সংবাদ শিরোনামঃ
দক্ষিণ শ্রীপুর কুশলিয়া উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে ৬ মাসের এডহক কমিটির অনুমোদন বাগেরহাটের শরনখোলায় বিনামূল্যে চিকিৎসা সেবা ও প্রয়োজনীয় ঔষধ সামগ্রী বিতরণ ‎সঞ্জীব সরকার হত্যা মামলার পলাতক আসামিদের ফাঁসির দাবিতে মায়ের আকুতি সাতক্ষীরা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন নলতায় ক্রয়কৃত জমির উপর দিয়ে চলাচলের পথ তৈরিতে বাঁধা দেওয়ায় হামলার অভিযোগ! জাতীয় সাংবাদিক সংস্থা’র পক্ষ থেকে অ্যাথলেটিক্স জাকিরকে সংবর্ধনা প্রদান  কালিগঞ্জ থানা পুলিশের বিশেষ অভিযান: ৬ আসামিকে আদালতে সোপর্দ সাতক্ষীরা বন বিভাগের জোরালো টহল সত্ত্বেও সুন্দরবনে বিষ দিয়ে মাছ শিকার বন্ধ হচ্ছে না কয়রায় বীজ বাড়ির উপকরণ বিতরণ ও অনুদানের চেক হস্তান্তর শ্যামনগরে জলবায়ু সহনশীল জনগোষ্ঠী তৈরি প্রকল্পের অংশগ্রহণমূলক শিখন ও অভিজ্ঞতা বিনিময় সভা কালিগঞ্জের উত্তর শ্রীপুর আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে দুধর্ষ চুরিঃ খোয়া গেছে মূল্যবান কাগজপত্র ও মালামাল 
দক্ষিণ শ্রীপুর কুশলিয়া উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে ৬ মাসের এডহক কমিটির অনুমোদন

দক্ষিণ শ্রীপুর কুশলিয়া উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে ৬ মাসের এডহক কমিটির অনুমোদন

কালিগঞ্জ প্রতিনিধিঃ

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার দক্ষিণ শ্রীপুর কুশলিয়া উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের নিয়মিত গভর্নিং বডি গঠনের লক্ষ্যে ছয় মাস মেয়াদি একটি এডহক কমিটির অনুমোদন দিয়েছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, যশোর। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, যশোরের কলেজ পরিদর্শক মো. কবুয়াত আলী বিশ্বাস স্বাক্ষরিত গত ( ২৮ জুলাই ২০২৬) তারিখের স্মারক নং ৩৭.১১.৪০৪১. ৪৪১.১১.০০১.২০. ২৪৯৫-এর মাধ্যমে এ অনুমোদন প্রদান করা হয়। বোর্ডের আদেশে বলা হয়েছে, বিদ্যালয়ের নিয়মিত গভর্নিং বডি গঠনের লক্ষ্যে ‘মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, যশোর (মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটি) প্রবিধানমালা, ২০২৪’-এর ধারা ৬৪ অনুযায়ী পত্র জারির তারিখ থেকে অনধিক ছয় মাসের জন্য এডহক কমিটি অনুমোদন করা হয়েছে।অনুমোদিত এডহক কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন শেখ নাজমুল হোসেন। সাধারণ শিক্ষক সদস্য হিসেবে রয়েছেন কাজী রওনাকুল ইসলাম এবং অভিভাবক সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন কাজী রবিউল ইসলাম। এছাড়া বিদ্যালয়ের অধ্যক্ষ রবিউল ইসলাম পদাধিকারবলে সদস্য-সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন। আদেশে আরও উল্লেখ করা হয়েছে, অনুমোদিত এডহক কমিটিকে নির্ধারিত সময়ের মধ্যে প্রবিধানমালা-২০২৪ অনুসরণ করে নিয়মিত গভর্নিং বডি গঠনের সকল কার্যক্রম সম্পন্ন করতে হবে। একই সঙ্গে শিক্ষা মন্ত্রণালয়ের ১২ এপ্রিল ২০১১ সালের নির্দেশনা অনুযায়ী এডহক কমিটি কোনো অবস্থাতেই শিক্ষক বা কর্মচারী নিয়োগ দিতে পারবে না বলেও স্পষ্টভাবে জানানো হয়েছে। এ সংক্রান্ত আদেশের অনুলিপি শিক্ষা মন্ত্রণালয়, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর, জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), জেলা শিক্ষা কর্মকর্তা এবং সংশ্লিষ্ট দপ্তরে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য পাঠানো হয়েছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *