সংবাদ শিরোনামঃ
কয়রায় বীজ বাড়ির উপকরণ বিতরণ ও অনুদানের চেক হস্তান্তর শ্যামনগরে জলবায়ু সহনশীল জনগোষ্ঠী তৈরি প্রকল্পের অংশগ্রহণমূলক শিখন ও অভিজ্ঞতা বিনিময় সভা কালিগঞ্জের উত্তর শ্রীপুর আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে দুধর্ষ চুরিঃ খোয়া গেছে মূল্যবান কাগজপত্র ও মালামাল  দুর্নীতি ও মাদকমুক্ত গড়ার ইউনিয়ন গড়ার অঙ্গীকার ব্যাক্ত করলেন চেয়ারম্যান পদপ্রার্থী শেখ আলমগীর হোসেন শ্যামনগরে সুপেয় পানির সংকট নিরসনে গণতান্ত্রিক সংলাপ অনুষ্ঠিত কয়রায় সংবাদ প্রকাশের জের ধরে সাংবাদিক রিয়াজুলকে হত্যার হুমকি, থানায় জিডি বিশ্ব বাঘ দিবস উপলক্ষে বুড়িগোয়ালিনীতে লির্ডাসের আয়োজনে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত সাতক্ষীরা তে নানা আয়োজনে পালিত হলো বিশ্ব বাঘ দিবস মাদকের বিরুদ্ধে কোস্ট গার্ডের অভিযান নীলডুমুর ১৭ বিজিবি কতৃক আটককৃত ৩১ কোটি ৯৪ লক্ষ ৩৪ হাজার ৩৫০ টাকা মূল্যের মাদকদ্রব্য ধ্বংস করেছে 
গাবুরাতে প্রাথমিক স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে ১৫ জন স্বাস্থ্য স্বেচ্ছাসেবককে স্বাস্থ্য বিষয়ক উপকরণ বিতরণ

গাবুরাতে প্রাথমিক স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে ১৫ জন স্বাস্থ্য স্বেচ্ছাসেবককে স্বাস্থ্য বিষয়ক উপকরণ বিতরণ

এম এ হালিম ঃ

বেসরকারি উন্নয়ন সংস্থা ফেইথ ইন এ্যাকশন গাবুরা ইউনিয়নের ৯টি ওয়ার্ড এর ১৫টি গ্রামে কানাডিয়ান দাতা সংস্থা ওয়ার্ল্ড রিনিউ এর আর্থিক সহযোগিতায় জলবায়ু সহনশীল জনগোষ্ঠী তৈরি প্রকল্প বাস্তবায়ন করছে।

প্রকল্পের কার্যক্রম হিসেবে ফেইথ ইন এ্যাকশনের আয়োজনে মঙ্গলবার( ৩ জুন, ২০২৬) তারিখ সকাল ১১:০০ টায় শ্যামনগর উপজেলার ১২নং গাবুরা ইউনিয়ন পরিষদ হলরুমে ১৫ জন স্বাস্থ্য স্বেচ্ছাসেবককে স্বাস্থ্য বিষয়ক বিভিন্ন উপকরণ বিতরণ করা হয়।

উক্ত উপকরণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১২নং গাবুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জিএম মাছুদুল আলম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুন্দরবন প্রেসক্লাবের সভাপতি বিলাল হোসেন, উপকূলীয় প্রেসক্লাবের সভাপতি মো: আব্দুল হালিম, উক্ত প্রকল্পের প্রজেক্ট অফিসার পরিতোষ কুমার বৈদ্য, জেন্ডার অফিসার নওমী বিশ্বাস, সেচ্ছাসেবক মো: আ: রহিম, কমিউনিটি ফ্যাসিলিটেটর পতিরাম গায়েন প্রমূখ।

উকূলীয় প্রেসক্লাবের সভাপতি বলেন, “ফেইথ ইন এ্যাকশন এর কাজ সম্পর্কে আগে আমার ধারণা ছিল না। পূর্বে তাদের ১৩৭ টি পানির ট্যাংক বিতরণ, ২০০ জনকে সবজি চষের জন্য বীজ, জৈব সার, জিও ব্যাগ ও পানির ঝাঁঝরি বিতরণ করা অনুষ্ঠানে থেকেছি। আজ গাবুরা ইউনিয়নের ১৫ জন স্বাস্থ্য স্বেচ্ছাসেবককে স্বাস্থ্য উপকরণ বিতরণ করছে এই অনুষ্ঠানে দাওয়াত করার জন্য সংস্থার কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাচ্ছি। স্বাস্থ্য স্বেচ্ছাসেবকদের নিকট অনুরোধ সকলে ফেইথ ইন এ্যাকশনের এই সুযোগটা আমরা যদি কাজে লাগাই তাহলে গাবুরার মানুষের স্বাস্থ্য বিষয়ে সচেতনতা বাড়বে।”

সন্দরবন প্রেস ক্লাবের সভাপতি বিলাল হোসেন বলেন, “গাবুরাতে স্বাস্থ্য সেবার মান খারাপ। সেখানে মানুষ অসুস্থ হলে উপজেলা হাসপাতালে নিয়ে যাওয়ার সময় দোলনায় করে নিতে হয় এবং পথেই মারা যায়। সেজন্য স্বাস্থ্য নিয়ে গাবুরাতে কাজ করা প্রয়োজন। ফেইথ ইন এ্যাকশন যে কার্যক্রম করছে তাতে স্বাস্থ্য স্বেচ্ছাসেবকরা যদি একটি পরিবারে স্বাস্থ্যসেবা দেন তাহলে একটি পরিবার সুস্থ থাকবে।”

প্রধান অতিথি বলেন, “ফেইথ ইন এ্যাকশনের স্বাস্থ্য বিষয়ক উপকরণ বিতরণ সার্থক হবে, যদি আপনারা সঠিকভাবে কাজ করেন। আপনারা মানুষকে সেবা করার চেস্টা করবেন। ফেইথ ইন এ্যাকশন গাবুরাতে সফলভাবে কাজ করার চেস্টা করছে। তারা সফল হবে আপনাদের কাজের মাধ্যমে। সেজন্য সকলের কাছে অনুরোধ স্বাস্থ্য সেবার কাজ ভালো করে করার চেস্টা করবেন।”

উল্লেখ্য এই প্রকেল্পে ফেইথ ইন এ্যাকশন মোট ১৫টি ফাস্ট এইড বক্স, ১৫টি ছাতা, ১৫টি বিপি মেশিন, ৪টি নেবুলাইজার, ১৫টি পালস অক্সিমিটার, ১৫টি গ্লুকো মিটার, ১৫টি থার্মমিটারসহ ১৫ সেট সফট রোল, মেডি টেপ, গ্লোবস, ভায়োডিন, হেক্সিসল, কটন, ওর স্যালাইন, বার্ণ ক্রিম বিতরণ করেছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *