সংবাদ শিরোনামঃ
কালিগঞ্জে সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যোগদান করলেন সুমনা পারভীন মিতা শ্যামনগর জামায়াতের উপজেলা কর্মপরিষদ গঠন, শপথ গ্রহণ অনুষ্ঠিত গাবুরায় তিন বন্ধুর সঙ্গে নদীতে গোসলে নেমে নিখোঁজ, জাল ফেলে উদ্ধার মরদেহ  শ্যামনগরে ‘আমাদের আশ্রয়কেন্দ্র, আমাদের অধিকার’ শীর্ষক ক্যাম্পেইন অনুষ্ঠিত যুবদলের কেন্দ্রীয় দায়িত্বপ্রাপ্ত নেতৃত্বের তালিকায় স্থান পেয়েছেন যুবদলের কেন্দ্রীয় নেতা শ্যামনগরের কৃতি সন্তান শাজাহান রনি রাস পূজা উপলক্ষে দূবলার চরের উদ্দেশ্যে ১৮১ তীর্থযাত্রী নিয়ে ৬টি ট্রলারের যাত্রা রাস পূজায় সুন্দরবনে নিরাপত্তার বেষ্টনী’ বনজ সম্পদ রক্ষায় মাঠে একাধিক টিমপুণ্যার্থীদের চলাচলে নির্ধারিত পাঁচ রুট, অন্য কোথাও অবস্থানে নিষেধাজ্ঞা জেলা জজ আদালতের পিপি ও এডিশনাল পিপি ও অতিরিক্ত পিপি মনোনীত হওয়ায় কালিগঞ্জ প্রেসক্লাবের সংবর্ধনা রাত পোহালেই রাস পূজা উপলক্ষে সুন্দরবনের উদ্দ্যশে ছেড়ে যাবে পূর্ণার্থীবাহী ট্রলার, বনবিভাগের সকল প্রস্তুতি সম্পন্ন দেবহাটায় পুলিশের বিশেষ অভিযানে দুই আসামি গ্রেপ্তার
দাকোপে উদ্যোক্তা তৈরীতে যুব সমাজের ভূমিকা শীর্ষক আলোচনা সভা

দাকোপে উদ্যোক্তা তৈরীতে যুব সমাজের ভূমিকা শীর্ষক আলোচনা সভা

পীযুষ বাউলিয়া পিন্টু মুন্সীগঞ্জ(শ্যামনগর) প্রতিনিধি:

দাকোপ উপজেলার সুতারখালী ইউনিয়ন থেকে উদ্যোমী ও স্থানীয় উদ্যোক্তাদের নিয়ে লন্ডনের ল্যাংকাস্টার ইউনিভার্সিটি এর অর্থায়নে উন্নয়ন সংস্থা সুশীলন এর আয়োজনে উদ্যোক্তা তৈরীতে যুব সমাজ স্থানীয়দের মতামত সভা অনুষ্ঠিত হয়েছে।
৩১ মে ২০২৩ তারিখ সকাল ১০ টায় কামারখোলা ইউনিয়ন পরিষদ হল রুমে
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অত্র ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পঞ্চানন কুমার মন্ডল। সভাপতিত্ব করেন ইউপি সদস্য লুৎফর রহমান গাজী। অনুষ্ঠান সঞ্চালনা করেন সুশীলন এর মাঠ গবেষক/কমিউনিটি অর্গানাইজার সুব্রত কুমার গাইন। আরও উপস্থিত ছিলেন সুতারখালী ইউনিয়নের লিভিং ডেল্টা হাব প্রকল্পের সদস্যবৃন্দ, স্থানীয় উদ্যোক্তা ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ প্রমুখ।
অনুষ্ঠানে প্রধান অতিথি পঞ্চানন কুমার মন্ডল বলেন বর্তমান সময়ে উদ্যোক্তা হওয়ার কোন বিকল্প নেই। লেখাপড়া করে চাকরির জন্য বসে নাথেকে উদ্যোক্তা হয়ে এগিয়ে যাওয়ার জন্য সকলে কে এগিয়ে আসতে বলেন। সরকারের স্মার্ট বাংলাদেশ গড়ার স্বপ্ন বাস্তবায়ন করতে হলে যুব সমাজকে এগিয়ে আসতে হবে।
সুশীলন এর উপ-পরিচালক সচ্চিদানন্দ বিশ্বাস এর দায়িত্বে দাকোপ উপজেলার সুতারখালী ইউনিয়নে লন্ডন এর ল্যাংকাস্টার ইউনিভার্সিটি থেকে লিভিং ডেল্টা হাব প্রকল্প বাস্তবায়িত হচ্ছে। এখানকার মানুয়ের দৈনন্দিন জীবনযাপন আয়ব্যয় সহ সার্বিক বিষয়ে ডায়েরী রিদম লেখার মাধ্যমে গবেষনা প্রকল্প বাস্তবায়ন করছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *