সংবাদ শিরোনামঃ
কালিগঞ্জে সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যোগদান করলেন সুমনা পারভীন মিতা শ্যামনগর জামায়াতের উপজেলা কর্মপরিষদ গঠন, শপথ গ্রহণ অনুষ্ঠিত গাবুরায় তিন বন্ধুর সঙ্গে নদীতে গোসলে নেমে নিখোঁজ, জাল ফেলে উদ্ধার মরদেহ  শ্যামনগরে ‘আমাদের আশ্রয়কেন্দ্র, আমাদের অধিকার’ শীর্ষক ক্যাম্পেইন অনুষ্ঠিত যুবদলের কেন্দ্রীয় দায়িত্বপ্রাপ্ত নেতৃত্বের তালিকায় স্থান পেয়েছেন যুবদলের কেন্দ্রীয় নেতা শ্যামনগরের কৃতি সন্তান শাজাহান রনি রাস পূজা উপলক্ষে দূবলার চরের উদ্দেশ্যে ১৮১ তীর্থযাত্রী নিয়ে ৬টি ট্রলারের যাত্রা রাস পূজায় সুন্দরবনে নিরাপত্তার বেষ্টনী’ বনজ সম্পদ রক্ষায় মাঠে একাধিক টিমপুণ্যার্থীদের চলাচলে নির্ধারিত পাঁচ রুট, অন্য কোথাও অবস্থানে নিষেধাজ্ঞা জেলা জজ আদালতের পিপি ও এডিশনাল পিপি ও অতিরিক্ত পিপি মনোনীত হওয়ায় কালিগঞ্জ প্রেসক্লাবের সংবর্ধনা রাত পোহালেই রাস পূজা উপলক্ষে সুন্দরবনের উদ্দ্যশে ছেড়ে যাবে পূর্ণার্থীবাহী ট্রলার, বনবিভাগের সকল প্রস্তুতি সম্পন্ন দেবহাটায় পুলিশের বিশেষ অভিযানে দুই আসামি গ্রেপ্তার
চরমোন্তাজ ইউনিয়নের রাস্তার বেহাল অবস্থা, দুর্ভোগে ৫ হাজার মানুষ

চরমোন্তাজ ইউনিয়নের রাস্তার বেহাল অবস্থা, দুর্ভোগে ৫ হাজার মানুষ

মোঃ বনি আমিন (জীবন)রাঙ্গাবালী (পটুয়াখালী) প্রতিনিধিঃ

রাঙ্গাবালী উপজেলার চরমোন্তাজ ইউনিয়নের নলুয়া ও চরবৃষ্টি গ্রামের প্রায় ৫ হাজার
মানুষের চলাচলের ৪ কিলোমিটার কাঁচা রাস্তা এখনো পাকা হয়নি। রাস্তাটি দেখে মনে হতে পারে হাল চাষ করার জমি। কর্দমাক্ত রাস্তা দিয়ে চলাচলে এলাকাবাসীকে সীমাহীন দুর্ভোগ পোহাতে হয়। শিশু, বৃদ্ধ, প্রসূতি নারী, অসুস্থ রোগী ও মসজিদের মুসল্লিদের দুর্ভোগের শেষ নেই।

দীর্ঘদিন ধরে রাস্তাটি পাকা করণের দাবি জানিয়ে আসছে এলাকাবাসী। কিন্তু জনপ্রতিনিধিসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এতে সাড়া দিচ্ছে না। এ কাঁচা পথ পড়ি দিয়ে শিক্ষার্থীরা চর বেস্টিন সরকারি প্রাথমিক বিদ্যালয় যাওয়া আসা করে। এই রাস্তা দিয়েই গ্রামবাসী খেতের ফসল ঘরে তোলে। এ ছাড়া ওই রাস্তা দিয়ে চরমোন্তাজ বাজারে নিত্যপ্রয়োজনীয় খাদ্য ও পণ্যসামগ্রী কেনাকাটা করতে যেতে হয় এলাকাবাসীকে।

নলুয়া বাজারে মেহেদী হাসান রাসেল জানান, চরম ভোগান্তির শিকার হয়ে এখানকার লোকজনের যাতায়াত করতে হয়। বিশেষ করে স্কুলের শিক্ষার্থীদের ভোগান্তি বেশি। এই রাস্তা দিয়ে চলাচল করতে গিয়ে শিক্ষার্থীদের জামাকাপড় ও বই খাতায় কাঁদা মেখে যায়। রাস্তাটি দ্রুত সংস্কারে সংসদ সদস্যসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন তিনি।

এ বিষয়ে চরমোন্তাজ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এ,কে শামসুদ্দিন আবু মিয়ার সাথে মুঠোফোনে অনেক বার যোগাযোগ করার চেষ্টা করার পরও পাওয়া যায়নি ইউপি চেয়ারম্যান কে ।

দয়া করে নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *