সংবাদ শিরোনামঃ
কালিগঞ্জে সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যোগদান করলেন সুমনা পারভীন মিতা শ্যামনগর জামায়াতের উপজেলা কর্মপরিষদ গঠন, শপথ গ্রহণ অনুষ্ঠিত গাবুরায় তিন বন্ধুর সঙ্গে নদীতে গোসলে নেমে নিখোঁজ, জাল ফেলে উদ্ধার মরদেহ  শ্যামনগরে ‘আমাদের আশ্রয়কেন্দ্র, আমাদের অধিকার’ শীর্ষক ক্যাম্পেইন অনুষ্ঠিত যুবদলের কেন্দ্রীয় দায়িত্বপ্রাপ্ত নেতৃত্বের তালিকায় স্থান পেয়েছেন যুবদলের কেন্দ্রীয় নেতা শ্যামনগরের কৃতি সন্তান শাজাহান রনি রাস পূজা উপলক্ষে দূবলার চরের উদ্দেশ্যে ১৮১ তীর্থযাত্রী নিয়ে ৬টি ট্রলারের যাত্রা রাস পূজায় সুন্দরবনে নিরাপত্তার বেষ্টনী’ বনজ সম্পদ রক্ষায় মাঠে একাধিক টিমপুণ্যার্থীদের চলাচলে নির্ধারিত পাঁচ রুট, অন্য কোথাও অবস্থানে নিষেধাজ্ঞা জেলা জজ আদালতের পিপি ও এডিশনাল পিপি ও অতিরিক্ত পিপি মনোনীত হওয়ায় কালিগঞ্জ প্রেসক্লাবের সংবর্ধনা রাত পোহালেই রাস পূজা উপলক্ষে সুন্দরবনের উদ্দ্যশে ছেড়ে যাবে পূর্ণার্থীবাহী ট্রলার, বনবিভাগের সকল প্রস্তুতি সম্পন্ন দেবহাটায় পুলিশের বিশেষ অভিযানে দুই আসামি গ্রেপ্তার
কয়রায় সিএসও কমিটির ত্রৈমাসিক সমন্বয় সভা

কয়রায় সিএসও কমিটির ত্রৈমাসিক সমন্বয় সভা

 

কয়রা(খুলনা)প্রতিনিধিঃ

কয়রা উপজেলার কোলাবরেশন ও নেটওয়াকিং বৃদ্ধিার জন্য শিশু অধিকার সুরক্ষা কোয়ালিশান (সিএসও) প্রতিনিধিদের সাথে ত্রৈমাসিক সমন্বয় সভা গতকাল ১৪ ডিসেম্বর বিকাল ৩ টায় পরিত্রানের কয়রা অফিসে অনুষ্ঠিত হয়। বেসরকারী উন্নয়ন সংগঠন পরিত্রাণের উদ্যোগে ও দাতা সহযোগী সুইডিস ইন্টারন্যাশনাল ডেভলপমেন্ট কো-অপারেশন এজেন্সি-সিডা এর অর্থায়নে এবং প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ এর কারিগরী সহযোগীতায় ওয়াই-মুভস্ প্রকল্পের বাস্তবায়নে এ ত্রৈমাসিক সভায় সংগঠনের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন উপস্থিত সদস্যরা। সংগঠনের সভাপতি ও আ, ব, ম, আব্দুল মালেকের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক প্রভাষক বিদেশ রঞ্জন মৃধার পরিচালনায় সভায় বক্তব্য রাখেন মাওঃ মোঃ ইউনুছুর রহমান মুসলিম বিবাহ ও তালাক রেজিস্টার কয়রা । বিশেষ অতিথির বক্তব্য রাখেন এ্যাডঃ আনিছুর রহমান , এ্যাডঃ স্বদেশ কুমার মিস্ত্রী, হিন্দু বিবাহ ও তালাক রেজিস্টার কয়রা, সহ সাধারন সম্পাদক ও মানব কল্যান ইউনিটের প্রতিষ্টতা আল আমিন ফরহাদ, সাংবাদিক ইমতিয়াজ উদ্দীন, ফরহাদ হোসেন, । এতে বক্তব্য রাখেন পরিত্রানের প্রজেক্ট অফিসার আলাউদ্দিন,সিএসও কমিটির সদস্য ,মুর্শিদা খাতুন, আশিকুজ্জামান , মিলন মুন্ডা, শিউলী মুন্ডা প্রমুখ। সভায় কয়রা উপজেলার বাল্য বিবাহ প্রতিরোধ, ইভটিজিং বন্ধ,যৌন হয়রানী প্রতিরোধ সহ যৌন প্রজনন স্বাস্থ্য বিষয়ে আলোচনার পাশপাশি প্রকেল্পর বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা অনুষ্ঠিত হয়। কমিটির সদস্যরা ত্রৈমাসিক সভায় উপস্থিত ছিলেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *