সংবাদ শিরোনামঃ
শ্যামনগর উপজেলা ক্লাইমেট এ্যাকশন ফোরামের অর্ধবার্ষিক সভা ও কর্মপরিকল্পনা প্রণয়ন। শ্যামনগর উপজেলা ক্লাইমেট এ্যাকশন ফোরামের অর্ধবার্ষিক সভা ও কর্মপরিকল্পনা প্রণয়ন  কয়রায় শরিষামুট গ্রামের কৃষক সিরাজুলের উপর হামলা বিএনপির প্রতিশ্রুতির বাস্তবায়ন নারীর ক্ষমতায়নে শুরু হলো ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কালিগঞ্জের মথুরেশপুর বিএনপির উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত মুন্সিগঞ্জ ইউনিয়নে আস্থার প্রতীক কৃষ্ণপদ পরমান্য, চেয়ারম্যান হিসেবে দেখতে চায় জনগণ শ্যামনগরে প্যারাসুট সাদৃশ কাপড় ও ডিভাইস উদ্ধার, এলাকায় চাঞ্চল্য ভিত্তিক জীবন ব্যবস্থা গড়ে তুলতে পারলেই জীবন পরিপূর্ণ- সম্বর্ধনা অনুষ্ঠানে -এমপি মুহা: রবিউল বাশার  কালিগঞ্জের ভাড়াশিমলা বিএনপির উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হাদি হত্যার অভিযুক্ত ফয়সাল ও আলমগীর পশ্চিমবঙ্গে গ্রেপ্তার
দেবহাটাকে পরিস্কার- পরিচ্ছন্ন করার অভিযানে নেমেছে বিডি ক্লিন

দেবহাটাকে পরিস্কার- পরিচ্ছন্ন করার অভিযানে নেমেছে বিডি ক্লিন

আব্দুল্লাহ আল মামুন দেবহাটাঃ
পরিচ্ছন্নতা শুরু হোক আমার থেকে এই স্লোগানকে ধারণ করে অপরিচ্ছন্ন দেবহাটাকর পরিচ্ছন্ন করার অভিযানে নেমেছে স্কুল-কলেজ পড়ুয়া একদল শিক্ষার্থী। তাদের সঙ্গে একাত্মতা প্রকাশ করেছে সাধারণ জনগণসহ বিভিন্ন পেশাজীবী ও সামাজিক সংগঠনের সদস্যরা। দেশব্যাপী পরিচ্ছন্নতা নিয়ে কাজ করা সংগঠন বিডি ক্লিন-এর দেবহাটা টিমের সদস্যরা ৭ই নভেম্বর শুক্রবার বিকাল ৪ টায় দেবহাটা রুপসী ম্যানগ্রোভ পর্যটন কেন্দ্রের বিভন্ন পয়েন্টেন ময়লা-আবর্জনা পরিষ্কার করেন।বিডি ক্লিন দেবহাটা টিমের প্রধান সমন্বয়ক ইমন আহসান জানান, আমাদের সংগঠনের ব্যানারে সারা বাংলাদেশের বিভিন্ন স্থানে পরিচ্ছন্নতা অভিযান চালানো হচ্ছে। এরই ধারাবাহিকতায় আমরা দেবহাটা উপজেলার বিভিন্ন এলাকার পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেছি।সমাজের সর্বস্তরের লোকজনসহ স্থানীয় প্রশাসনের সহযোগিতা পেলে আমরা আমাদের লক্ষ্যে পৌঁছাতে পারব।তিনি আরো বলেন যত্রতত্র ময়লা-আবর্জনায় পরিবেশ হুমকির মুখে। আমাদের সমাজে এসব সমস্যা সমাধানের যাদের উদ্যোগ নেওয়া দরকার তারা আসলে এগিয়ে আসছে না। তাই আমরা শুরু করেছি আমাদের দেখে সমাজের সকল পেশার মানুষ এগিয়ে আসবে বলে আশা করি। এই সময় উপস্থিত ছিলেন ইমন আহছান (সমন্বয়ক বিডি ক্লিন দেবহাটা উপজেলা টিম), আরমান হোসেন ( মনিটর, বিডি ক্লিন দেবহাটা উপজেলা টিম) আরো উপস্থিত ছিলে শাহরিয়ার মাহমুদ,আকাশ,ইমন,রেজওয়ান, সৌম্য, শাহিন।

দয়া করে নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *