সংবাদ শিরোনামঃ
কালিগঞ্জে সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যোগদান করলেন সুমনা পারভীন মিতা শ্যামনগর জামায়াতের উপজেলা কর্মপরিষদ গঠন, শপথ গ্রহণ অনুষ্ঠিত গাবুরায় তিন বন্ধুর সঙ্গে নদীতে গোসলে নেমে নিখোঁজ, জাল ফেলে উদ্ধার মরদেহ  শ্যামনগরে ‘আমাদের আশ্রয়কেন্দ্র, আমাদের অধিকার’ শীর্ষক ক্যাম্পেইন অনুষ্ঠিত যুবদলের কেন্দ্রীয় দায়িত্বপ্রাপ্ত নেতৃত্বের তালিকায় স্থান পেয়েছেন যুবদলের কেন্দ্রীয় নেতা শ্যামনগরের কৃতি সন্তান শাজাহান রনি রাস পূজা উপলক্ষে দূবলার চরের উদ্দেশ্যে ১৮১ তীর্থযাত্রী নিয়ে ৬টি ট্রলারের যাত্রা রাস পূজায় সুন্দরবনে নিরাপত্তার বেষ্টনী’ বনজ সম্পদ রক্ষায় মাঠে একাধিক টিমপুণ্যার্থীদের চলাচলে নির্ধারিত পাঁচ রুট, অন্য কোথাও অবস্থানে নিষেধাজ্ঞা জেলা জজ আদালতের পিপি ও এডিশনাল পিপি ও অতিরিক্ত পিপি মনোনীত হওয়ায় কালিগঞ্জ প্রেসক্লাবের সংবর্ধনা রাত পোহালেই রাস পূজা উপলক্ষে সুন্দরবনের উদ্দ্যশে ছেড়ে যাবে পূর্ণার্থীবাহী ট্রলার, বনবিভাগের সকল প্রস্তুতি সম্পন্ন দেবহাটায় পুলিশের বিশেষ অভিযানে দুই আসামি গ্রেপ্তার
গাবুরায় ২০০ জন নারী-পুরুষকে লবণ সহনশীল বীজ, জৈব সার, জিও ব্যাগ ও পানির ঝাঁঝরি বিতরণ 

গাবুরায় ২০০ জন নারী-পুরুষকে লবণ সহনশীল বীজ, জৈব সার, জিও ব্যাগ ও পানির ঝাঁঝরি বিতরণ 

বুড়িগোয়ালিনী(শ্যামনগর) প্রতিনিধি।
বেসরকারি উন্নয়ন সংস্থা ফেইথ ইন এ্যাকশন গাবুরা ইউনিয়নের ৯টি ওয়ার্ড এর ১৫টি গ্রামে কানাডিয়ান দাতা সংস্থা ওয়ার্ল্ড রিনিউ এর আর্থিক সহযোগিতায় জলবায়ু সহনশীল জনগোষ্ঠী তৈরি প্রকল্প ২০১৫ টি পরিবার নিয়ে বাস্তবায়ন করছে।
এরই ধারাবাহিকতায় রবিবার(২৬ এপ্রিল ২০২৬) তারিখ দুপুর ১২ টায় ফেইথ ইন এ্যাকশনের মাধ্যমে ৭১নং বুড়িগোয়ালিনী ফরেস্ট সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন মাঠে ২০০ জন প্রশিক্ষণ প্রাপ্ত নারী ও পুরুষকে জলবায়ু অভিযোজন কৃষি চর্চা বাড়াতে প্রত্যেককে লবণ সহনশীল ১০ ধরণের বীজ, ৪০ কেজি জৈব সার, ৫টি জিও ব্যাগ ও ১টি পানির ঝাঁঝরি বিতরণ করা হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলার উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ ওয়ালিউল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপসহকারী কৃষি কর্মকর্তা মো: জামাল হোসেন, উপকূলীয় প্রেসক্লাবের সভাপতি আব্দুল হালিম, প্রজেক্ট ম্যানেজার মিল্টন বাড়ৈ, মিল অফিসার প্রিন্স মার্ক বিশ্বাস, প্রজেক্ট অফিসার পরিতোষ কুমার বৈদ্য, জেন্ডার অফিসার নওমী বিশ্বাস ও কমিউনিটি ফ্যাসিলিটেটরবৃন্দ প্রমূখ।
উপ-সহকারী কৃষি কর্মকর্তা জামাল হোসেন  বলেন, “গাবুরায় অন্যান্য এলাকার তুলনায় লবণাক্ততা বেশি। এখানে অভিযোজন কৃষি চর্চা বৃদ্ধি করা প্রয়োজন। ফেইথ ইন এ্যাকশন যে উদ্যোগ নিয়েছে তাতে গাবুরাতে অভিযোজন কৃষি চর্চা বাড়বে। এজন্য ফেইথ ইন এ্যাকশন কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাচ্ছি।
উপকূলীয় প্রেসক্লাবের সভাপতি আব্দুল হালিম  বলেন,গাবুরাতে কৃষি উৎপাদন বৃদ্ধি করা প্রয়োজন। সেজন্য নতুন নতুন কলাকৌশল অবলম্বন করে চাষাবাদ করতে হবে। ফেইথ ইন এ্যাকশন যে বীজগুলো দিচ্ছে সেগুলো লবণ সহনশীল বীজ, জৈব সার মাটির প্রাণ, গাবুরাতে মাটির লবণাক্ততা কমাতে জৈব সারের ব্যবহার বাড়াতে হবে। ফেইথ ইন এ্যাকশন গাবুরার মানুষের পাশে থাকলে গাবুরার মানুষের জীবন-জীবিকার মান বৃদ্ধি পাবে।
প্রধান অতিথি বলেন, গাবুরা ইউনিয়নে ফেইথ ইন এ্যাকশন কৃষি বিষয়ে প্রশিক্ষণের মাধ্যমে কৃষি উপকরণ বিতরণ করছে সেগুলো বাড়িতে নিয়ে প্রত্যেককে কাজে লাগাতে হবে। এসব উপকরণ পেয়ে কৃষিতে অভিযোজন কৌশলগুলো চর্চা করে গাবুরাতে সবজি উৎপাদন বৃদ্ধি করতে হবে। এমন উদ্যোগ নেওয়ার জন্য ফেইথ ইন এ্যাকশন কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাচ্ছি।
উল্লেখ্য, ফেইথ ইন এ্যাকশন সদস্যদের মাঝে মোট ২ কেজি ঢেড়স বীজ, ২ কেজি ডাটা শাক বীজ, ২ কেজি পুঁই শাক বীজ, ১ কেজি ঝিঁয়া বীজ, ১ কেজি ধন্দুল বীজ, ১ কেজি শসার বীজ, ১ কেজি চাল কুমড়ার বীজ, ১ কেজি মিষ্টি কুমড়ার বীজ, ২ কেজি কলমী শাক বীজ, ৮০০০ কেজি জৈব সার, ১০০০টি জিও ব্যাগ ও ২০০টি পানির ঝাঁঝরি বিতরণ করেছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *