সংবাদ শিরোনামঃ
কয়রায় বীজ বাড়ির উপকরণ বিতরণ ও অনুদানের চেক হস্তান্তর শ্যামনগরে জলবায়ু সহনশীল জনগোষ্ঠী তৈরি প্রকল্পের অংশগ্রহণমূলক শিখন ও অভিজ্ঞতা বিনিময় সভা কালিগঞ্জের উত্তর শ্রীপুর আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে দুধর্ষ চুরিঃ খোয়া গেছে মূল্যবান কাগজপত্র ও মালামাল  দুর্নীতি ও মাদকমুক্ত গড়ার ইউনিয়ন গড়ার অঙ্গীকার ব্যাক্ত করলেন চেয়ারম্যান পদপ্রার্থী শেখ আলমগীর হোসেন শ্যামনগরে সুপেয় পানির সংকট নিরসনে গণতান্ত্রিক সংলাপ অনুষ্ঠিত কয়রায় সংবাদ প্রকাশের জের ধরে সাংবাদিক রিয়াজুলকে হত্যার হুমকি, থানায় জিডি বিশ্ব বাঘ দিবস উপলক্ষে বুড়িগোয়ালিনীতে লির্ডাসের আয়োজনে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত সাতক্ষীরা তে নানা আয়োজনে পালিত হলো বিশ্ব বাঘ দিবস মাদকের বিরুদ্ধে কোস্ট গার্ডের অভিযান নীলডুমুর ১৭ বিজিবি কতৃক আটককৃত ৩১ কোটি ৯৪ লক্ষ ৩৪ হাজার ৩৫০ টাকা মূল্যের মাদকদ্রব্য ধ্বংস করেছে 
গাবুরা ডুমুরিয়া খালপাড়ের রাস্তায় ইট সলিংয়ের দাবি স্থানীয়দের 

গাবুরা ডুমুরিয়া খালপাড়ের রাস্তায় ইট সলিংয়ের দাবি স্থানীয়দের 

এম এ হালিম:

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের ডুমুরিয়া খালপাড়ের রাস্তা দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে আছে। এটি এলাকার হাজারো মানুষের যাতায়াতের একমাত্র গুরুত্বপূর্ণ সড়ক হলেও বর্ষা মৌসুমে রাস্তাটি কাদায় পরিণত হয়ে জনদুর্ভোগের সৃষ্টি করে। বিশেষ করে স্কুলগামী শিক্ষার্থী, বৃদ্ধ ও নারীরা চরম ভোগান্তির শিকার হন।

স্থানীয়দের অভিযোগ, সামান্য বৃষ্টিতেই রাস্তায় হাঁটুসমান কাদা জমে যায়। ফলে শিক্ষার্থীদের স্কুলে যেতে এবং সাধারণ মানুষকে দৈনন্দিন কাজে বের হতে চরম দুর্ভোগ পোহাতে হয়। জরুরি প্রয়োজনে রোগী পরিবহনও অনেক সময় বাধাগ্রস্ত হয়।

এলাকাবাসীর দাবি, দ্রুত রাস্তাটিতে ইট সলিং বা উপযুক্ত সংস্কার কাজ করে চলাচলের উপযোগী করে দেওয়া হোক।

এ বিষয়ে গাবুরা ইউনিয়ন জামায়াতে ইসলামীর যুব বিভাগের নেতা ইয়াসিন আরাফাত বলেন, “ডুমুরিয়া খালপাড়ের এই রাস্তাটি দিয়ে প্রতিদিন হাজারো মানুষ চলাচল করেন। গ্রামের ছোট ছোট শিশুরা এই রাস্তা দিয়েই স্কুলে যায়। কিন্তু দীর্ঘদিন ধরে রাস্তাটিতে কোনো ইট সলিং বা উন্নয়ন কাজ না হওয়ায় বর্ষাকালে কাদার মধ্যে দিয়ে চলাচল করতে হয়। এতে শিক্ষার্থীসহ সাধারণ মানুষ চরম কষ্ট ভোগ করছেন। আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জোর দাবি জানাই, দ্রুত রাস্তাটিতে ইট সলিং করে জনসাধারণের চলাচলের উপযোগী করা হোক।”

স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট দপ্তরের দৃষ্টি আকর্ষণ করা হলেও এখনো দৃশ্যমান কোনো উদ্যোগ নেওয়া হয়নি। বর্ষা মৌসুম শুরু হওয়ার আগেই প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য তারা প্রশাসন ও জনপ্রতিনিধিদের হস্তক্ষেপ কামনা করেছেন।

ডুমুরিয়া খালের দুপাড়ের এই গুরুত্বপূর্ণ রাস্তাটি দ্রুত সংস্কার করা হলে এলাকার হাজারো মানুষের দুর্ভোগ লাঘব হবে এবং শিক্ষার্থীদের নিরাপদ যাতায়াত নিশ্চিত হবে বলে মনে করছেন স্থানীয়রা।

দয়া করে নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *