সংবাদ শিরোনামঃ
কয়রায় ভাগবা এইচ,বি, মাধ্যমিক বিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী নয়নের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ  কালিগঞ্জের ভাড়াশিমলা বিএনপি কার্যালয়ে বোমা হামলায় আতঙ্কিত এলাকাবাসী, পুলিশি তদন্ত চলমান দেবহাটায় নানা আয়োজনে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন  সুন্দরবনের আংটিহারা এলাকায় নদীতে পড়ে যাওয়া জাহাজের ক্রুকে জীবিত উদ্ধার করেছে কোস্ট গার্ড শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের দ্বিবার্ষিক নির্বাচন ৫ সেপ্টেম্বর,সভাপতি পদে সামিউল আজম ইমাম মনিরকে বিজয়ী করার আহ্বান গাবুরায় বিদ্যুৎ সেবার মানোন্নয়নে মতবিনিময় সভা লো ভোল্টেজ, লোডশেডিং, বিল জটিলতা ও মিটার পেতে হয়রানি নিয়ে গ্রাহকদের অভিযোগ কালিগঞ্জে খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে কৃষকদলের মিলাদ ও দোয়া মাহফিল কালিগঞ্জে ট্রাকের ধাক্কায় হ্যামকো কোঃ ডেলিভারিম্যান আবু রায়হান নিহত সুন্দরবনের নলিয়ানে কোস্ট গার্ডের পৃথক দুটি অভিযানে হরিণের মাংসসহ দুইজন মাংস ব্যবসায়ী আটক কালিগঞ্জের কৃষ্ণনগরে আরাফাত রহমান কোকো’র স্মরণে প্রীতি ফুটবল টুর্নামেন্টে পিডিকে মিতালী সংঘ চ্যাম্পিয়ন  
দেবহাটায় নানা আয়োজনে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন 

দেবহাটায় নানা আয়োজনে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন 

আব্দুল্লাহ আল মামুনঃ

রুপালি মৎস্যে স্বনির্ভর দেশ সবার আগে বাংলাদেশ এই স্লোগান কে সামনে রেখে দেবহাটায় জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও মৎস্য অবমুক্ত করা হয়েছে। ১৬ আগস্ট রোজ রবিবার সকাল ১১ টায় উপজেলা পরিষদ চত্বরে র‍্যালি অনুষ্ঠিত হয়,র‍্যালি শেষে উপজেলা পরিষদ পুকুরে মৎস্য অবমুক্ত করা হয়। ১১:৩০ মিনিটে উপজেলা পরিষদ হলরুমে উদ্বোধনী অনুষ্ঠান, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ করা হয়।

উক্ত অনুষ্ঠানে দেবহাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা মিলন সাহার সভাপতিত্বে ও উপজেলা ইন্সট্রাক্টর ইউপিইটিসি মহিতোষ কর্মকারের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন দেবহাটা উপজেলা সিনিয়র মৎস্য অফিসার প্রদিপ কুমার দাম, অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন দেবহাটা থানার অফিসার ইনচার্জ আব্দুল আলীম, সাতক্ষীরা জেলা বিএনপির সদস্য ও দেবহাটা উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব মহিউদ্দিন সিদ্দিকী মোল্লা, বিএনপি নেতা শহিদুল ইসলাম, দেবহাটা উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা জয়দেব কুমার পাল, উপজেলা ভেটেরিনারি সার্জন ডাঃ সাজেদুল ইসলাম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাসরিন জাহান, উপজেলা সমবায় কর্মকর্তা মনোজিত কুমার মন্ডল,উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা কাজী সিদরাতুল মুনতাহা,দেবহাটা উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা আব্দুল বারী,দেবহাটা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক বায়েজিদ বোস্তামি উজ্জ্বল,দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, প্রেস ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক লিটন ঘোষ বাপি, দেবহাটা প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক কবির হোসেন, দেবহাটা কলেজের সহকারী শিক্ষক ইয়াছিন আলী, দেবহাটা উপজেলা ছাত্রদলের আহবায়ক ইমরান ফহরাদ, মৎস্য চাষিদের পক্ষ থেকে বক্তব্য রাখেন অনিকেতন ফাউন্ডেশনের চেয়ারম্যান অনিকেত আলম, ও দেবহাটা উপজেলা আটশত বিঘার মৎস্য চাষি লক্ষণ বাগ, এই সময় বিভিন্ন ক্যাটাগেরি তে ৪ জন মৎস্য চাষিকে পুরস্কার বিতরণ করা হয়।

দয়া করে নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *