সংবাদ শিরোনামঃ
শ্যামনগর উপজেলার গাবুরায় বেড়িবাঁধ রক্ষায় কঠোর অভিযানে চেয়ারম্যান  দেবহাটায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস যথাযথ ভাবে উদযাপন  দেবহাটা উপজেলায় কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ আটুলিয়ায় ভিক্ষুকসহ তিন অসহায় মানুষের টাকা আত্মসাতের অভিযোগ বিকাশ ব্যবসায়ীর বিরুদ্ধে, এলাকায় ক্ষোভ সাতক্ষীরার পারুলিয়ায় মৎস্যঘেরে ডাকাতিতে বাধা দেওয়ায় কুপিয়ে জখম। দেবহাটায় ৯ম শ্রেণীর শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে মামলা, অভিযুক্ত আটক সুন্দরবনে শিকারিদের পাতা ফাঁদে আটকা বন্য শুকর উদ্ধার, বনবিভাগের অভিযানে অবমুক্ত পলাতক আসামী ফরিদকে আটক করেছে কালিগঞ্জ থানা পুলিশ         কালিগঞ্জে এডিবি’র বরাদ্ধে সংসদ সদস্যের মাধ্যমে বিভিন্ন সামগ্রী বিতরণ কালিগঞ্জ উপজেলায় কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ করা হয়েছে
ঝালকাঠিতে সুপারি গাছ থেকে পড়ে মৃত্যু

ঝালকাঠিতে সুপারি গাছ থেকে পড়ে মৃত্যু

ঝালকাঠি প্রতিনিধিঃ– ঝালকাঠির কাঁঠালিয়ায় সুপারি পারতে গিয়ে গাছ থেকে পড়ে সিরাজ সিকদার (৭০) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২০অক্টোবর) সকালে কাঁঠালিয়া উপজেলার কচুয়া গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় ইউপি চেয়ারম্যান মোঃ মাহমুদ হোসেন রিপন জানান, রাতে বাড়ির পাশের অন্যের একটি বাগানে সুপারি পারতে গাছে ওঠেন দিনমজুর সিরাজ সিকদার। কয়েকটি গাছ থেকে তিনি সুপারি পারেন। একটি গাছ থেকে সুপারি পারার সময় গাছ ভেঙ্গে নিচে পড়ে ঘটনাস্থলে তাঁর মৃত্যু হয়। সকালে স্থানীয়রা তাঁর লাশ দেখতে পেয়ে কাঁঠালিয়া থানা পুলিশকে খবর দেয়। পুলিশ গিয়ে বাগান থেকে লাশ উদ্ধার করে।

কাঁঠালিয়া থানার ওসি মো. মুরাদ আলী জানান, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঝালকাঠি সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। গাছ থেকে পড়ে বৃদ্ধর মৃত্যু হয়েছে বলে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে বলেও জানান তিনি।

দয়া করে নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *