সংবাদ শিরোনামঃ
পারুলিয়ায় শিশুশ্রম তথ্য সংগ্রহ ও পর্যালোচনা সভা মিসেস নুরজাহান পারভীন ঝর্ণার পক্ষ থেকে সাতক্ষীরা বাসী ও জাতীয়তাবাদী দলের জন্য শুভেচ্ছা বার্তা শ্যামনগরের ০৮ নং ইশ্বরীপুর ইউনিয়ন পরিষদে গণশুনানী অনুষ্ঠিত সুন্দরবনে হরিণ শিকারের ৪১টি ফাঁদ উদ্ধার করেছে বনবিভাগ শ্যামনগরে সুপেয় পানির সংকট তুলে ধরতে দৌড়ে অংশ নিল ২ শতাধিক মানুষ দেবহাটার পারুলিয়ায় অসহায় পরিবারকে জামায়াতে ইসলামীর ভ্যান উপহার দেবহাটায় নবাগত ওসির সাথে ছাত্রদলের শুভেচ্ছা বিনিময় তেলের জন্য লম্বা লাইনে শিক্ষক,ক্লাস বন্ধ চাপে শিক্ষা কার্যক্রম শ্যামনগরে চিংড়িতে পুশ করায় ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা : চিংড়ি আগুনে পুড়িয়ে বিনষ্ট অপারেশন ম্যানগ্রোভ শীল্ড
জামিন নিয়ে হত্যা মামলার বাদিকে হত্যার হুমকি

জামিন নিয়ে হত্যা মামলার বাদিকে হত্যার হুমকি

শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি।
সাতক্ষীরার শ্যামনগরে হত্যা মামলার আসামীরা জামিনে মুক্ত হয়ে বাদিকে হত্যার হুমকি দিয়েছে বলে অভিযোগ উঠেছে। গত বুধবার বিজ্ঞ আদালত থেকে জামিন নিয়ে বাড়িতে ফিরে শুক্রবার সন্ধ্যায় তারা এমন হুমকি দেয় বলে অভিযোগ। এঘটনায় গত ২১ ডিসেম্বর রাতে বাদি মোঃ আলাউদ্দীন শ্যামনগর থানায় সাধারণ ডায়েরী করেছেন। যার নং ১০৮৫।
মোঃ আলাউদ্দীনের ভাষ্য পাওনা টাকা চাওয়া নিয়ে বাদানুবাদের জেরে গত ২৬ আগষ্ট সকালে তার পিতা মুজিবর রহমানকে পিটিয়ে হত্যা করা হয়। সে ঘটনায় তিনি বংশীপুর গ্রামের বৈদ্র সরকারসহ সুশান্ত, অমল, তাপস, তরুন ও লক্ষিপদ সরকারের বিরুদ্ধে মামলা করেন। ইতিপুর্বে আসামীরা উচ্চ আদালত থেকে অস্থায়ী জামিন পেলেও গত সপ্তাহে নিম্ম আদালত থেকে জামিন নিয়েছন। জামিন লাভের পর বাড়িতে ফিরে সোনারমোড় এলাকায় তাকে একা পেয়ে মামলা প্রত্যাহার না করলে জীবন নাশের হুমকি দিয়েছেন। এঘটনার পর তার পরিবারের সদস্যরা নিরাপত্তা শংকার মধ্যে পড়েছেন।
তবে অভিযুক্ত বৈদ্য সরকার জানান মামলায় জামিন নিয়ে তারা এলাকায় ফিরলেও কাউকে হুমকি দেননি।
শ্যামনগর থানার অফিসার ইনচার্জ মোঃ খালেদুর রহমান জানান সাধারণ একটি ডায়েরী করেছেন মোঃ আলাউদ্দীন। বিষয়টি তারা খতিয়ে দেখছেন। বাদিকে হুমকির মত কোন ঘটনার সত্যতা মিললে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *