সংবাদ শিরোনামঃ
কালিগঞ্জে সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যোগদান করলেন সুমনা পারভীন মিতা শ্যামনগর জামায়াতের উপজেলা কর্মপরিষদ গঠন, শপথ গ্রহণ অনুষ্ঠিত গাবুরায় তিন বন্ধুর সঙ্গে নদীতে গোসলে নেমে নিখোঁজ, জাল ফেলে উদ্ধার মরদেহ  শ্যামনগরে ‘আমাদের আশ্রয়কেন্দ্র, আমাদের অধিকার’ শীর্ষক ক্যাম্পেইন অনুষ্ঠিত যুবদলের কেন্দ্রীয় দায়িত্বপ্রাপ্ত নেতৃত্বের তালিকায় স্থান পেয়েছেন যুবদলের কেন্দ্রীয় নেতা শ্যামনগরের কৃতি সন্তান শাজাহান রনি রাস পূজা উপলক্ষে দূবলার চরের উদ্দেশ্যে ১৮১ তীর্থযাত্রী নিয়ে ৬টি ট্রলারের যাত্রা রাস পূজায় সুন্দরবনে নিরাপত্তার বেষ্টনী’ বনজ সম্পদ রক্ষায় মাঠে একাধিক টিমপুণ্যার্থীদের চলাচলে নির্ধারিত পাঁচ রুট, অন্য কোথাও অবস্থানে নিষেধাজ্ঞা জেলা জজ আদালতের পিপি ও এডিশনাল পিপি ও অতিরিক্ত পিপি মনোনীত হওয়ায় কালিগঞ্জ প্রেসক্লাবের সংবর্ধনা রাত পোহালেই রাস পূজা উপলক্ষে সুন্দরবনের উদ্দ্যশে ছেড়ে যাবে পূর্ণার্থীবাহী ট্রলার, বনবিভাগের সকল প্রস্তুতি সম্পন্ন দেবহাটায় পুলিশের বিশেষ অভিযানে দুই আসামি গ্রেপ্তার
দেবহাটায় ৭ টন অপরিপক্ক রাসানিক মিশ্রিত আম বিনষ্ট

দেবহাটায় ৭ টন অপরিপক্ক রাসানিক মিশ্রিত আম বিনষ্ট

দেবহাটা প্রতিনিধি:

সাতক্ষীরার দেবহাটায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অপরিপক্ক রাসানিক মিশ্রিত আম জব্দ করেছে প্রশাসন। দেবহাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা এবিএম খালিদ হোসেন সিদ্দিকী ও কৃষি অফিসার শরীফ মোহাম্মদ তিতুমীর যৌথ অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ অপরিপক্ক আম জব্দ করেন।
উপজেলা কৃষি অফিসারের কার্যালয়ের তথ্য মতে, দেবহাটা ও আশেপাশের এলাকা থেকে বেশি মুনফার আশায় অপরিপক্ক আম রাজধানীতে প্রেরণ করছেন অস্বাধু ব্যবসায়ীরা। তারই ধারাবাহিতকায় গোপন সংবাদের ভিত্তিতে গত রবিবার রাতে অভিযান চালিয়ে সখিপুর মোড় থেকে একটি আমের ট্রাক জব্দ করা হয়। যার মধ্যে ৩২৪ টি প্লাস্টিকের ক্যারেটে ৭টন রাসানিক মিশ্রিত অপরিপক্ক পাঁকা আম জব্দ করা হয়। পরে সোমবার দুপুরে দেবহাটা ফুটবল মাঠে বিনষ্ট করা হয়।
দেবহাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা এবিএম খালিদ হোসেন সিদ্দিকী জানান, অভিযান চালিয়ে অপরিপক্ক এবং রাসায়নিক দিয়ে পাঁকানোর আমের ট্রাক জব্দ পরবর্তী দেবহাটা ফুটবল মাঠ বিনষ্ট করা হয়েছে।

দেবহাটায় ৩৫ বোতল ফেন্সিডিল সহ গ্রেফতার এক
দেবহাটা প্রতিনিধি: দেবহাটায় ৩৫ বোতল ফেনসিডিল সহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার মাদক ব্যবসায়ী উপজেলার দক্ষিন পারুলিয়া গ্রামের আলফার উদ্দিন মোল্লার ছেলে মেহেদী হাসান(২৩)।
পহেলা মে সোমবার দেবহাটা থানার এসআই হাফিজুর রহমান অভিযান চালিয়ে সাতক্ষীরা টু শ্যমনগর গামী মহাসড়কের পাশ থেকে মাদক সহ গ্রেফতার করে।
দেবহাটা থানার অফিসার ইনচার্জ শেখ ওবায়দুল্লাহ জানান, মাদক সহ এক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। তার নামে ইতিপূর্বে একাধিক চুরি ও মাদক মামলা রয়েছে। আসামীকে সোমবার বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *