ করার জন্য অনুরোধ জানালেও ঠিকাদার তা আমলে না নিয়ে নিম্নমানের সামগ্রী ব্যবহার করে সড়কে কার্পেটিং কাজ সম্পন্ন করেছে। গতরাতে কাজ করতে করতে উত্তরপাড়া জামে মসজিদের সামনের সড়কে এসে বিভিন্ন মালামালের শেষ হয়ে যায়। এসময় ঠিকাদার ও তার লোকজন খারাপ মালামাল দিয়ে কাজ শেষ করে ওই রাতে চলে যায়। পরদিন সকালে রাস্তার বিভিন্ন স্থানে সমস্যা দেখে হতবাক হয়ে যায় এলাকাবাসী।
এবিষয়ে সংশ্লিষ্ট ঠিকাদার আকবর আলী জানান, কাজটিতে সমস্যা হয়েছে জানতে পেরেছি। খুব বিপদে আছি যেহেতু জুন ক্লোজ। রুলার না থাকায় কোন রকম কাজ শেষ করা হয়েছে।
উপজেলা প্রকৌশলী শোভন সরকার জানান, ঠিকাদার সঠিক কাজ না করা পর্যন্ত বিল ছাড়া হবে না। যদি অনিয়ম হয়ে থাকে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *