সংবাদ শিরোনামঃ
নওয়াপাড়ায় শিশুশ্রম তথ্য সংগ্রহ ও পর্যালোচনা সভা সুন্দরবনের হরিণ ধরার ৪২ টি মালা ফাঁদ উদ্ধার করেছে মুন্সিগঞ্জ বনটহল ফাঁড়ির সদস্যরা নওয়াপাড়ায় শিশুশ্রম তথ্য সংগ্রহ ও পর্যালোচনা সভা শ্যামনগরে লিডার্সের সহযোগিতায় সমাজসেবা অফিসের গণশুনানি অনুষ্ঠিত অপারেশন ম্যানগ্রোভ শিল্ড; সুন্দরবনের কুখ্যাত ডাকাত ছোট সুমন বাহিনীর সেকেন্ড ইন কমান্ড কে অস্ত্র ও গোলাবারুদসহ আটক করেছে কোস্ট গার্ড পারুলিয়ায় শিশুশ্রম তথ্য সংগ্রহ ও পর্যালোচনা সভা মিসেস নুরজাহান পারভীন ঝর্ণার পক্ষ থেকে সাতক্ষীরা বাসী ও জাতীয়তাবাদী দলের জন্য শুভেচ্ছা বার্তা শ্যামনগরের ০৮ নং ইশ্বরীপুর ইউনিয়ন পরিষদে গণশুনানী অনুষ্ঠিত সুন্দরবনে হরিণ শিকারের ৪১টি ফাঁদ উদ্ধার করেছে বনবিভাগ শ্যামনগরে সুপেয় পানির সংকট তুলে ধরতে দৌড়ে অংশ নিল ২ শতাধিক মানুষ
দুস্থ‌্য ৩০০ প‌রিবারে খাদ্য ও পুষ্টির টাকা প্রদান করেছে বে-সরকারী সংস্থা ব্রতী 

দুস্থ‌্য ৩০০ প‌রিবারে খাদ্য ও পুষ্টির টাকা প্রদান করেছে বে-সরকারী সংস্থা ব্রতী 

গাবুরা (শ‍্যামনগর) প্রতিনিধি :
শ্যামনগর উপজেলার গাবুরার ছিন্নমুল ৩০০ শিশুর প‌রিবারে খাদ্য ও পুষ্টি বাবদ নগদ টাকা বিতরণ করা হয়েছে। দাতব‌্য সংস্থ‌্যা নর্থ আমেরিকান বাংলাদে‌শি ইসলা‌মিক ক‌মিউ‌নি‌টি (না‌বিক) এর সহযো‌গিতায় ব্রতীর শিশু সুরক্ষা প্রকল্প এ টাকা বিতরণ ক‌রে‌ছে।
আজ ১৭ জুলাই ২০২৩ রোজ সোমবার সকাল ১০ টা থেকে শ‌্যামনগরের বু‌ড়িগোয়া‌লিনীতে ব্রতীর প্রকল্প অ‌ফিসে এ বিতরণ অনুষ্ঠান অনু‌ষ্ঠিত হয়। ব্রতীর কর্ম এলাকা গাবুরা থেকে আগত ৩০০ অনাথ, দুস্থ, পিতা মাতাহারা, প্রতিব‌ন্ধি  শিশু প‌রিবারের অ‌ভিভাবকের হাতে নগদে ২ মাসের জন‌্য  ৮০০ টাকা হারে মোট ১৬০০ টাকা প্রদান করা হয়ে‌ছে। বিতরণ অনুষ্ঠা‌নে উপ‌স্থিত থে‌কে সহায়তা করেন ব্রতীর সাতক্ষীরা এ‌রিয়া ম‌্যানেজার সাইফুর রহমান, ফিল্ড সুপারভাইজার ম‌নিরুল ইসলাম, সি‌নিয়র এ‌নিমেটর আবু তালেব সাগর সহ প্রকল্পের স্টাফগণ।
২০২২ থেকে ২০২৪ সাল পর্যন্ত ৩ বছরের শিশু সুরক্ষা প্রকল্প থেকে শিশুরা প্রতি মাসের জন্য ৮০০ নগদ টাকা ছাড়াও  প্রয়োজনীয় পোশাক ও  শিক্ষা উপকরণ পাচ্ছে।
 ব্রতী সমাজ কল্যাণ সংস্থা বাংলাদেশের বিভিন্ন জেলায় মানবাধিকার, সুশাসন, নিরাপদ পানি ও পরিবেশ নিয়ে কাজ করে আসছে। না‌বিকের সহায়তায় ব্রতী গাবুরায় শিশু সুরক্ষা ও ভাসমান স্বাস্থ‌্যসেবা কেন্দ্র নামে পৃথক প্রকল্প বাস্তবায়ন চলমান রেখেছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *