সংবাদ শিরোনামঃ
কালিগঞ্জে সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যোগদান করলেন সুমনা পারভীন মিতা শ্যামনগর জামায়াতের উপজেলা কর্মপরিষদ গঠন, শপথ গ্রহণ অনুষ্ঠিত গাবুরায় তিন বন্ধুর সঙ্গে নদীতে গোসলে নেমে নিখোঁজ, জাল ফেলে উদ্ধার মরদেহ  শ্যামনগরে ‘আমাদের আশ্রয়কেন্দ্র, আমাদের অধিকার’ শীর্ষক ক্যাম্পেইন অনুষ্ঠিত যুবদলের কেন্দ্রীয় দায়িত্বপ্রাপ্ত নেতৃত্বের তালিকায় স্থান পেয়েছেন যুবদলের কেন্দ্রীয় নেতা শ্যামনগরের কৃতি সন্তান শাজাহান রনি রাস পূজা উপলক্ষে দূবলার চরের উদ্দেশ্যে ১৮১ তীর্থযাত্রী নিয়ে ৬টি ট্রলারের যাত্রা রাস পূজায় সুন্দরবনে নিরাপত্তার বেষ্টনী’ বনজ সম্পদ রক্ষায় মাঠে একাধিক টিমপুণ্যার্থীদের চলাচলে নির্ধারিত পাঁচ রুট, অন্য কোথাও অবস্থানে নিষেধাজ্ঞা জেলা জজ আদালতের পিপি ও এডিশনাল পিপি ও অতিরিক্ত পিপি মনোনীত হওয়ায় কালিগঞ্জ প্রেসক্লাবের সংবর্ধনা রাত পোহালেই রাস পূজা উপলক্ষে সুন্দরবনের উদ্দ্যশে ছেড়ে যাবে পূর্ণার্থীবাহী ট্রলার, বনবিভাগের সকল প্রস্তুতি সম্পন্ন দেবহাটায় পুলিশের বিশেষ অভিযানে দুই আসামি গ্রেপ্তার
কয়রায় বিশ্ব পরিবেশ দিবস পালিত

কয়রায় বিশ্ব পরিবেশ দিবস পালিত

কয়রা উপজেলা প্রতিনিধি।

জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা ও পরিবেশ সুরক্ষায় সচেতনতা সৃষ্টির লক্ষ্যে খুলনার কয়রা উপজেলার কপোতাক্ষ ডিগ্রী মহাবিদ্যালয়ে ” ভবিষ্যৎ সুরক্ষা ও জলবায়ু সংকট মোকাবেলায় প্রকৃতিই হোক অনুপ্রেরণার উৎস” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ ৯ জুন-২৬ সোমবার বিকাল ৩ টায় বেসরকারি উন্নয়ন সংস্থা বারসিকের এনগেজ প্রকল্পের আয়োজনে ইউরোপীয় ইউনিয়ন ও নেটজ বাংলাদেশের সহায়তায় আলোচনা সভাটি অনুষ্ঠিত হয়।

গ্রাম সুশীল সমাজ সংগঠন (সিএসও)র সভাপ্রধান ও প্রাক্তন ইউপি সদস্য রেনুকা সরদারের সভাপতিত্বে বারসিক কর্মী মধুময় সরদারের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তারা বলেন, গাছ , ম্যানগ্রোভ বন, জলাশয় এগুলো প্রাকৃতিক কার্বন শোষক ও জলবায়ু রক্ষাকবচ। গাছ কাটা ও জলাভূমি ভরাট করে উন্নয়ন প্রকল্প গ্রহণ ও জলাভূমিতে বিষ প্রয়োগ করে মাছ শিকারসহ পরিবেশের ক্ষতি হয় এমন কার্যক্রম থেকে আমাদের বিরত থাকতে হবে।

বক্তারা আরো বলেন, উপকূলীয় অঞ্চল জলবায়ু পরিবর্তনে সবথেকে ঝুঁকিপূর্ণ অঞ্চল। এখানে নদী ভাঙন, লবণাক্ততা, বজ্রপাত ও ঘূর্ণিঝড়ের প্রভাব বেশি। তাই পরিবেশ রক্ষায় স্থানীয় জনগণকে এগিয়ে আসতে হবে।

সভায় বৃক্ষরোপণ, একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক পরিহার, নদী-খাল দখলমুক্ত রাখা এবং টেকসই জীবিকার উপর গুরুত্ব দেওয়া হয়। অংশগ্রহণকারীরা পরিবেশ দিবসের মূল বার্তা নিজ গ্রামে ছড়িয়ে দেওয়ার প্রত্যয়ও ব্যক্ত করেন।

এসময় বক্তব্য রাখেন, গ্রাম সুশীল সমাজ সংগঠন (সিএসও) দলের সভা প্রধান দিপালী মুন্ডা, গ্রাম সিএসও দলের সদস্য সচিব নাজমুন নাহার বেগম, যুব প্রতিনিধি নয়ন মন্ডল,গ্রাম সিএসওর সদস্য রেক্সোনা বেগম, প্রবীণ ব্যক্তি বিমল চন্দ্র সরকার, গ্রাম সিএসও র সদস্য রেবা রানী সরকার, ফাতেমা খাতুন ও বারসিক কর্মী বাবলু জোয়ারদার ।

তাই আসুন আমরা সকলে মিলে প্রকৃতির যত্ন নিই পাশাপাশি পরিবেশ সুরক্ষায় এখনই উদ্যোগ গ্রহণ করতে হবে। আসুন আমরা সবাই মিলে কমপক্ষে একটি করে গাছ লাগাই।

দয়া করে নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *