সাকিবুর গাবুরা(শ্যামনগর) প্রতিনিধি।
শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের হরিসখালি এলাকায় ২৩/২৪ নং প্যাকেজের আওতাধীন একটি গুরুত্বপূর্ণ সড়কের অধিকাংশ অংশ কেটে ফেলায় চরম দুর্ভোগে পড়েছেন স্থানীয় বাসিন্দারা।
স্থানীয় সূত্রে জানা যায়, উন্নয়ন কাজের অংশ হিসেবে সড়কটি কেটে ফেলা হলেও কাজের আগে বিকল্প যাতায়াত ব্যবস্থা কিংবা প্রয়োজনীয় নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করা হয়নি। ফলে প্রতিদিন এই সড়ক ব্যবহারকারী শিক্ষার্থী, রোগীবাহী যানবাহন, শ্রমজীবী মানুষসহ সাধারণ জনগণ মারাত্মক সমস্যার সম্মুখীন হচ্ছেন।
রাস্তার অর্ধেকের বেশি অংশ কেটে রাখায় চলাচল প্রায় অসম্ভব হয়ে পড়েছে বলে অভিযোগ এলাকাবাসীর। বৃষ্টি হলে রাস্তা কাদায় পরিণত হচ্ছে এবং রাতের বেলায় আলো না থাকায় দুর্ঘটনার ঝুঁকি আরও বেড়ে যাচ্ছে।
এ বিষয়ে খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হন স্থানীয় ইউপি সদস্য মনজুর রহমান। তিনি এলাকাবাসীর কথা শোনেন এবং দ্রুত সমস্যা সমাধানের আশ্বাস দেন। একই সঙ্গে সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠানকে নিরাপদ চলাচলের ব্যবস্থা গ্রহণ ও দ্রুত কাজ শেষ করার নির্দেশনার কথা জানান।
এলাকাবাসী দ্রুত রাস্তা সংস্কার অথবা বিকল্প যাতায়াত ব্যবস্থা নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।
Leave a Reply