সংবাদ শিরোনামঃ
কয়রায় কিশোরী ও তাদের অভিভাবকদের উদ্বুদ্ধ করণ সচেতনতামূলক প্রশিক্ষণ ও প্রশিক্ষণ সামগ্রী এবং চেক ও ফলজ বৃক্ষ বিতরণ দেবহাটায় শারদীয় দুর্গাপূজা উদযাপনে প্রস্তুতিমূলক সভা বুধবার*স্মার্ট হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে যে সকল বিশেষজ্ঞ ডাক্তারগণ রোগী দেখবেন— বড়কুপুটে ২৫ ফুট উচ্চতার প্রতিমায় দক্ষযজ্ঞ ও শিবের মহাতাণ্ডব মাটি ও ফাইবারে ফুটিয়ে তোলা হচ্ছে পুরাণের হৃদয়স্পর্শী দৃশ্যপট কালিগঞ্জে বিশ্ব শিক্ষক দিবসে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত নলতায় চেয়ারম্যান প্রার্থী হারুন অর রশিদের নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত শ্যামনগর গাবুরায় বনদস্যুদের সহযোগিতা ও চাঁদাবাজির অভিযোগে মানববন্ধন করেছে স্থানীয়রা মঙ্গলবার*স্মার্ট হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে যে সকল বিশেষজ্ঞ ডাক্তারগণ রোগী দেখবেন সহকারী কমিশনার মাইনুল ইসলাম খানকে কালিগঞ্জ প্রেসক্লাবে সংবর্ধনা প্রদান দেবহাটায় খামার থেকে ৬৫০ মুরগি লুটের ঘটনায় মূলহোতা গ্রেপ্তার
টাকা দিলেই বিয়ে, লাগবে না বয়সসীমা! এমন অভিযোগ মসজিদের ইমাম আজিজ হুজুরের বিরুদ্ধে

টাকা দিলেই বিয়ে, লাগবে না বয়সসীমা! এমন অভিযোগ মসজিদের ইমাম আজিজ হুজুরের বিরুদ্ধে

 

উৎপল মণ্ডল(শ্যামনগর)প্রতিনিধি।

শ্যামনগর উপজেলার সদর ইউনিয়নের চিংড়াখালি মিস্ত্রি বাড়ি জামে মসজিদের ইমাম আব্দুল আজিজ হুজুরের বিরুদ্ধে বাল্যবিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে ৷ নিজের রেজিস্ট্রার না থাকলেও অন্যের মাধ্যমে মোটা অংকের টাকার বিনিময়ে বাল্যবিয়ে করিয়ে থাকেন ৷

এভাবে বাল্যবিয়ে করিয়ে বিপদে পড়েন আবুল আজিজ ৷ গত ৫ ডিসেম্বর ২০২২ তারিখে থানা পুলিশের এসআই মনজুরুল ইসলাম হাজির হন রমজাননগর ইউনিয়নের ভৈরবনগর গ্রামের শফিউল্লাহ গাজীর ছেলে আশরাফুলের বাড়িতে ৷ অভিযোগ, আশরাফুল যশোর জেলার ঝিনাইদহের শব্দুল লস্করের মেয়ে ছদ্মনাম (ইমি) (১২) কে ফুসলিয়ে নিয়ে এসেছে ৷ থানা পুলিশ উভয়কে নিয়ে মেয়েকে তার পরিবারের কাছে তুলে দেন এবং ছেলেকে মুসলেকার মাধ্যমে ছেড়ে দেন৷

এলাকা সূত্রে জানাগেছে যে, আজিজ হুজুর শ্যামনগরের বিভিন্ন স্থান থেকে আসা অপ্রাপ্ত ছেলে মেয়েদের অবৈধ ভাবে বিয়ে দিয়ে থাকেন ৷ আশরাফুল ও ছদ্মনাম (ইমি) (১২)কেও তিনি ৫৫ হাজার টাকা দেনমোহরের মাধ্যমে বিয়ে দেন ৷ আর এই বিয়ে পড়াতে তিনি আশরাফুলের কাছ থেকে ১২ হাজার টাকা নেন ৷

বিষয়টি নিয়ে চিংড়াখালি মিস্ত্রি বাড়ি জামে মসজিদ ইমাম আঃ আজিজ বলেন, আমি বিয়ে পড়াতাম না কিন্তু চিন্তা করলাম অবৈধ ভাবে থাকলে গোনাহ হবে ৷ এদিকে এলাকাবাসীরা জানান, চিংড়াখালি মিস্ত্রি বাড়ি জামে মসজিদ ইমাম আঃ আজিজ হুজুর প্রায় সময় অপ্রাপ্ত বয়স্ক ছেলে মেয়েরা পালিয়ে এখানে এসে বিয়ে করে ৷ আর হুজুর মোটা অংকের টাকা নিয়ে বিয়ে পড়িয়ে দেন

দয়া করে নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *