সংবাদ শিরোনামঃ
পারুলিয়ায় শিশুশ্রম তথ্য সংগ্রহ ও পর্যালোচনা সভা মিসেস নুরজাহান পারভীন ঝর্ণার পক্ষ থেকে সাতক্ষীরা বাসী ও জাতীয়তাবাদী দলের জন্য শুভেচ্ছা বার্তা শ্যামনগরের ০৮ নং ইশ্বরীপুর ইউনিয়ন পরিষদে গণশুনানী অনুষ্ঠিত সুন্দরবনে হরিণ শিকারের ৪১টি ফাঁদ উদ্ধার করেছে বনবিভাগ শ্যামনগরে সুপেয় পানির সংকট তুলে ধরতে দৌড়ে অংশ নিল ২ শতাধিক মানুষ দেবহাটার পারুলিয়ায় অসহায় পরিবারকে জামায়াতে ইসলামীর ভ্যান উপহার দেবহাটায় নবাগত ওসির সাথে ছাত্রদলের শুভেচ্ছা বিনিময় তেলের জন্য লম্বা লাইনে শিক্ষক,ক্লাস বন্ধ চাপে শিক্ষা কার্যক্রম শ্যামনগরে চিংড়িতে পুশ করায় ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা : চিংড়ি আগুনে পুড়িয়ে বিনষ্ট অপারেশন ম্যানগ্রোভ শীল্ড
তারেক রহমানের ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে বোচাগঞ্জে আনন্দ মিছিল

তারেক রহমানের ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে বোচাগঞ্জে আনন্দ মিছিল

বোচাগঞ্জ দিনাজপুর প্রতিনিধিঃ

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, তারুণ্যের অহংকার ও নির্বাসিত-নির্যাতিত জননেতা তারেক রহমানের আগামী ২৫ ডিসেম্বর ২০২৫ ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে দিনাজপুরের বোচাগঞ্জে অনুষ্ঠিত হয়েছে বর্ণাঢ্য আনন্দ মিছিল।
মঙ্গলবার (২৩ ডিসেম্বর) বিকেল ৪টা ৩০ মিনিটে বোচাগঞ্জ উপজেলা বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এ শুভেচ্ছা মিছিলের আয়োজন করা হয়। মিছিলটি বোচাগঞ্জ উপজেলা বিএনপির কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে সেতাবগঞ্জ পৌরসভার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
মিছিলে বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন। এ সময় উপস্থিত ছিলেন বোচাগঞ্জ উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আবুল কাশেম, সাধারণ সম্পাদক শফিকুল আলমসহ উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
মিছিল চলাকালে নেতাকর্মীরা তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনকে গণতন্ত্র পুনরুদ্ধারের নতুন অধ্যায় হিসেবে উল্লেখ করে নানা স্লোগানে মুখর করে তোলেন সড়ক। তারা বলেন, দীর্ঘ নির্বাসন শেষে তারেক রহমানের দেশে ফেরা গণতন্ত্রকামী মানুষের আশা-আকাঙ্ক্ষাকে আরও দৃঢ় ও শক্তিশালী করবে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *