সংবাদ শিরোনামঃ
কালিগঞ্জে সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যোগদান করলেন সুমনা পারভীন মিতা শ্যামনগর জামায়াতের উপজেলা কর্মপরিষদ গঠন, শপথ গ্রহণ অনুষ্ঠিত গাবুরায় তিন বন্ধুর সঙ্গে নদীতে গোসলে নেমে নিখোঁজ, জাল ফেলে উদ্ধার মরদেহ  শ্যামনগরে ‘আমাদের আশ্রয়কেন্দ্র, আমাদের অধিকার’ শীর্ষক ক্যাম্পেইন অনুষ্ঠিত যুবদলের কেন্দ্রীয় দায়িত্বপ্রাপ্ত নেতৃত্বের তালিকায় স্থান পেয়েছেন যুবদলের কেন্দ্রীয় নেতা শ্যামনগরের কৃতি সন্তান শাজাহান রনি রাস পূজা উপলক্ষে দূবলার চরের উদ্দেশ্যে ১৮১ তীর্থযাত্রী নিয়ে ৬টি ট্রলারের যাত্রা রাস পূজায় সুন্দরবনে নিরাপত্তার বেষ্টনী’ বনজ সম্পদ রক্ষায় মাঠে একাধিক টিমপুণ্যার্থীদের চলাচলে নির্ধারিত পাঁচ রুট, অন্য কোথাও অবস্থানে নিষেধাজ্ঞা জেলা জজ আদালতের পিপি ও এডিশনাল পিপি ও অতিরিক্ত পিপি মনোনীত হওয়ায় কালিগঞ্জ প্রেসক্লাবের সংবর্ধনা রাত পোহালেই রাস পূজা উপলক্ষে সুন্দরবনের উদ্দ্যশে ছেড়ে যাবে পূর্ণার্থীবাহী ট্রলার, বনবিভাগের সকল প্রস্তুতি সম্পন্ন দেবহাটায় পুলিশের বিশেষ অভিযানে দুই আসামি গ্রেপ্তার
গাবুরায় গ্যাস সিলিন্ডার থেকে আগুন লেগে ৩টি দোকান পুড়ে ছাই

গাবুরায় গ্যাস সিলিন্ডার থেকে আগুন লেগে ৩টি দোকান পুড়ে ছাই

হুদা মালী, শ্যামনগর উপকূল থেকেঃ

শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের ডুমুরিয়া খেয়াঘাট বাজারে গ্যাস সিলিন্ডার থেকে আগুন লেগে ৩টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। (৫ ই জুন) রবিবার দিবাগত রাতে আনুমানিক ১২ টা ৩০ মিনিটে গাবুরা ডুমুরিয়া খেয়াঘাট সংলগ্ন বাজারে এই ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

স্থানীয় সেরাজুল ইসলাম জানান, রবিবার রাতে আনুমানিক ১২টা ৩০ মিনিটের দিকে হঠাৎ আমার বাড়ির সামনে দোকানে আগুনের শিখা জ্বলতে দেখা যায়। মুহূর্তের মধ্যে এ আগুন চারপাশে ছড়িয়ে পড়ে। এলাকারবাসি আগুন নেভানোর চেষ্টা করেন। এটি একটি দুঃখজনক বিষয় গাবুরা ইউনিয়নে ফায়ার সার্ভিসের কোন যোগাযোগ না থাকায়। পরে ২-৩ ঘন্টা ধরে এলাকার লোকজনের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণ করা হয়। এই সময়ে নদীতে জোয়ার ছিল বলে, নদীর পানি মেরে আগুন পূর্ণ নিয়ন্ত্রণে আনেন। ততক্ষণে ৩ টা দোকান পুড়ে ছাই হয়ে যায়।

পুড়ে যাওয়া দোকানের মালিকেরা হলেন, গাবুরা ডুমুরিয়া গ্রামের মৃত্যু সরাফ মোল্লার ছেলে মোকারম ও তার ছোট ভাই মোশারফ একই এলাকার মনু তরফদারের ছেলে মাহবুবুর রহমান।পুড়ে যাওয়া দোকান গুলো সব চায়ের দোকান ছিল, ক্ষতির সংখ্যা আনুমানিক ৪/৫ লাখ টাকা। অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত দুই ব্যবসায়ী বলেন, রবিবার রাতে ওই অগ্নিকাণ্ডে তাঁদের অন্তত লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

গাবুরা ইউনিয়ন পরিষদের ৮নং ওয়ার্ডের ইউপি সদস্য জি,এম,আবিয়ার রহমান বলেন,গাবুরা ইউনিয়নের ডুমুরিয়া খেয়াঘাট সংলগ্নে বাজারের চায়ের দোকানে গ্যাস সিলিন্ডার থেকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। আমাদের গাবুরা ইউনিয়নের কোন প্রকার ফায়ার সার্ভিসের ব্যবস্থা নাই। গাবুরায় কোথাও ভয়াবহ অগ্নিকাণ্ড ও দূরর্ঘটনা ঘটলে সেটা গ্রামবাসীরা একত্রে হয়ে নিয়ন্ত্রণে আনেন।ফায়ার সার্ভিসের কর্মীরা না থাকায় গ্রামের জনগন তাৎক্ষণিক ভাবে নদীর পানি মেরে আগুন বন্ধ করেন। এই আগুনে মোকারম মোল্লা, মোশারফ মোল্লা ও মাহবুবের চায়ের দোকান সম্পূর্ণভাবে ভস্মীভূত হয়।

দয়া করে নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *