সংবাদ শিরোনামঃ
নওয়াপাড়ায় শিশুশ্রম তথ্য সংগ্রহ ও পর্যালোচনা সভা সুন্দরবনের হরিণ ধরার ৪২ টি মালা ফাঁদ উদ্ধার করেছে মুন্সিগঞ্জ বনটহল ফাঁড়ির সদস্যরা নওয়াপাড়ায় শিশুশ্রম তথ্য সংগ্রহ ও পর্যালোচনা সভা শ্যামনগরে লিডার্সের সহযোগিতায় সমাজসেবা অফিসের গণশুনানি অনুষ্ঠিত অপারেশন ম্যানগ্রোভ শিল্ড; সুন্দরবনের কুখ্যাত ডাকাত ছোট সুমন বাহিনীর সেকেন্ড ইন কমান্ড কে অস্ত্র ও গোলাবারুদসহ আটক করেছে কোস্ট গার্ড পারুলিয়ায় শিশুশ্রম তথ্য সংগ্রহ ও পর্যালোচনা সভা মিসেস নুরজাহান পারভীন ঝর্ণার পক্ষ থেকে সাতক্ষীরা বাসী ও জাতীয়তাবাদী দলের জন্য শুভেচ্ছা বার্তা শ্যামনগরের ০৮ নং ইশ্বরীপুর ইউনিয়ন পরিষদে গণশুনানী অনুষ্ঠিত সুন্দরবনে হরিণ শিকারের ৪১টি ফাঁদ উদ্ধার করেছে বনবিভাগ শ্যামনগরে সুপেয় পানির সংকট তুলে ধরতে দৌড়ে অংশ নিল ২ শতাধিক মানুষ
দাকোপে মাদকদ্রব্যসহ উপজেলা চেয়ারম্যান পুত্র গ্রেপ্তার

দাকোপে মাদকদ্রব্যসহ উপজেলা চেয়ারম্যান পুত্র গ্রেপ্তার

দাকোপ (খুলনা) প্রতিনিধি:

চেয়ারম্যানপুত্রসহ মাদকদ্রব্যসহ ২ জন গ্রেপ্তার। পৃথক অভিযানে চুরি হওয়া গরুসহ গ্রেপ্তার ১।

দাকোপ থানা পুলিশ জানায়, দাকোপ থানার এস আই শহিদুল ইসলাম, এ এস আই রাজকুমার সঙ্গিয় পুলিশ ফোর্স নিয়ে রোববার রাত আনুমানিক ৯ টার দিকে উপজেলার বানীশান্তা খেয়াঘাট সংলগ্ন নাজমুলের হোটেলের সামনে থেকে মাদকসহ ২ জনকে গ্রেপ্তার করে। এ সময় তাদের নিকট ১ বোতল ইমপেরিয়াল হুইস্কি এবং ১ বোতল ভদকা মদ পাওয়া যায়। গ্রেপ্তারকৃত ইমরান খান দাকোপ উপজেলা চেয়ারম্যান মুনসুর আলী খানের পুত্র। অপর আসামি চালনা বাজার উত্তরপাড়া এলাকার খানজাহান মোল্যার পুত্র ইসমাইল মোল্যা। এ ঘটনায় এস আই শহিদুল ইসলাম বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করে আসামীদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করেছে। যা দাকোপ থানার মামলা নং ১৪ তাং ১৬/০৭/২০২৩। এ ব্যাপারে দাকোপ থানার অফিসার ইনচার্জ উজ্জ্বল কুমার দত্ত জানায়, গ্রেপ্তারকৃত আসামি ইমরান খানের নামে মারপিট ও সন্ত্রাসী কর্মকান্ডের অভিযোগে অতীতে ৪টি এবং খানজাহানের নামে ১১টি মাদক মামলা আছে। অপরদিকে লক্ষিখোলা গ্রামের বিশ্বজিত ঢালীর চুরি হওয়া ৩টি গরুসহ চুরির সাথে জড়িত জয়নাল ফকির নামে ১ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সে বটিয়াঘাটা উপজেলার বরন পাড়া এলাকার বাসিন্দা। জিজ্ঞাসাবাদে জয়নাল পুলিশের নিকট জানায় ওই গরু চুরির সাথে তার সহযোগী হিসাবে সামাদ, সাদিক এবং মোহাম্মদ নামে আরো ৩ জন জড়িত ছিল। এ ঘটনায় গরুর মালিক বিশ্বজিত ঢালী বাদী দাকোপ থানায় ৪ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরো কয়েকজনকে আসামি করে চুরির মামলা দায়ের করেছে। যা দাকোপ থানার মামলা নং ১৫ তাং ১৭/০৭/২৩।

দয়া করে নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *