সংবাদ শিরোনামঃ
শ্যামনগরে ‘আমাদের আশ্রয়কেন্দ্র, আমাদের অধিকার’ শীর্ষক ক্যাম্পেইন অনুষ্ঠিত যুবদলের কেন্দ্রীয় দায়িত্বপ্রাপ্ত নেতৃত্বের তালিকায় স্থান পেয়েছেন যুবদলের কেন্দ্রীয় নেতা শ্যামনগরের কৃতি সন্তান শাজাহান রনি রাস পূজা উপলক্ষে দূবলার চরের উদ্দেশ্যে ১৮১ তীর্থযাত্রী নিয়ে ৬টি ট্রলারের যাত্রা রাস পূজায় সুন্দরবনে নিরাপত্তার বেষ্টনী’ বনজ সম্পদ রক্ষায় মাঠে একাধিক টিমপুণ্যার্থীদের চলাচলে নির্ধারিত পাঁচ রুট, অন্য কোথাও অবস্থানে নিষেধাজ্ঞা জেলা জজ আদালতের পিপি ও এডিশনাল পিপি ও অতিরিক্ত পিপি মনোনীত হওয়ায় কালিগঞ্জ প্রেসক্লাবের সংবর্ধনা রাত পোহালেই রাস পূজা উপলক্ষে সুন্দরবনের উদ্দ্যশে ছেড়ে যাবে পূর্ণার্থীবাহী ট্রলার, বনবিভাগের সকল প্রস্তুতি সম্পন্ন দেবহাটায় পুলিশের বিশেষ অভিযানে দুই আসামি গ্রেপ্তার সাতক্ষীরায় ইউপি নির্বাচন: প্রার্থী ঘোষণায় বিলম্বে মাঠ হারানোর শঙ্কায় বিএনপি, দ্রুত মনোনয়নের দাবি সাংবাদিক মোস্তাফিজুর রহমানের মৃত্যুতে দেবহাটা রিপোর্টার্স ক্লাবের শোক উপকূলে বৃষ্টিতে জনজীবনে দুর্ভোগ, বিপাকে নিম্ন আয়ের মানুষ
তাহিরপুরে নৌকাসহ ভারতীয় চোরাই কয়লার চালান জব্দ

তাহিরপুরে নৌকাসহ ভারতীয় চোরাই কয়লার চালান জব্দ

 

সুনামগঞ্জ প্রতিনিধি:

সুনামগঞ্জের তাহিরপুর সীমান্ত দিয়ে চোরাচালানের মাধ্যমে ভারত থেকে আনা ২৫ টন অবৈধ কয়লার চালান জব্দ করেছে পুলিশ।

মঙ্গলবার ভোররাতে তাহিরপুর উপজেলার পাটলাই নদীতে বিশেষ অভিযান চলাকালে তাহিরপুর থানা পুলিশ স্টিলবডি নৌকা সহ ওই কয়লার চালান জব্দ করে। এ সময় ৪ চোরাকারবারি নদী সাঁতড়ে পালিয়ে যায়।

অভিযানে স্টিল বডি ইঞ্জিনচালিত ট্রলারে তাহিরপুরের পাটলাই নদীর নৌপথ ব্যবহার করে চোরাই কয়লা নেত্রকোনার কলমাকান্দা নিয়ে যাওয়ার পথে পুলিশ কয়লার চালানে প্রায় ২শ বস্তা কয়লা ও স্টিল বডি ট্রলার জব্দ করা হয়।

তাহিরপুর থানার এসআই সাঈদুর রহমান চোরাই কয়লা জব্দের বিষয়টি নিশ্চিত করে জানান, চোরাকারবারিদের পলাতক দেখিয়ে মামলা নেয়ার প্রস্তুতি চলছে।

এ বিষয়ে সহকারি পুলিশ সুপার (তাহিরপুর-জামালগঞ্জ) মোঃ সাহিদুর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে চোরাই কয়লার চালান জব্দ করা হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *