সংবাদ শিরোনামঃ
গাবুরায় রোদেলা ফাউন্ডেশ‌নের ফ্রি চি‌কিৎসা ক‌্যাম্প শাসক নয়, জনগণের সেবক হয়ে পাশে থাকতে চাই” আমাদী ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী জুবায়ের  শ্যামনগর থানার ওসির সঙ্গে গাবুরা ইউপি মেম্বার প্রার্থী শাহাজান সিরাজের সৌজন্য সাক্ষাৎ উপকূলীয় প্রেসক্লাবের উদ্যোগ ও পানি উন্নয়ন বোর্ডের সহযোগিতায় ধসে পড়া বেড়িবাঁধে জিও রোল স্থাপন শ্যামনগরে বিভিন্ন নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগ, প্রশাসনের কার্যকর পদক্ষেপের দাবি গাবুরায় মেম্বার প্রার্থী শাহজাহান সিরাজের উদ্যোগে ফুটবল জার্সি বিতরণ দেবহাটা থেকে ১ হাজার ৩৫ বোতল ভারতীয় কোরেক্সসহ আটক-১ দেবহাটায় সেলাই মেশিন, বাই সাইকেল, ভ্যান ও স্কুল বেঞ্চ বিতরন গাবুরা ইউনিয়ন পরিষদ নির্বাচন কে সামনে রেখে আবিয়ার রহমানের গণসংযোগ অনুষ্ঠিত খুলনার কয়রা উপজেলার খলিলুর রহমার সানার বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারকারীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন 
গাবুরায় রোদেলা ফাউন্ডেশ‌নের ফ্রি চি‌কিৎসা ক‌্যাম্প

গাবুরায় রোদেলা ফাউন্ডেশ‌নের ফ্রি চি‌কিৎসা ক‌্যাম্প

সাইফুল ইসলাম গাবুরা থেকে।

সাতক্ষীরার শ‌্যামনগর উপজেলার উপকূলীয় প্রত‌্যান্ত এলাকা দূ‌র্যোগ প্রবণ গাবুরা ইউনিয়নের ৯ নং সোরা সাইক্লোন শেল্টার (দৃ‌ষ্টিনন্দ‌ন) প্রাঙ্গণে সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন রো‌দেলা ফাউন্ডেশ‌নের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৩ জুলাই ২০২৬) তা‌রি‌খে দিনব‌্যাপী এ মেডিকেল ক্যাম্পে রোগী দে‌খেন অ‌ভিজ্ঞ এম‌বি‌বিএস ডাক্তার নওয়াব আলী। উপ‌স্থিত ছি‌লেন তরুণ সমাজ‌সেবক রো‌দেলা ফাউন্ডেশ‌নের প‌রিচালক মোঃ সালাহ উদ্দিন লিটন ও সংগঠ‌নের সদস‌্য সেচ্ছা‌সে‌বীগণ। ১৮১ জন দ‌রিদ্র রোগী ফ্রি চি‌কিৎসা সেবা গ্রহণ ক‌রেন। দূর্গম ও প্রত‌্যন্ত গাবুরা ইউনিয়‌নে তেমন কোন চি‌কিৎসা সেবা নাই, দূ‌রের শহ‌রে যে‌য়ে জা‌টিল ক‌ঠিন রোগী‌দের ডাক্তার দেখা‌তে হয়। গ্রা‌মে এ ফ্রি চি‌কিৎসা সেবা অনু‌ষ্ঠিত হওয়ায় খুব খু‌শি এলাকার মানুষ। চি‌কিৎসা নি‌তে আসা পারুল আক্তার (৪০) ব‌লেন আমরা গ্রা‌মে ব‌সে এম‌বি‌বিএস ডাক্তার দেখা‌তে পে‌রে‌ছি এটা‌তে আমি খুব খু‌শি। আমরা গরীব মানুষ শহ‌রে যে‌য়ে ডাক্তার দেখা‌নোর মত সমর্থ নাই। ইব্রা‌হিম খ‌লিল ব‌লেন গ্রা‌মে কোন গ্রাম‌্য ডাক্তারও নাই, নানা অপ‌চি‌কিৎসায় ভো‌গে মানুষ, ফ্রি সেবা পে‌য়ে অ‌নেক খু‌শি।

উলেখ‌্য রোদেলা ফাউন্ডেশ গাবুরায় শিক্ষা, স্বাস্থ‌্য, সামা‌জিক ও ধর্মীয় প্রতিষ্ঠান বি‌নির্মান, রাস্তাঘাট উন্নয়নসহ নানা সেবামুলক কাজ কর‌ছেন। সংগঠ‌নের প্রতিষ্ঠাতা ও চেয়ারম‌্যান বি‌ষিষ্ট সমাজ সেবক প্রবাসী মোঃ র‌বিউল ইসলাম র‌বি। রোদেলা ফাউন্ডেশন তরুণ‌দের প্রচেষ্টা অনুপ্রেরণার উৎস এবং স্বেচ্ছাসেবক নির্ভর উদ্যোগগুলোর জন্য একটি মাইলফলক, যা উপকু‌লের অনগ্রসর জনগোষ্ঠীর জীবনমান উন্নত করার লক্ষ্যে কাজ করবে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *