সংবাদ শিরোনামঃ
কালিগঞ্জে সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যোগদান করলেন সুমনা পারভীন মিতা শ্যামনগর জামায়াতের উপজেলা কর্মপরিষদ গঠন, শপথ গ্রহণ অনুষ্ঠিত গাবুরায় তিন বন্ধুর সঙ্গে নদীতে গোসলে নেমে নিখোঁজ, জাল ফেলে উদ্ধার মরদেহ  শ্যামনগরে ‘আমাদের আশ্রয়কেন্দ্র, আমাদের অধিকার’ শীর্ষক ক্যাম্পেইন অনুষ্ঠিত যুবদলের কেন্দ্রীয় দায়িত্বপ্রাপ্ত নেতৃত্বের তালিকায় স্থান পেয়েছেন যুবদলের কেন্দ্রীয় নেতা শ্যামনগরের কৃতি সন্তান শাজাহান রনি রাস পূজা উপলক্ষে দূবলার চরের উদ্দেশ্যে ১৮১ তীর্থযাত্রী নিয়ে ৬টি ট্রলারের যাত্রা রাস পূজায় সুন্দরবনে নিরাপত্তার বেষ্টনী’ বনজ সম্পদ রক্ষায় মাঠে একাধিক টিমপুণ্যার্থীদের চলাচলে নির্ধারিত পাঁচ রুট, অন্য কোথাও অবস্থানে নিষেধাজ্ঞা জেলা জজ আদালতের পিপি ও এডিশনাল পিপি ও অতিরিক্ত পিপি মনোনীত হওয়ায় কালিগঞ্জ প্রেসক্লাবের সংবর্ধনা রাত পোহালেই রাস পূজা উপলক্ষে সুন্দরবনের উদ্দ্যশে ছেড়ে যাবে পূর্ণার্থীবাহী ট্রলার, বনবিভাগের সকল প্রস্তুতি সম্পন্ন দেবহাটায় পুলিশের বিশেষ অভিযানে দুই আসামি গ্রেপ্তার
ঝালকাঠিত ছেলের সুন্নতে খাতনা অনুষ্ঠান না করে, ২টি রিক্সা উপহার দিলেন ছবির

ঝালকাঠিত ছেলের সুন্নতে খাতনা অনুষ্ঠান না করে, ২টি রিক্সা উপহার দিলেন ছবির

ঝালকাঠি প্রতিনিধি : ঝালকাঠর আলোকিত মানুষ হিসেবে পরিচিত গরিব অসহায় মানুষের বন্ধু বিশিষ্ট ঠিকাদার যুবলীগ নেতা ছবির হোসেন আবারো দৃষ্টান্ত স্থাপন করলেন ঝালকাঠিতে।

বৃহস্পতিবার সকাল ১১ টার সময় ঝালকাঠি শহীদ মিনার প্রাঙ্গণে দুই অসহায় পরিবারের মাঝে দুটি রিকশা উপহার দিয়েছেন।

রিক্সা উপহার বিষয় ছবির হোসেন বলেন, আমার একমাত্র ছেলের সুন্নতে খাতনা অনুষ্ঠান না করে অসহায় দুটি পরিবারের মাঝে দুটি রিকশা উপহার দিয়েছি। রিক্সা দুটি চালিয়ে ওনারা নিজেদের পরিবারের মুখে দুমুঠো অন্য দিবেন।অনুষ্ঠান করে অনেক লোককে খাওয়াতে পারতাম। আমি চিন্তা করলাম অনুষ্ঠান না করে দুটি পরিবারকে স্বাবলম্বী করে দিব তারা সব সময় আমার জন্য দোয়া করবে।

উপহার পাওয়া মোঃ বাচ্চু হাওলাদার বলেন আমি ছবির ভাই আমাকে যে রিক্সা উপহার দিয়েছে রিকশা চালিত আমি সন্তানদের মুখে দু মুঠো খাবার তুলে দিতে পারব লেখাপড়া করাতে পারবো। নামাজ পড়ে সব সময় ছবির ভাইয়ের জন্য দোয়া করবো। উপহার পাওয়া সাহেব আলী হাওলাদার বলেন, আজ আমি অত্যন্ত আনন্দিত যে আমার রিক্সা খানা অসুস্থ স্ত্রীর চিকিৎসার জন্য বিক্রি করতে হয়েছে সেই কথা জেনে ছবির ভাই আমাকে একটা রিক্সা উপহার দিয়েছেন।

এই রিক্সা চালিয়ে আমি আমার সংসারের খরচ যোগাতে পারবো। আমি ছবির হোসেনের জন্য সব সময় দোয়া করি সব সময় যেন অসহায় মানুষের উপকার করে যেতে পারেন। তিনি আরো বলেন সমাজে অনেক বিত্তবান মানুষ রয়েছেন সকলে যদি এভাবে এগিয়ে আসতো সমাজে কোন অসহায় মানুষ থাকত না। রিক্সা উপহার বিষয়ে রিক্সা শ্রমিক ইউনিয়নের সভাপতি বাহারুল মাজি বলেন এর আগেও ছবির হোসেন অনেক অসহায় পরিবারকে সাহায্য করছে করেছেন উনার মত সবাই যদি এগিয়ে আসতো সমাজে আর অসহায় মানুষ থাকত না।

দয়া করে নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *