সংবাদ শিরোনামঃ
সুন্দরবনের ভেসে আসা বনজ বীজ সংগ্রহ বন্ধে শ্যামনগরে ‘লংমার্চ ফর ফরেস্ট’ ও স্মারকলিপি প্রদান দেবহাটা জমির সীমনা নিয়ে বিরোধে বিভিন্ন ফলের গাছ কর্তন হুমকীসহ,পুকুরে বিষ প্রয়োগের অভিযোগ  সুন্দরবনে কোস্টগার্ডের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত শওকত সরদার বনদস্যু নন: মিথ্যা প্রচারের প্রতিবাদে মানববন্ধন হয়েছে বারসিক’র উদ্যোগে স্বাস্থ্য সেবা বিষয়ক সংলাপ অনুষ্ঠিত   নীলডুমুর বাজারের হারুনের হার্ডওয়্যার দোকানে বিশাল অজগর সাপ, বনবিভাগের উদ্ধার অভিযান নারীঘটিত কেলেঙ্কারির অভিযোগে বুড়িগোয়ালিনী গাজিবাড়ি জামে মসজিদের ইমাম অপসারিত বিশ্ব পরিবেশ দিবসে শ্যামনগরে ‘ইয়ুথ ফর সুন্দরবন’-এর বৃক্ষরোপণ কর্মসূচি কুলিয়ায় জমিজমা সংক্রান্ত কেন্দ্র করে পূর্ব শত্রুতার জেরে প্রতিপক্ষের হামলায় আহত, থানায় অভিযোগ  মুরুব্বীদের দোয়া মাথায় নিয়ে এগিয়ে চলছে আমাদী ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী ইঞ্জিঃ এস,এম জাহিদুর রহমান শোভন পাইকগাছা উপজেলা সূশীল সমাজ সংগঠন(সিএসও)র অর্ধ-বার্ষিক সভা অনুষ্ঠিত
দেবহাটার কোমরপুর দাখিল মাদ্রাসার নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি আব্দুল খালেক

দেবহাটার কোমরপুর দাখিল মাদ্রাসার নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি আব্দুল খালেক

আব্দুল্লাহ আল মামুন দেবহাটাঃ

দেবহাটা উপজেলার কোমরপুর দাখিল মাদ্রাসার নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন ও সংবর্ধন

অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১১ মে) দুপুর সাড়ে ১২টায় মাদ্রাসা প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়নে প্রায় ১ কোটি ৩১ লাখ টাকা ব্যয়ে নির্মিতব্য ৪তলা ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য মুহাদ্দিস আব্দুল খালেক।অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এমপি আব্দুল খালেক বলেন, “একটি দেশের সার্বিক উন্নয়নের জন্য শিক্ষার উন্নয়ন অত্যাবশ্যকীয়। শিক্ষা ছাড়া কোনো জাতি কখনো উন্নতির শিখরে পৌঁছাতে পারে না।”দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার মিলন সাহার সভাপতিত্বে এবং উপজেলা জামায়াতের আমীর মাওলানা অলিউল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেবহাটা থানার অফিসার ইনচার্জ আব্দুল আলিম, সাতক্ষীরা শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী এম এম এ আবু জায়েদ বীন গফুর, সাতক্ষীরা জেলা জামায়াতের আমীর উপাধ্যক্ষ শহিদুল ইসলাম, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি আলহাজ্ব মাহবুবুল আলম, দেবহাটা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আল ফেরদাউস আলফা এবং মাদ্রাসার শিক্ষক গোলাম রহমান সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।অনুষ্ঠান শেষে অতিথিবৃন্দ নতুন ভবনের নির্মাণকাজের শুভ সূচনা করেন এবং মাদ্রাসার সার্বিক উন্নয়ন কামনা করেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *