সংবাদ শিরোনামঃ
ইয়ুথ প্লান বাংলাদেশের প্রধান সমন্বয়কারী হিসেবে মোঃ ইমাম হোসাইনকে দায়িত্ব প্রদান নওয়াপাড়ায় শিশুশ্রম তথ্য সংগ্রহ ও পর্যালোচনা সভা সুন্দরবনের হরিণ ধরার ৪২ টি মালা ফাঁদ উদ্ধার করেছে মুন্সিগঞ্জ বনটহল ফাঁড়ির সদস্যরা নওয়াপাড়ায় শিশুশ্রম তথ্য সংগ্রহ ও পর্যালোচনা সভা শ্যামনগরে লিডার্সের সহযোগিতায় সমাজসেবা অফিসের গণশুনানি অনুষ্ঠিত অপারেশন ম্যানগ্রোভ শিল্ড; সুন্দরবনের কুখ্যাত ডাকাত ছোট সুমন বাহিনীর সেকেন্ড ইন কমান্ড কে অস্ত্র ও গোলাবারুদসহ আটক করেছে কোস্ট গার্ড পারুলিয়ায় শিশুশ্রম তথ্য সংগ্রহ ও পর্যালোচনা সভা মিসেস নুরজাহান পারভীন ঝর্ণার পক্ষ থেকে সাতক্ষীরা বাসী ও জাতীয়তাবাদী দলের জন্য শুভেচ্ছা বার্তা শ্যামনগরের ০৮ নং ইশ্বরীপুর ইউনিয়ন পরিষদে গণশুনানী অনুষ্ঠিত সুন্দরবনে হরিণ শিকারের ৪১টি ফাঁদ উদ্ধার করেছে বনবিভাগ
খুলনা রেঞ্জের শ্রেষ্ঠ ওসি হলেন মাগুরা সদর থানার ওসি মোস্তাফিজুর রহমান

খুলনা রেঞ্জের শ্রেষ্ঠ ওসি হলেন মাগুরা সদর থানার ওসি মোস্তাফিজুর রহমান

বিশেষ প্রতিনিধি:

খুলনা রেঞ্জের শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) নির্বাচিত হলেন মাগুরা সদর থানার ওসি মোহা: মোস্তাফিজুর রহমান। গত বৃহম্পতিবার সকালে খুলনা রেঞ্জের অক্টোবর/২২ মাসের ক্রাইম কনফারেন্সে খুলনা রেঞ্জ ডিআইজি ড.খ: মহিদ উদ্দিন বিপিএম-বার অপরাধ দমনে বিশেষ ভূমিকা ও প্রশংসনীয় কাজের অবদান স্বরুপ তাকে এ সন্মাননা প্রদান করেন।
মাগুরা জেলায় যোগদানের মাত্র আড়াই মাসের মধ্যে রেকর্ডব্রেক পরিমান মাদক উদ্ধার, অস্ত্র উদ্ধার, সাজাপ্রাপ্ত আসামী আটক ও প্রশংসনীয় কাজে বিশেষ অবদান রাথায় মাগুরা সদর থানার অফিসার ইনচার্জ মোহা: মোস্তাফিজুর রহমান কে খুলনা রেঞ্জের শ্রেষ্ঠ ওসি হিসাবে সন্মাননা পুরুস্কার প্রদান করেন খুলনা রেঞ্জ ডিআইজি ড.খ: মহিদ উদ্দিন বিপিএম-বার।
ওসি মোস্তাফিজুর রহমান এর আগে কুঁষ্টিয়া ইবি থানা ও সাতক্ষীরা সদর থানায় সফলতার সহিত পেশাগত দায়িত্ব পালন করেন। সাতক্ষীরা সদর থানার ওসি র দায়িত্বে থাকা কালীন সময়ে সাতক্ষীরা জেলা পুলিশের ক্রাইম কনফারেন্সে তিনি ১৫ মাসে ১৪ বার জেলার শ্রেষ্ঠ ওসি হিসাবে সন্মাননা পুরুস্কার অর্জন করেন।জনবান্ধব ওসি হিসাবে তার বেশ জনপ্রিয়তা আছে।
খুলনা রেঞ্জ ডিআইজি ড.খ: মহিদ উদ্দিন বিপিএম-বার এঁর সভাপতিত্বে একই অনুষ্ঠানে প্রশংসনীয় কাজের অবদান স্বরুপ খুলনা রেঞ্জের শ্রষ্ঠ এসপি হিসাবে মাগুরা পুলিশ সুপার মশিউদৌলা রেজা পিপিএম-বার কে ও সদর সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার নাজিম উদ্দিন আল আজাদ কে খুলনা রেঞ্জের শ্রেষ্ঠ সার্কেল হিসাবে সন্মাননা পুরুস্কার প্রদান করা হয়
এছাড়া ক্রাইম কনফারেন্সে রেঞ্জের শ্রেষ্ঠ সাব-ইন্সপেক্টর নির্বাচিত হন সাতক্ষীরা থানার এসআই ফকির জুয়েল রানা এবং রেঞ্জের শ্রেষ্ঠ এএসআই নির্বাচিত হন চুয়াডাঙ্গা থানার এএসআই মো: আরাফাত শেখ।
উক্ত ক্রাইম কনফারেন্সে এ সময় উপস্থিত ছিলেন খুলনা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি(প্রশাসন ও অর্থ) মো: ইকবাল হাসান,অতিরিক্ত ডিআইজি (ক্রাইম এন্ড ম্যানেজমেন্ট) নিজামুল হক মোল্যা, অতিরিক্ত ডিআইজি(অপারেশন) মো: আতিকুর রহমান মিয়া, রেঞ্জ অফিসের পুলিশ সুপার (প্রশাসন) তোফায়েল আহমেদ, পুলিশ সুপার ( ক্রাইম ম্যানেজমেন্ট) সাজ্জাদুর রহমান রাসেল,পুলিশ সুপার (অপারেশন) মো: রিয়াজুল হক সহ রেঞ্জের ১০ জেলার পুলিশ সুপার, আরআরএফ কমান্ড্যেন্ট সহ অন্যান্য ইউনিটের প্রতিনিধি গণ ক্রাইম কনফারেন্সে উপস্থিত ছিলেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *