সংবাদ শিরোনামঃ
ভোট আসে জনপ্রতিনিধি হয়, কিন্তু মহেশ্বরপুরের কোন উন্নয়ন হয়না কালিগঞ্জ কুশুলিয়া উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের কমিটির অভিষেক অনুষ্ঠিত কালিগঞ্জে ট্রাকচাপায় শিশুর মর্মান্তিক মৃত্যু, ট্রাক জব্দ, চালক আটক জুলাই গণহত্যায় জড়িত প্রত্যেক ব্যক্তিকে আইনের আওতায় এনে দ্রুত, নিরপেক্ষ ও স্বচ্ছ বিচার নিশ্চিত করতে হবে- মাহবুবুল আলম দেবহাটায় বিএনপির আয়োজনে জুলাই গনঅভ্যুত্থান উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত দেবহাটায় জুলাই গনঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা  জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে শ্যামনগরে জামায়াতের গণমিছিল ও বিক্ষোভ সমাবেশ কালিগঞ্জের ভ্রাম্যমাণ আদালতের অভিযান: ৫টি প্রতিষ্ঠানে জরিমানা কালিগঞ্জে চেয়ারম্যান পদপ্রার্থী শেখ আলমগীর হোসেনের নিজস্ব অর্থায়নে খালের ওপর বাঁশের সাঁকো নির্মাণ কালিগঞ্জে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন নলতা মাধ্যমিক বিদ্যালয়
গাবুরায় মধ্যবয়স্ক ব্যক্তির আত্মহত্যা

গাবুরায় মধ্যবয়স্ক ব্যক্তির আত্মহত্যা

গাবুরা (শ্যামনগর) প্রতিনিধি

গাবুরায় নজরুল ইসলাম (৫৫) নামের এক ব্যক্তি আত্মহত্যা করেছে। তিনি লক্ষ্মীখালী গ্রামের মৃত্যু রহিম সরদারের ছোট ছেলে। ২১ জানুয়ারি শনিবার রাত ১১ টায় এ ঘটনা ঘটে। পারিবারিক সূত্রে জানা গেছে নজরুল ইসলাম দীর্ঘ তিন বছর পূর্বে ব্রেইন স্ট্রোক জনিত রোগে আক্রান্ত ছিলেন। স্ত্রী রওশানারা জানান আমার স্বামী কয়েকমাস ধরে অসুস্থ হয়ে বাকরুদ্ধ ছিল। অনেক ডাঃ দেখানোর পরও সুস্থ হয়নি। গতকাল রাত ৯ টায় স্বামী স্ত্রী দাওয়া করে ঘুমিয়ে পরি হঠাৎ রাত ১১ টায় পাশে স্বামীকে না পেয়ে আলো জ্বালিয়ে দেখি গলায় দড়ি দিয়েছে। আমি চিৎকার করে তার গলার দড়ি কেটে দেই। আমার ডাক চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসে। স্থানীয়রা পুলিশকে খবর দিলে সকালে এস, আই শাহাবুল আলম সঙ্গীয় ফোর্স সহ ঘটনা স্থলে উপস্থিত হয়।
গাবুরা ইউপি চেয়ারম্যান জি, এম মাছুদুল আলম ঘটনা স্থলে উপস্থিত হয়। পরিবার ও স্থানীয়রা জানায় তাদের পরিবারের অনেকের ব্রেইনের সমস্যা আছে, ইতিপূর্বে আরো কয়েকজন আত্মহত্যা করেছে।
এস, আই শাহাবুল আলম ও ইউপি চেয়ারম্যান বলেন আমরা খোঁজখবর নিয়ে দেখলাম এটা আত্মহত্যা। ব্রেইনের সমস্যার কারণে এই আত্মহত্যা হতে পারে। আমরা এখানে কোন চক্রান্ত কিংবা আত্মহত্যার প্ররোচনার অভিযোগ পাওয়া যায়নি।

দয়া করে নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *