সংবাদ শিরোনামঃ
পারুলিয়ায় শিশুশ্রম তথ্য সংগ্রহ ও পর্যালোচনা সভা মিসেস নুরজাহান পারভীন ঝর্ণার পক্ষ থেকে সাতক্ষীরা বাসী ও জাতীয়তাবাদী দলের জন্য শুভেচ্ছা বার্তা শ্যামনগরের ০৮ নং ইশ্বরীপুর ইউনিয়ন পরিষদে গণশুনানী অনুষ্ঠিত সুন্দরবনে হরিণ শিকারের ৪১টি ফাঁদ উদ্ধার করেছে বনবিভাগ শ্যামনগরে সুপেয় পানির সংকট তুলে ধরতে দৌড়ে অংশ নিল ২ শতাধিক মানুষ দেবহাটার পারুলিয়ায় অসহায় পরিবারকে জামায়াতে ইসলামীর ভ্যান উপহার দেবহাটায় নবাগত ওসির সাথে ছাত্রদলের শুভেচ্ছা বিনিময় তেলের জন্য লম্বা লাইনে শিক্ষক,ক্লাস বন্ধ চাপে শিক্ষা কার্যক্রম শ্যামনগরে চিংড়িতে পুশ করায় ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা : চিংড়ি আগুনে পুড়িয়ে বিনষ্ট অপারেশন ম্যানগ্রোভ শীল্ড
খুলনার রূপসায় কোস্ট গার্ডের অভিযানে গাঁজাসহ ১ মাদক কারবারি আটক

খুলনার রূপসায় কোস্ট গার্ডের অভিযানে গাঁজাসহ ১ মাদক কারবারি আটক

নিজস্ব প্রতিবেদক।

খুলনার রূপসায় কোস্ট গার্ডের অভিযানে গাঁজাসহ ১ মাদক কারবারিকে আটক করেছে

বুধবার( ২৫ ফেব্রুয়ারি ২০২৬) তারিখ দুপুরে কোস্ট গার্ড পশ্চিম জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মাহবুব হোসেন এ তথ্য জানান।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আজ ২৫ ফেব্রুয়ারি ২০২৬ তারিখ বুধবার মধ্যরাত ১টায় কোস্ট গার্ড স্টেশন রূপসা কর্তৃক খুলনার রূপসা থানাধীন আলাইপুর এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন উক্ত এলাকায় তল্লাশি চালিয়ে প্রায় ৫৪ হাজার ৪০০ টাকা মূল্যের ১ কেজি ৭০০ গ্রাম গাঁজাসহ ১ মাদক কারবারিকে আটক করা হয়।

আটককৃত ব্যক্তি পরিচয় রুপসা থানার,আন্দাবাজ গ্রামের ইসমাইল হাওলাদারের ছেলে মুন্না ইসলাম (২৪)।

জব্দকৃত আলামত ও আটককৃত মাদক কারবারির পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে রুপসা থানায় হস্তান্তর করা হয়।

তিনি আরও বলেন, মাদকের ভয়াল থাবা থেকে তরুণ প্রজন্মকে রক্ষায় কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *