সংবাদ শিরোনামঃ
জ্বালানী তেল বন্টনে স্বচ্ছতায় এগিয়ে গাবুরা ইউনিয়নে চেয়ারম্যান, প্রশংসায় ৩ ইউনিয়নের জনগণ শ্যামনগরে প্রাথমিক বিদ্যালয় গোলকাপ ফুটবল টুর্নামেন্ট (বালক-বালিকা)–২০২৬ অনুষ্ঠিত বেসরকারি সংস্থা সিসিডিবির আয়োজনে জলবায়ু সচেতনতায় নাটক ও পটগান অনুষ্ঠিত শ্যামনগরে লোডশেডিংয়ে বিপর্যস্ত এসএসসি পরীক্ষার্থীরা, ব্যাহত হচ্ছে পড়াশোনার শ্যামনগরে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষ, আহত- ১৪  দেবহাটায় অবৈধ ভাবে বালি উত্তোলন করায় জরিমানা দেবহাটা থানার নবাগত ওসি’র সাথে উপজেলার ইউনিয়ন বিএনপির নেতাদের সৌজন্যে সাক্ষাৎ দেবহাটা থানার নবাগত অফিসার ইনচার্জ এর সাথে দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সৌজন্যে সাক্ষাৎ ইয়ুথ প্লান বাংলাদেশের প্রধান সমন্বয়কারী হিসেবে মোঃ ইমাম হোসাইনকে দায়িত্ব প্রদান নওয়াপাড়ায় শিশুশ্রম তথ্য সংগ্রহ ও পর্যালোচনা সভা
দেবহাটায় ৮ টন অপরিপক্ক রাসায়নিক মিশ্রিত আম জব্দ, বিনষ্ট

দেবহাটায় ৮ টন অপরিপক্ক রাসায়নিক মিশ্রিত আম জব্দ, বিনষ্ট

দেবহাটা প্রতিনিধি:

সাতক্ষীরার দেবহাটা উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অপরিপক্ক রাসায়নিক মিশ্রিত আম জব্দ করেছে প্রশাসন। দেবহাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা এবিএম খালিদ হোসেন সিদ্দিকী ও কৃষি অফিসার শরীফ মোহাম্মদ তিতুমীর যৌথ অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ অপরিপক্ক আম জব্দ করেন।
উপজেলা কৃষি অফিসারের কার্যালয়ের তথ্য মতে, দেবহাটা ও আশেপাশের এলাকা থেকে বেশি মুনফার আশায় অপরিপক্ক আম রাজধানীতে প্রেরণ করছেন অসাধু ব্যবসায়ীরা। গোপন সংবাদের ভিত্তিতে গত সোমবার সকাল থেকে গভীর রাত পর্যন্ত অভিযান চালিয়ে উপজেলার বিভিন্ন পয়েন্ট থেকে ৪ টি আমের ট্রাক জব্দ করা হয়। যার মধ্যে ৩টি ট্রাকে ৩৭০টি প্লাস্টিকের ক্যারেটে ৮ টন রাসায়নিক মিশ্রিত অপরিপক্ক পাঁকা আম জব্দ করা হয়। এছাড়া আরও একটি মিনি পিকআপে কাঁচা আম জব্দ করা হয়। উক্ত আমে কোন প্রকার রাসায়নিকের উপস্থিতি না পাওয়ায় উপ-সহকারী কৃষি অফিসারের উপস্থিতিতে স্থানীয় বাজারে আঁচারের জন্য বিক্রির সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
দেবহাটা উপজেলা কৃষি অফিসার শরীফ মোহাম্মদ তিতুমীর জানান, সরকারি নির্দেশনার বাহিরে অতিমুনফার আশায় বেশ কিছু ব্যবসায়ী রাসায়নিক দিয়ে আম পাঁকিয়ে ঢাকায় পাঠাচ্ছেন। সাতক্ষীরার আমের যথেষ্ট বাজার ভাল হওয়ায় অপরিপক্ক অবস্থায় আগাম আম পেড়ে তা বাজারজাত করা হচ্ছে। সাতক্ষীরা জেলা প্রশাসক ও জেলা খামার বাড়ির নির্দেশনা অনুযায়ী আগামী ১২ মে থেকে গোবিন্দভোগ, গোপালভোগ, বোম্বায় সহ স্থানীয় জাতের আম পাড়া যাবে।
দেবহাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা এবিএম খালিদ হোসেন সিদ্দিকী জানান, সাতক্ষীরার আমের বাজার নষ্ট করতে একশ্রেণির অসাধু ব্যবসায়ীরা অপরিপক্ক আম পাঁকিয়ে রাজধানীতে পাঠাচ্ছেন। জেলা প্রশাসকের নির্দেশ মোতাবেক অভিযান চালিয়ে ৮ টন আম জব্দ করা হয়। আম গুলো অপরিপক্ক এবং রাসায়নিক দিয়ে পাঁকানোর ফলে এটি খাওয়ার অনুপোযোগী। তাই উক্ত আমগুলো জব্দ পরবর্তী দেবহাটা ফুটবল মাঠ বিনষ্ট করা হয়েছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *