সংবাদ শিরোনামঃ
পারুলিয়ায় শিশুশ্রম তথ্য সংগ্রহ ও পর্যালোচনা সভা মিসেস নুরজাহান পারভীন ঝর্ণার পক্ষ থেকে সাতক্ষীরা বাসী ও জাতীয়তাবাদী দলের জন্য শুভেচ্ছা বার্তা শ্যামনগরের ০৮ নং ইশ্বরীপুর ইউনিয়ন পরিষদে গণশুনানী অনুষ্ঠিত সুন্দরবনে হরিণ শিকারের ৪১টি ফাঁদ উদ্ধার করেছে বনবিভাগ শ্যামনগরে সুপেয় পানির সংকট তুলে ধরতে দৌড়ে অংশ নিল ২ শতাধিক মানুষ দেবহাটার পারুলিয়ায় অসহায় পরিবারকে জামায়াতে ইসলামীর ভ্যান উপহার দেবহাটায় নবাগত ওসির সাথে ছাত্রদলের শুভেচ্ছা বিনিময় তেলের জন্য লম্বা লাইনে শিক্ষক,ক্লাস বন্ধ চাপে শিক্ষা কার্যক্রম শ্যামনগরে চিংড়িতে পুশ করায় ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা : চিংড়ি আগুনে পুড়িয়ে বিনষ্ট অপারেশন ম্যানগ্রোভ শীল্ড
কয়রায় মিম জিম ষ্টোর থেকে সরকারি মূল্য সার পেয়ে স্বস্তিতে কৃষক কৃষাণী

কয়রায় মিম জিম ষ্টোর থেকে সরকারি মূল্য সার পেয়ে স্বস্তিতে কৃষক কৃষাণী

কয়রা প্রতিনিধিঃ

খুলনার কয়রা উপজেলার আমাদী ইউনিয়নের নাকসা বাজারের খুচরা সার বিক্রেতা মিম জিম ষ্টোর থেকে সরকারী নির্ধারিত ন্যায্যমূল্যে সার পেয়ে সন্তোষ প্রকাশ করেছেন কৃষাণ কৃষানীরা।

হরিকাটী বিলের কৃষক পিযুষ মন্ডল, পিলেকেশ মন্ডল সহ অনেকে বলেন, আমরা এবছর তরমুজ চাষ করার জন্য নাকসা বাজারের মিম জীম ষ্টোর থেকে ইউরিয়া, ডিএপি, টি এস পি, এমও পি সার সরকারি দামে ক্রয় করেছি। চন্ডিপুর বিলের কৃষক মিঠুন সরকার, লিংকন সহ অনেকে বলেন আমরা এ বছর মিমজীম স্টোর থেকে সরকারি দামে সার কিনেছি। তারা আরও বলেন, কৃষি অফিস নিয়মিত বাজার মনিটরিং করলে আমরা সারাবছর নায্য মূল্য সার পাবো।

খুচরা সার বিক্রেতা মোঃ ইয়াছিন আলী পল্টু বলেন, আমি আমার দোকান থেকে সারাবছর সরকারি নির্ধারিত মূল্যে সার বিক্রি করি।

আমাদী ইউনিয়নের উপসহকারী কৃষি কর্মকর্তা মোঃ সোহেল বলেন, খুচরা সার ডিলার গণ সরকারি মূল্য সার বিক্রি করেন। যদি কেউ বেশি দামে সার বিক্রি করে তাহলে আমরা সেই ডিলারের বিরুদ্ধে প্রয়োজনী ব্যবস্থা গ্রহণ করে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *