সংবাদ শিরোনামঃ
ভোট আসে জনপ্রতিনিধি হয়, কিন্তু মহেশ্বরপুরের কোন উন্নয়ন হয়না কালিগঞ্জ কুশুলিয়া উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের কমিটির অভিষেক অনুষ্ঠিত কালিগঞ্জে ট্রাকচাপায় শিশুর মর্মান্তিক মৃত্যু, ট্রাক জব্দ, চালক আটক জুলাই গণহত্যায় জড়িত প্রত্যেক ব্যক্তিকে আইনের আওতায় এনে দ্রুত, নিরপেক্ষ ও স্বচ্ছ বিচার নিশ্চিত করতে হবে- মাহবুবুল আলম দেবহাটায় বিএনপির আয়োজনে জুলাই গনঅভ্যুত্থান উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত দেবহাটায় জুলাই গনঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা  জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে শ্যামনগরে জামায়াতের গণমিছিল ও বিক্ষোভ সমাবেশ কালিগঞ্জের ভ্রাম্যমাণ আদালতের অভিযান: ৫টি প্রতিষ্ঠানে জরিমানা কালিগঞ্জে চেয়ারম্যান পদপ্রার্থী শেখ আলমগীর হোসেনের নিজস্ব অর্থায়নে খালের ওপর বাঁশের সাঁকো নির্মাণ কালিগঞ্জে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন নলতা মাধ্যমিক বিদ্যালয়
দেবহাটায় একইদিনে পানিতে ডুবে ৩ শিশুর মৃত্যু

দেবহাটায় একইদিনে পানিতে ডুবে ৩ শিশুর মৃত্যু

দেবহাটা প্রতিনিধি:

সাতক্ষীরার দেবহাটায় একই দিনে পানিতে ডুবে ৩ শিশুর মৃত্যু হয়েছে। সোমবার পারুলিয়া ইউনিয়নের দক্ষিণ কোমরপুর এলাকার একসাথে ২ শিশু এবং সখিপুর ইউনিয়নের তিলকুড়া গ্রামে আর এক স্কুল ছাত্র নিহত হয়।
পারুলিয়া ইউনিয়নের ২ নং ওয়ার্ডের গ্রামপুলিশ আবদুল কাদের জানান, দক্ষিণ কোমরপুর গ্রামের দিনমজুর আব্দুর রহিমের ছেলে রিপন হোসেন (৪) এবং তার প্রতিবেশী বিল্লাল হোসেন বাবুর ছেলে জাবির হোসেন(৪) নিহত হয়েছে। তিনি আরো জানান, সোমবার বিকাল ৪টার দিকে ওই দুই শিশু বাড়ির পাশে মৎস্যঘেরের ভেড়ি বাধের উপর খেলা করছিল। ওই সময় শিশুদের পরিবারের সদস্যরা কাজে ব্যাস্ত ছিলেন। পরবর্তীতে জাবেরের মা তাদের খোঁজ করতে গিয়ে রিপনকে পানিতে ভাসতে দেখে এবং চিৎকার দিয়ে ওঠেন। স্থানীয়রা ছুটে এসে ওই দুই শিশুকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
অপরদিকে সখিপুর ইউনিয়নের ৫ নং ওয়ার্ড ইউপি সদস্য শেখ মোয়াজ্জেম হোসেন জানান, দক্ষিণ সখিপুর প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির শিক্ষার্থী তিলকুড়া গ্রামের আয়ুব আলীর ছেলে রুহুল আমিন( ৭) পানিতে ডুবে মৃত্যু বরন করেছে। তিনি আরো জানান, ওই শিশু স্কুল ছুটির পরে বাড়িতে ফিরে দুপুর আড়াইটার দিকে বাড়ির পাশে পুকুরে গোসল করতে যায়। এসময় অনাকাঙ্ক্ষিত ভাবে পানিতে পড়ে ডুবে যায়। এসময় তার সাথে থাকা তারই বড়ভাই ভয়ে চেচামেচি করলে স্থানীয় এসে পানি খোঁজ খুজির পর তাকে উদ্ধার করে। পরে হাসপাতালে নেওয়ার আগে শিশুটি মৃত্যুবরণ করে।
একই দিনে ৩ শিশুর মৃত্যুতে উপজেলায় শোকের ছায়া নেমে এসেছে।
দেবহাটা থানার অফিসার ইনচার্জ শেখ ওবায়দুল্লাহ জানান, পানিতে ডুবে ৩ শিশু নিহত হয়েছে। অভিযোগ না থাকায় মরদেহ পরিবারগুলোর নিকট হস্তান্তর করা হয়েছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *