সংবাদ শিরোনামঃ
শ্যামনগরে বিশ্ব বাঘ দিবস উপলক্ষে মানববন্ধন, র‍্যালি ও আলোচনা সভা দেবহাটায় নিষিদ্ধ ছাত্রলীগের প্রকাশ্যে কার্যক্রম পরিচালনার প্রতিবাদে বিক্ষোভ মিছিল জাতীয় মৎস্য পদক-২০২৬’-এর স্বর্ণপদক পেয়েছেন সাতক্ষীরার শ্যামনগরের উদ্যোক্তা মো. সহিদুল ইসলাম জুয়েল শুরু হতে যাচ্ছে নীলডুমুর প্রিমিয়াম লীগ ফুটবল সিজন-২, ২০২৬,উপকূলীয় প্রেসক্লাবের আয়োজনে জমে উঠছে ফুটবল উৎসব আমাদী ইউনিয়নের ১, ২, ৩ নং ওয়ার্ডে মহিলা মেম্বার প্রার্থী হিসেবে মানুষের মাঝে ব্যাপক আলোচনায় রয়েছেন জেসমিন আক্তার ময়না সবুজের বার্তা ছড়িয়ে আটুলিয়ায় হিলফুল ফুযুল ইয়ুথ সোসাইটির বৃক্ষরোপণ কৈখালীতে কাদায় ডুবে আছে ‘ হাজ্বী আদম গাজীর কেয়ার রাস্তা’ধানের চারা রোপণ করে প্রতিবাদ দেবহাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন সিভিল সার্জন ডা: আব্দুর সালাম কালিগঞ্জে ৭শতক জমির দখল নিয়ে মিথ্যাচারের অভিযোগে সংবাদ সম্মেলন কয়রায় ভাগবা এইচ,বি, মাধ্যমিক বিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী নয়নের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ 
জাতীয় মৎস্য পদক-২০২৬’-এর স্বর্ণপদক পেয়েছেন সাতক্ষীরার শ্যামনগরের উদ্যোক্তা মো. সহিদুল ইসলাম জুয়েল

জাতীয় মৎস্য পদক-২০২৬’-এর স্বর্ণপদক পেয়েছেন সাতক্ষীরার শ্যামনগরের উদ্যোক্তা মো. সহিদুল ইসলাম জুয়েল

এম এ হালিম।

কাঁকড়া, কুঁচিয়া, ঝিনুক ও শামুক রপ্তানিতে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে ‘জাতীয় মৎস্য পদক-২০২৬’-এর স্বর্ণপদক পেয়েছেন সাতক্ষীরার শ্যামনগরের উদ্যোক্তা মো. সহিদুল ইসলাম জুয়েল। তাঁর প্রতিষ্ঠান ‘আকুয়ামেক্স লিমিটেড’ বুড়িগোয়ালিনী এলাকায় সফটশেল কাঁকড়া উৎপাদন ও আন্তর্জাতিক বাজারে রপ্তানিতে দীর্ঘদিন ধরে কাজ করছে।

রোববার কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার আচমিতা ইউনিয়নের জর্জ ইনস্টিটিউট মিনি স্টেডিয়াম মাঠে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬-এর কেন্দ্রীয় কর্মসূচির উদ্বোধন করা হয়। সেখানে মৎস্য খাতের বিভিন্ন ক্যাটাগরিতে অবদান রাখায় ১৪ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে এই পদক দেওয়া হয়। অনুষ্ঠানে সহিদুল ইসলাম জুয়েলের হাতে স্বর্ণপদক তুলে দেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

সুন্দরবনসংলগ্ন উপকূলীয় শ্যামনগরের অর্থনীতিতে সফটশেল কাঁকড়া চাষ ও রপ্তানি একটি গুরুত্বপূর্ণ খাত হিসেবে বিবেচিত। এই প্রতিষ্ঠানের সঙ্গে স্থানীয় বহু চাষি, সংগ্রহকারী ও শ্রমিক জড়িত রয়েছেন। জাতীয় পর্যায়ে এই রাষ্ট্রীয় স্বীকৃতি অঞ্চলের অর্থনৈতিক সম্ভাবনাকে আরও বেগবান করবে বলে মনে করছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা। পদক বিতরণ শেষে পদকপ্রাপ্তদের সঙ্গে ফটোসেশনে অংশ নেন প্রধানমন্ত্রী।

দয়া করে নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *