সংবাদ শিরোনামঃ
শ্যামনগর বুড়িগোয়ালিনী নৌ পুলিশের অভিযানে ৫০ হাজার বাগদা-গলদা রেণু পোনা জব্দ, নদীতে অবমুক্ত নওয়াঁবেকি থেকে উদ্ধার করা ৭৭ বস্তা ঝিনুক সুন্দরবন সংলগ্ন মালঞ্চ নদীতে অবমুক্ত করেছে বনবিভাগ এমপি গাজী নজরুল ইসলামের পদত্যাগ দাবিতে বুড়িগোয়ালিনীতে সচেতন নাগরিক সমাজের বিক্ষোভ মিছিল কালিগঞ্জে সরকারী কর্মকর্তা, জনপ্রতিধি, শিক্ষক ও সুশীলদের সাথে মতবিনিময় করলেন জেলা প্রশাসক কাউসার আজিজ শ্যামনগরে সুন্দরবন সংরক্ষণে পরিচ্ছন্নতা অভিযান ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ র‍্যাবের অভিযান চুনা নদী থেকে বিপুল মাদক জব্দ, আটক ২ মাদকসেবী ও বখাটেদের চিহৃিত করে তাদেরকে আইনের আওতায় আনতে হবে–জেলা প্রশাসক মিজ কাউসার আজিজ সুন্দরবনে ঠিকাদারি পরিবহন ট্রলারে মাছ শিকারের অভিযোগ, বনবিভাগের নীরবতায় ক্ষোভ দেবহাটায় পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেসের সভা অনুষ্ঠিত  দেবহাটায় অবৈধভাবে সার পাচারের চেষ্টার সময় ৪০ বস্তা সার আটক: ২০ হাজার টাকা জরিমানা
ছাত্রীদের যৌন হয়রানির অভিযোগে প্রাথমিক বিদ্যালয় ঘেরাও, প্রধান শিক্ষক-দপ্তরী আটক

ছাত্রীদের যৌন হয়রানির অভিযোগে প্রাথমিক বিদ্যালয় ঘেরাও, প্রধান শিক্ষক-দপ্তরী আটক

নিজস্ব প্রতিনিঃ

 

ছাত্রীদের শ্লীলতাহানির অভিযোগে সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার ভাড়াসিমলা ইউনিয়নের স্বরাব্দীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশরাফুর রহমান ও দপ্তরী সাইফুল্লাহকে আটক করেছে পুলিশ। অভিভাবক ও গ্রামবাসির অবরোধের মুখে রবিবার বিকেল তিনটার দিকে তাদের প্রতিষ্ঠান থেকে আটক করা হয়।

স্বরাব্দীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর ছ্ত্রাীর অভিভাবক সরাব্দীপুর গ্রামের মনিরুল ইসলাম, ইউনুছ গাজী, ৫ম শ্রেণীর তিন ছাত্রীর অভিভাবক যথাক্রমে শহীদুল ইসলাম, মোস্তাফিজুর রহমান, আরিজুল ইসলাম ও চতুর্থ শ্রেণীর এক ছাত্রীর অভিভাবক নুর ইসলাম জানান, ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশরাফুর রহমান দুপুরে টিফিন খাওয়ার সময় এক এক করে ছাত্রীদের দোতলায় ডেকে নিয়ে স্পর্শকাতর স্থানে হাত দিত। একপর্যায়ে ৫ম শ্রেণীর ছাত্রীর এক অভিভাবক শাহীনুর রহমান তিন মাস আগে তার মেয়েকে যৌন হয়রানির অভিযোগে থানায় অভিযোগ করেন। এ সময় প্রধান শিক্ষক আশরাফুর রহমান মুচলেকা দিয়ে ও ক্ষমা চেয়ে রক্ষা পান। এরপরও থেমে থাকেনি প্রধান শিক্ষকের অনৈতিক কর্মকাণ্ড।

সম্প্রতি ৫ম শ্রেণীর তিনজন, চতুর্থ শ্রেণীর একজন ও তৃতীয় শ্রেণীর দুইজন ছাত্রীকে যৌন হয়রানির ব্যাপারে তারা অবহিত হন। বিষয়টি নিয়ে বিদ্যালয়ের অধিকাংশ অভিভাবক ও এলাকাবাসীর মধ্যে ছড়িয়ে পড়ে। একইভাবে বিদ্যালয়ের দপ্তরী সাইফুল্লাহ’র বিরুদ্ধে ছাত্রীদের যৌন হয়রানির অভিযোগ দীর্ঘদিনের। বাধ্য হয়ে এক হাজারের বেশি অভিভাবক ও গ্রামবাসি একত্রিত হয়ে রবিবার সকাল ১০টার দিকে বিদ্যালয় ঘেরাও করে প্রধান শিক্ষক ও দপ্তরীকে গ্রেপ্তারের দাবিতে অবরুদ্ধ করে রাখা হয়। বিকেল তিনটার দিকে উপপরিদর্শকব মিলন বিশ্বাসের নেতৃত্বে পুলিশ এসে প্রধান শিক্ষক ও দপ্তরীকে ধরে নিয়ে যাওয়ার পর তারা অবরোধ তুলে নেন।

স্বরাব্দীপুর গ্রামের শোকর আলী, মোস্তাফিজুর রহমান, আব্দুল জলিল খাঁ, সাবেক ইউপি সদস্য ডাঃ আব্দুল কাদের ও বর্তমান ইউপি সদস্য রেজাউল ইসলাম জানান, উত্তর কালিগঞ্জ সরকাুির প্রাথমিক বিদ্যালয়, ছনকা সরকারি প্রাথমিক বিদ্যালয় ও সাদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক থাকাকালিন প্রধান শিক্ষক আশরাফুর রহমান ছাত্রীদের যৌন হয়রানির অভিযোগে লাঞ্ছিত হন। এরপরও তাকে নিজ গ্রামের স্বরাব্দীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব দেওয়া হয়। এরপরও তার স্বভাব ও নৈতিকতার কোন পরিবর্তন হয়নি। বাধ্য হয়ে অভিভাবকদের সাথে তারাও রবিবার সকাল ১০টায় ওই বিদ্যালয় ঘেরাও কর্মসুচিতে অংশ নেন।

স্বরাব্দীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশরাফুর রহমান ও দপ্তরী সাইফুল্লার সঙ্গে রবিবার বিকেলে তাদের মোবাইল ফোনে যোগোযোগের চেষ্টা করলে তা বন্ধ পাওয়া যায়।

এ ব্যাপারে স্বরাব্দীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি নাজমুল হুদা জানান, প্রধান শিক্ষক আশরাফুর রহমান ও দপ্তরী সাইফুল্লাহ এর বিরুদ্ধে ছাত্রীদের যৌন হয়রানির অভিযোগের বিষয়টি দুর্ভাগ্যজনক। তবে অভিভাবকদের পক্ষ থেকে তার কাছে কোন লিখিত অভিযোগ করা হয়নি। এরপরও খুব শীঘ্র বিদ্যালয় পরিচালনা কমিটির জরুরী সভা ডেকে প্রধান শিক্ষক ও দপ্তরীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

ভাড়াসিমলা ইউপি চেয়ারম্যান নাজমুল ইসলাম নাঈম জানান, যৌন হয়রানির শিকার কয়েকজন ছাত্রীর সঙ্গে কথা বলে ঘটনার প্রাথমিক সত্যতা পাওয়া গেছে। যেহেতু বিষয়টি থানায় অভিযোগ করা হয়েছে সেক্ষেত্রে পুলিশ প্রধান শিক্ষক ও দপ্তরীকে ধরে নিয়ে গেছে।

কালিগঞ্জ উপজেলার ভারপ্রাপ্ত প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ মোস্তাফিজুর রহমান জানান, রবিবার একটি মিটিং এ থাকাকালিন তিনি সরাব্দীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ঘেরাও করার বিষয়টি জানতে পারেন। যেহেতু তার কাছে কোন অভিযোগ করা হয়নি সেক্ষেত্রে তাৎক্ষণিক তার কিছু করার নেই।

কালিগঞ্জ থানার পুলিশ পরিদর্শক ইয়ার আলী জানান, তিনি সাতক্ষীরা থেকে একটি মিটিং সেরে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তার সঙ্গে কালিগঞ্জ ফিরছেন। থানায় যেয়ে বিস্তারিত জানানো যাবে।

কালিগঞ্জ থানার উপপরিদর্শক নকীব পান্নু আহম্মেদ জানান, গণরোষের হাত থেকে বাঁচাতে স্বরাব্দীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশরাফুর রহমান ও দপ্তরী সাইফুল্লাহকে থানায় নিয়ে আসা হয়েছে। ছাত্রীদের যৌন হয়রানির অভিযোগে অভিভাবক মনিরুল ইসলাম বাদি হয়ে রবিবার বিকেলে থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা সাতক্ষীরা থেকে ফিরে এসে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন

হাফিজুর রহমান শিমুলঃ

সাতক্ষীরার কালিগঞ্জ পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে ২০২৫ সালের বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩১ ডিসেম্বর) বেলা ১২টায় বিদ্যালয় প্রাঙ্গণের মাঠে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রধান শিক্ষক রবীন্দ্রনাথ বাছাড় এর সভাপতিত্বে এবং শিক্ষক তুহিন হুদার সার্বিক সঞ্চালনায় ফলাফল প্রকাশের পাশাপাশি পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (কালিগঞ্জ সার্কেল) মোঃ রাজিব। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ জয়নাল আবদীন, কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি ও বিদ্যালয়ের সাবেক সভাপতি শেখ সাইফুল বারী সফু, কালিগঞ্জ প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক ও জাতীয় সাংবাদিক সংস্থার সভাপতি এম হাফিজুর রহমান শিমুল। এছাড়া উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আবুল বাসার, সহকারী শিক্ষক বাসুদেব মন্ডল, সহকারী শিক্ষিকা কনিকা সরকার, সদর এম খাতুন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা গঙ্গা রানী সরকার, বিশিষ্ট ক্রীড়া ধারাভাষ্যকার এম আর মোস্তাক, মোছাঃ কুলসুম খাতুনসহ অন্যান্য শিক্ষক-শিক্ষিকা ও আমন্ত্রিত অতিথিবৃন্দ। অনুষ্ঠানে বার্ষিক পরীক্ষায় শ্রেষ্ঠ ফলাফল অর্জনকারী শিক্ষার্থীদের হাতে বিভিন্ন ধরনের পুরস্কার তুলে দেওয়া হয়। এ সময় বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষিকাবৃন্দ শিক্ষার্থীদের কৃতিত্বের জন্য প্রশংসা করেন এবং তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন। বিদ্যালয় কর্তৃপক্ষ আশাবাদ ব্যক্ত করেন, শিক্ষার্থীরা আগামী দিনগুলোতেও সাফল্যের ধারাবাহিকতা বজায় রেখে শিক্ষাজীবনে এগিয়ে যাবে।

কালিগঞ্জ পাইলট বালিকা বিদ্যালয়ে বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণ অনুৃষ্ঠিত

গাবুরা (শ্যামনগর) প্রতিনিধি।
শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের ১৭৩ নং সোরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকাল ১০টায় বিদ্যালয়ের হলরুমে।
উপস্থিত ছিলেন বিদ্যালয় পরিচালনা কমিটির সাবেক সভাপতি জহির আলিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদনীমুখা পি জে আলিম মাদ্রাসার সহকারী শিক্ষক আবু তালেব, ৯ নং সোরা সূর্য তরুণ যুব সংঘেরল আবুল হোসেন, সাইফুল ইসলাম,ইকবাল হোসেন, শফিকুল ইসলাম, ইয়াকুব বৌদি, আব্দুল কাদের ও অহিদুজ্জামান।
ফলাফল প্রকাশ অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ওমর ফারুকের সভাপতিত্বে বার্ষিক পরীক্ষার ফলাফল ঘোষণা করা হয়। অনুষ্ঠানে প্রধান শিক্ষক বলেন, নিয়মিত পড়াশোনা ও নৈতিক শিক্ষার মাধ্যমে নিজেদের যোগ্য ও আদর্শ নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। তিনি শিক্ষার্থীদের এ সাফল্য ধরে রাখার আহ্বান জানান।
ফলাফল ঘোষণার পর শিক্ষার্থীদের মাঝে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়। পরে বিদ্যালয়ের সার্বিক উন্নয়ন ও শিক্ষার মানোন্নয়নে সকলের সহযোগিতা কামনা করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

গাবুরা ১৭৩ নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *