সংবাদ শিরোনামঃ
পারুলিয়ায় শিশুশ্রম তথ্য সংগ্রহ ও পর্যালোচনা সভা মিসেস নুরজাহান পারভীন ঝর্ণার পক্ষ থেকে সাতক্ষীরা বাসী ও জাতীয়তাবাদী দলের জন্য শুভেচ্ছা বার্তা শ্যামনগরের ০৮ নং ইশ্বরীপুর ইউনিয়ন পরিষদে গণশুনানী অনুষ্ঠিত সুন্দরবনে হরিণ শিকারের ৪১টি ফাঁদ উদ্ধার করেছে বনবিভাগ শ্যামনগরে সুপেয় পানির সংকট তুলে ধরতে দৌড়ে অংশ নিল ২ শতাধিক মানুষ দেবহাটার পারুলিয়ায় অসহায় পরিবারকে জামায়াতে ইসলামীর ভ্যান উপহার দেবহাটায় নবাগত ওসির সাথে ছাত্রদলের শুভেচ্ছা বিনিময় তেলের জন্য লম্বা লাইনে শিক্ষক,ক্লাস বন্ধ চাপে শিক্ষা কার্যক্রম শ্যামনগরে চিংড়িতে পুশ করায় ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা : চিংড়ি আগুনে পুড়িয়ে বিনষ্ট অপারেশন ম্যানগ্রোভ শীল্ড
খুলনাস্থ দক্ষিণ বেদকাশী সমিতির পক্ষে দরিদ্র জনগোষ্ঠির মাঝে ঈদের খাদ্যসামগ্রী বিতরণ

খুলনাস্থ দক্ষিণ বেদকাশী সমিতির পক্ষে দরিদ্র জনগোষ্ঠির মাঝে ঈদের খাদ্যসামগ্রী বিতরণ

কয়রা প্রতিনিধিঃ

খুলনাস্থ দক্ষিণ বেদকাশী সমিতির পক্ষে কয়রা উপজেলার দক্ষিণ বেদকাশী ইউনিয়নে দরিদ্র জনগোষ্ঠির মাঝে ঈদের খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। আজ শনিবার (১৪ মার্চ) দিনভর কোনো অনাড়ম্বর অনুষ্ঠান ছাড়াই সীমিত আয়ের মানুষের দ্বারে দ্বারে যেয়ে ঈদের খাদ্য সামগ্রী পৌছে দেন সমিতির নেতৃবৃন্দ।

সমিতির উপদেষ্টামন্ডলী, কার্যনির্বাহী পরিষদ ও সাধারণ সদস্যদের অর্থায়নে প্রতিবছরের ইফতার মাহফিলের রেওয়াজ ভেঙে হতদরিদ্র্যদের মাঝে লচ্চা, সেমাই, চিনি, গুড়া দুধ, কিচমিচ, বাদাম, নুডুলস্ ও ছোলা দেয়া হয় প্রতি প্যাকেটে।
খুলনাস্থ দক্ষিণ বেদকাশী সমিতির সভাপতি আলহাজ্ব কবিরুল ইসলামের নেতৃত্বে এসময়ে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন দপ্তর সম্পাদক ইয়াকুব আলী, নির্বাহী সদস্য আমীর হামজা, স্থানীয় সমাজসেবক মোল্লা মাকসুদুল আলম, ওমর ফারুক, আনোয়ারুল ইসলাম শিমুল, আশরাফুল ইসলাম খান, আল আমীন হোসেন ও মো. ইসমাঈল হোসেন প্রমুখ।

সমিতির পক্ষ থেকে এধরণের ব্যতিক্রমী উদ্যোগে সীমিত আয়ের মানুষের দ্বারে দ্বারে ঈদের খাদ্য সামগ্রী পেয়ে আবেগ আপ্লুত হয়ে পড়েন তারা। সমিতির উপদেষ্টামন্ডলী, কার্যনির্বাহী পরিষদ ও সাধারণ সদস্যদের কাছ থেকে অর্থ প্রাপ্তি সাপেক্ষে এধরণের উদ্যোগ অব্যাহত থাকবে বলে জানিয়েছেন খুলনাস্থ দক্ষিণ বেদকাশী সমিতির সভাপতি আলহাজ্ব কবিরুল ইসলাম। খুলনায় বসবাসরত কয়রার দক্ষিণ বেদকাশী ইউনিয়নের সন্তানদের সমন্বয়ে একটি অরাজনৈতিক সংগঠন ২০১৯ সাল থেকে সমাজসেবকমুলক কর্মকান্ড পরিচালনা করছে।।

দয়া করে নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *