সংবাদ শিরোনামঃ
শ্যামনগরে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত কুখ্যাত সন্ত্রাসী বাহার আলীকে গ্রেফতার করেছে পুলিশ সুন্দরবনে বনদস্যুর গুলিতে কাঁকড়া শিকারি আহত উপকূলীয় অঞ্চলের গাবুরায় লবণাক্ত মাটির প্রভাব: শুকনো মৌসুমে বাড়ছে ফাটল  শ্যামনগরে প্রাথমিক বিদ্যালয় গোলকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ অনুষ্ঠিত নীলডুমুর ব্যাটালিয়ন ১৭ বিজিবি”র সাথে সাংবাদিকদের মত বিনিময়  ভালোবাসার একযুগ এতিম শিশুদের হাসি আর ভ্যানচালকদের পাশে যমুনা টেলিভিশন শ্যামনগর দাতিনাখালী তে ঘেরে নদীর পানি প্রবাহ বন্ধে বিপর্যয়, বিএনপি নেতাদের হস্তক্ষেপে স্বস্তি ফিরল চাষিদের গাবুরা ইউনিয়নে মেগা প্রকল্পের বেড়িবাঁধ নির্মাণ কাজ ৬২% সম্পন্ন সুন্দরবনে কোস্ট গার্ডের পৃথক ২টি অভিযানে অস্ত্র ও গোলাবারুদসহ ছোট জাহাঙ্গীর বাহিনীর ২ জন সক্রিয় সদস্য আটক
গাবুরা ইউনিয়ন ডিজিটাল তথ্য সেবা কেন্দ্রে রবিউলের অত্যাচারে অতিষ্ঠ সাধারণ মানুষ

গাবুরা ইউনিয়ন ডিজিটাল তথ্য সেবা কেন্দ্রে রবিউলের অত্যাচারে অতিষ্ঠ সাধারণ মানুষ

গাবুরা শ্যামনগর প্রতিনিধি: শ্যামনগর উপজেলার ১২নং গাবুরা ইউনিয়ন পরিষদের সেবা নিতে আসা সাধারন মানুষকে জিম্মি করে নির্ধারিত ফি এর চেয়ে অতিরিক্ত ফি নেওয়ার অভিযোগ উঠেছে গাবুরা ইউনিয়ন পরিষদের উদ্দোক্তা কবিরুলের সহকারী রবিউলের বিরুদ্ধে।

ভুক্তভোগীরা বলেন, গাবুরা ইউনিয়ন পরিষদের ডিজিটাল তথ্য ও সেবা কেন্দ্রের যাত্রা শুরুর পর থেকে (ইউডিসি) উদ্যোক্তার কবিরুল ইসলামের সহকারী চাঁদনীমুখা গ্রামের মোঃ নেমাই গাজীর ছেলে রবিউল ইসলাম ইউনিয়ন পরিষদের সকল কার্যক্রম পরিচালনা করে আসছেন। বর্তমান সরকার ডিজিটাল দেশ গড়ার দৃঢ় প্রত্যয় নিয়ে প্রতিটি ইউনিয়নের জনসাধারনের মাঝে ডিজিটাল তথ্য ও সেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে যে প্রকল্প হাতে নিয়েছেন তা যেন রাঘব বোয়াল গিলে খাচ্ছে। জন্ম নিবন্ধন, মৃত্যু সনদ, ভিজিডি র্কাডের আবেদনের জন্য অসদাচারণ, অসম্পূর্ণ কাজ, অদক্ষতা সহ সেবা কেন্দ্রে সঠিকভাবে সময় না দেওয়ারও    অভিযোগ রয়েছে।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরদারী না থাকার কারনে ইউনিয়ন তথ্য ও সেবা কেন্দ্র থেকে সেবার বিনিময়ে মিলছে হয়রানি। জরুরি প্রয়োজনের তাগিদে বাধ্য হয়ে এসব অনিয়ম সহ্য করছেন এলাকার সাধারন মানুষ।

গ্রাহকদের সাথে অন্যায় আচরণ যেন তার নিত্য দিনের সঙ্গী। জন্ম নিবন্ধন আবেদন ফরম নির্ধারিত ৫০ টাকার বদলে নেওয়া হচ্ছে ১৫০ থেকে ২০০ টাকা পর্যন্ত, এবং জরুরি প্রয়োজনে কেউ জন্ম সনদ নিতে চাইলে ফি আরো বেশি। জন্ম সনদের ভুল সংশোধন করতে আসা সাধারণ জনগণ হয়রানি হতে হয় ১ থেকে ২ মাস পর্যন্ত।বিষয়টি নিয়ে কয়েকজন প্রতিবাদ করে রবিউল ইসলাম কাছে হেনস্তার স্বীকার হয়েছেন।

ইউনিয়ন পরিষদের কয়েকজন সদস্য জানান, আমরা জনপ্রতিনিধিরা তাই ইউনিয়ন পরিষদের তথ্য কেন্দ্রের উদ্যােক্তার সহ-কর্মচারীর কাছে কোন মূল্য পাই না। পরিষদের সদস্য হওয়া সত্বেও যদি তাদের কাছে কোন মূল্য না পাই, তাহলে সাধারণ জনগণ কি মূল্যায়ন পাবে।

এ বিষয়ে ইউনিয়ন চেয়ারম্যান জি, এম, মাছুদুল আলম বলেন,অতিরিক্ত টাকা নিচ্ছে আমি বিষয়টি জানিনা কিন্তু (ইউডিসি) উদ্যোক্তার সহ-কর্মচারীর রবিউল ইসলাম যদি অতিরিক্ত টাকা নিয়ে থাকে তাহলে আমি তদন্ত সাপেক্ষে সে বিষয়ে প্রয়োজন ব্যবস্থা নিবো।

শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা আক্তার হোসেন বলেন, ইউনিয়ন পরিষদের জন্ম নিবন্ধন সহ অন্যান্য কার্যক্রমে সরকার নির্ধারিত ফির বাহিরে অতিরিক্ত টাকা নেওয়ার কোনো বিধান নেই। আমাকে কেউ কখনো অভিযোগ করেনি ও জানায়নি, যেহেতু বিষয়টি এখন জেনেছি তাই তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নিব।

দয়া করে নিউজটি শেয়ার করুন

সম্প্রতি কিছু গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে জামায়াতে ইসলামীর সাবেক সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের বিরুদ্ধে ঘের ও জমিজমা দখলের অভিযোগ উঠেছে, যা সম্পূর্ণ ভিত্তিহীন, উদ্দেশ্যপ্রণোদিত এবং রাজনৈতিক উদ্দেশ্যপ্রসূত।
এই ধরনের ভিত্তিহীন অভিযোগ একটি পরিকল্পিত চরিত্রহননের অংশ, যার মাধ্যমে রাজনৈতিকভাবে হেয়প্রতিপন্ন করার অপচেষ্টা চলছে। এ ধরনের অপপ্রচার করে জনগণের দৃষ্টি অন্যদিকে সরিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে, যা অত্যন্ত দুঃখজনক।

 সংশ্লিষ্ট মিডিয়া ব্যক্তিদের কাছে অনুরোধ জানান, যেন তারা প্রমাণবিহীন অভিযোগ তুলে সমাজে বিভ্রান্তিসৃষ্টি না করেন, এবং সম্মানিয় ব্যক্তির মানহানি না ঘটান।

একই সঙ্গে স্থানীয়দের পক্ষ থেকে সকলের প্রতি আহ্বান জানানো হয়েছে, অভিযোগের সত্যতা যাচাই না করে তা বিশ্বাস না করার জন্য। আর সেই সাথে এধরনের মিথ্যা ও বিভ্রান্তিকর প্রচারণার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাই।

প্রতিবাদকারী
এলাকাবাসী।
তারিখ ০৫ জুলাই ২০২৫।

প্রকাশিত সংবাদ এর প্রতিবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *